তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন-নূর ১৬৫ আসিত ৷ কিন্তু এ সকল লোক এইরূপ আচরণ পসন্দ ও অপমানকার মনে করিত । তাহারা বলিত, আমাদিগকে ইহাদের আত্মীয় স্বজনের বাড়ীতে লইয়া যায়? অতঃপর আলোচ্য আয়াত অবতীর্ণ হয়। সুদ্দী (র) বলেন, কোন ব্যক্তি তাহার পিতা, ভাই, কিং: পুত্রের বাড়ীতে উপস্থিত হইলে, যদি কোন স্ত্রীলোক খাবার দিয়া আপ্যায়ন করিত তবে গৃতকর্তা উপস্থিত না থাকার কারণে সে উহা গ্রহণ করিত না। তখন এই আয়াত অবতীর্ণ হয়। cil ess IG Sl Sil le Y নাই” । নিজ বাড়ী হইতে আহার করায় যে কোন দোষ নাই এই কথা তো স্পষ্ট তবুও এখানে উহার উল্লেখ করিবার কারণ হইল, পরবর্তী বিষয়গুলিতে উহার উপর আত্ফ করিয়া সব কয়টির হুকুম যে একই পর্যায়ে উহা বুঝান উদ্দেশ্য । আলোচ্য আয়াতে যদিও পুত্রের বাড়ীতে আহার করিবার কথা উল্লেখ, কিন্তু উহাও আয়াতের অন্তর্ভুক্ত । পুত্রের মাল আপন মালের মতই ব্যবহার্য । যাহারা এই মতপোষণ করেন তাহারা আয়াত দ্বারা উহা প্রমাণিত করেন। মুসনাদ ও সুনান গ্রন্থ সমূহে একাধিক সূত্রে বর্ণিত, ০, ৩১1 LY “তুমি ও তোমার মাল তোমার পিতার অধিকারভূক্ত"। El. Ee পিতা-মাতার ঘরে পানাহার করায় ও কোন দোষ নাই । যদি ও ইহা স্পষ্ট । যেই সকল উলামায়ে কিরাম এই মন্তব্য করেন যে, আত্মীয়-স্বজনদের পারস্পরিক ভরণ পোষণের দায়িত্‌ একে অন্যের উপর অর্পিত । তাহারা এই আয়াতকে দলীল হিসাবে পেশ করেন। ইমাম আযম আবূ হানীফা ও ইমাম আহমাদ ইব্ন হাম্বল (র)-এর প্রসিদ্ধ মত হহাই। ls AKL Ls অথবা যাহাদের চাবি তোমাদের হাতে, ইহা দ্বারা গোলাম ও খাদেমকে বুঝান হইয়াছে । সুদ্দী ও সাঈদ ইব্ন জুবাইর (র) এই অভিমত প্রকাশ করিয়াছেন। গোলাম কিংবা খাদেমের নিকট মাওলার কোন মাল থাকিলে বিধান মুতাবিক উহা হইতে খাওয়ায় কোন দোষ নাই । যুহরী (র) উরওয়াহ-এর সূত্রে হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, মুসলমানগণ রাসুলুল্লাহ (সা)-এর সহিত যুদ্ধ গমনকালে তাহাদের ঘরের চাবি তাহাদের বন্ধুদের নিকট রাখিয়া যাইত । তাহারা তাহাদিগকে ইহা করিবার অনুমতি রইল । কিন্তু তাহার নিজদিগকে আমীন ও সংরক্ষক মনে করিয়া উহা হইতেই কিছুই ব্যবহার করিত না। তখন এই আয়াত অবতীর্ণ হয় ।

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।