Contents ২০২ তাফসীরে ইবনে কাছীর Sis us DELLE os BALL “কিয়ামত দিবসে বেহেশ্তবাসীগণের বাসস্থানও বিশ্রামাগার হইবে সুন্দর ও উত্তম” । অর্থাৎ তাহারা তাহাদের আমলের বিনিময়ে উত্তম পুরষ্কার লাভ করিবে। অপরপক্ষে দোযখবাসীদের এমন একটি আমলও নাই যাহার দ্বারা তাহারা মুক্তি লাভ করিতে এবং বেহেশতে প্রবেশ করিবার অধিকার লাভ করিতে পারিবে। যাহ্হাক (র) হযরত ইবন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, বেহেশতবাসীগণের জন্য এমনও একটি সময় হইবে যখন তাহারা বেহেশতের হুর ও পরমাসুন্দরী রমনীদের সহিত জড়িত হইয়া শয়ন করিবে। সাঈদ ইব্ন জুবাইর (র) বলেন, আল্লাহ্ তা'আলা হিসাব-নিকাশ হইতে দ্বি প্রহরে অবসর গ্রহণ করিবেন। এবং বেহেশতবাসীরা যখন আরাম করিবে এবং দোযখবাসীরাও তখন দোযখে শায়িত হইবে । ইকরিমাহ (রা) বলেন, আমি এঁ সময়টি জানি. যেখন বেহেশতবাসীগণ বেহেশতে প্রবেশ করিবে এবং দোযখবাসীরা দোযখে প্রবেশ করিবে আর সেই সময়টি দ্বিপ্রহরের সময় । এই সময়েই মানুষ বিশ্রাম করিবার জন্য ঘরে প্রত্যাবর্তন করে। বেহেশতবাসীগণ এই সময় মাছের কলিজা উদর পুরিয়া খাইবে এবং বেহেশতে আরাম করিবে । আল্লাহ্ তা'আলা আলোচ্য আয়াতের মাধ্যমে তাহাদের অবস্থার কথাই উল্লেখ করিয়াছেন। সুফিয়ান (র) ...... হযরত আব্দুল্লাহ ইব্ন মসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, দ্বিপ্রহর হইবা মাত্র বেহেশতবাসীগণ আরামের জন্য শায়িত হইবে এবং দোযখবাসীরাও শয়ন করিবে। অতঃপর তিনি পাঠ করিলেন ৪ ১০+ £১241 ০! ১০ ১০১ "5550,50,55, বেহেশতবাসীগণ সেই দিন উত্তম বাসস্থান ও সুন্দর বিশ্রামাগারে অবস্থান করিবে । আরো পাঠ করিলেন $ sal dear ul অতঃপর তাহাদের অর্থাৎ কাফিরদের আবাসস্থল হইবে দোযখ । আওফী (র) হযরত ইবন আব্বাস (রা) হইতে আলোচ্য আয়াতের তাফসীরে প্রসংগে বলেন; বেহেশতবাসীগণ বেহেশতের প্রাসাদসমূহে আরাম করিবেন এবং তাহাদের অতি সহজ হিসাব হইবে ৷ যেমন ইরশাদ হইয়াছে ৪ Es ed CU CLL Ud tl lig Ch bs Cl - gyms lal dl “যাহাকে তাহার দক্ষিণ হস্তে আমলনামা দেওয়া হইবে তাহার অতি সহজ হিসাব লওয়া হইবে এবং সে আনন্দ উৎফুল্লা চিত্তে তাহার পরিবারের নিকট প্রত্যাবর্তন করিবে” । (সূরা ইন্শিকাক £ ৭ - ৯) কাতাদাহ্ (র) বলেন সাফয়ান ইব্ন মুহরিজ (র) বলেন, কিয়ামত দিবসে দুই ব্যক্তিকে উপস্থিত করা হইবে, তাহাদের এক ব্যক্তি তো সারা বিশ্বের বাদশাহ ছিল,
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।