Contents ২০৪ তাফসীরে ইবনে কাছীর A ‘ cf Ad esd Ed oo ‘ oA 8 EAL শর RMN sl NAS TM or SAAB NA ES EU ‘24> sll অনুবাদ 8 (২৫) সে দিন আকাশ মেঘপুঞ্জসহ বিদীর্ণ হইবে এবং ফিরিশতাদিগকে নামাইয়া দেওয়া হইবে । (২৬) সেই দিন প্রকৃত কর্তৃত্ব হইবে দয়াময়ের এবং কাফিরদিগের জন্য সেই দিন হইবে কঠিন । (২৭) যালিম ব্যক্তি সেই দিন নিজ হস্তদ্বয় দংশন করিতে করিতে বলিবে, হায়! আমি যদিন রাসূলের সহিত সৎপথ অবলম্বন করিতাম ৷ (২৮) হায়! দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করিতাম (২৯) আমাকে তো সে বিভ্রান্ত কিরয়াছিল,আমার নিকট উপদেশ পৌছিবার পর । শয়তান তো মানুষের জন্য মহাপ্রতারক । তাফসীর ৪ উল্লেখিত আয়াতে আল্লাহ্ তা'আলা কিয়ামতের ভয়ানক অবস্থাসমূহের উল্লেখ করিয়াছেন। আসমান বিদির্ণ হইবে এবং মেঘমালার আকৃতিতে প্রকান্ড নূরের প্রকাশ ঘটিবে যাহার প্রখরতার কারণে উহার প্রতি দৃষ্টি দেওয়া কঠিন হইয়া পড়িবে । আসমান হইতে ফিরিশৃতাগণ অবতীর্ণ হইবেন। এবং হাশরের মাঠে অবস্থিত সকল মাখলুককে তাহারা বেষ্টন করিয়া থাকিবেন। অতঃপর আল্লাহ্ তা'আলা বিচারের জন্য আগমন করিবেন। (র) বলেন, মুহাম্মদ ইব্ন আসশ্মার ইব্ন হারিস (র) ..... হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণিত । তিনি আলোচ্য আয়াতটি পাঠ করিয়া বলিলেন, আল্লাহ তা'আলার কিয়ামত দিবসে সমস্ত মানব দানব, পশুপক্ষী, হিংস্ব জীবজস্তু ও সমস্ত মাখলূুককে একটি সমতল ভূমিতে একত্রিত করিবেন। অতঃপর প্রথম আসমান বিদীর্ণ হইবে এবং এত অধিক ফিরিশ্তা অবতীর্ণ হইবে যে, যাহাদের সংখ্যা মানব, দানব ও সমস্ত মাখলূক অপেক্ষা অধিক হইবে । তাহারা সমস্ত মানব দানবকে বেষ্টন করিয়া ফেলিবে। অতঃপর দ্বিতীয় আসমান বিদীর্ণ হইবে এবং উহা হইতে এত অধিক ফিরিশৃতা অবতীর্ণ হইবে যে, তাহারা প্রথম আসমান হইতে অবতারিত সকল ফিরিশতা এবং মানব-দানব ও সকল ফিরিশতাগণকে বেষ্টন করিয়া ফেলিবে। অতঃপর তৃতীয় আসমান ফাটিবে এবং উহা হইতে যেই ফিরিশতা অবতীর্ণ হইবে, উহাদের সংখ্যা প্রথম, দ্বিতীয় আসমানের ফিরিশতা ও অন্যান্য সমস্তা মাখলুকের সংখ্যা অপেক্ষা বেশী হইবে । তাহারা এ সকল ফিরিশতা ও সকল মাখ্লুককে বেষ্টন করিয়া ফেলিবে।
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।