তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সুরা আন-নুর ১৫৯ তোমাদিগের সন্তান-সন্ততি বয়ঃপ্রাপ্ত হইলে তাহারাও যেন অনুমতি প্রার্থনা করে, যেমন অনুমতি প্রার্থনা করে তাহাদিগের বয়োজ্যেষ্ঠগণ; এইভাবে আল্লাহ্র তোমাদিগের জন্য তাহার নির্দেশ স্পষ্টভাবে বিবৃত করেন । আল্লাহ্‌ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় । (৬০) বৃদ্ধানারী যাহারা বিবাহের আশা রাখে না, তাহাদিগের জন্য অপরাধ নাই যদি তাহারা তাহাদিগের সৌন্দর্য প্রদর্শন না করিয়া তাহাদিগের বর্হিবাস খুলিয়া রাখে; তবে ইহা হইতে তাহাদিগের বিরত থাকাই তাহাদিগের জন্য উত্তম । আল্লাহ্‌ সর্বশ্রোতা, সর্বজ্ঞ । তাফসীর ঃ সূরার শুরুতে এমন সকল লোকদের অনুমতি প্রার্থনা করিয়া ঘরে প্রবেশ করিবার হুকুম বর্ণনা করা হইয়াছে, যাহারা অনাত্মীয় ও অপরিচিত । আর উল্লিখিত আয়াতে আত্মীয়-স্বজনের কক্ষে অনুমতি প্রার্থনা করিয়া প্রবেশ করা যে জরুরী এই বিষয় উল্লেখ করা হইয়াছে। আল্লাহ্‌ তা'আলা গোলাম যেই সকল বালক যৌবনের পদার্পন করে নাই তাহাদের পক্ষে তিনটি বিশেষ অবস্থার অনুমতি গ্রহণ করিয়া ঘরে প্রবেশ করিবার হুকুম দিয়াছেন। প্রথমটি হইল ফজরের পূর্বের সময়, কারণ এই সময়ে মানুষ ঘুমন্ত থাকে এবং এই অবস্থায় তাহারা অনেক সময় বেপদাও হইয়া থাকে। আর দ্বিতীয় সময় হইল দ্বিপ্ৃহরের সময় যখন পানাহার করিয়া আরাম করিতে থাকে। যেহেতু এই সময়েও অনেকে তাহাদের স্ত্রীর সহিত শায়িত থাকে। অতএব অনুমতি ব্যতিত এই সময় ঘরে প্রবেশ করা উচিত নহে । আর তৃতীয় সময় হইল ইশার পরের সময় । কারণ এই সময়টি নিদ্বার ও আরামের সময় । অতএব গোলাম খাদেম ও নাবালিগ ছেলেদিগকে এই সময় অনুমতি গ্রহণ ছাড়া যেন প্রবেশ না করে এই বিষয় পূর্বেই সতর্ক করিয়া দিবে। কারণ যথেষ্ট সম্ভাবনা রহিয়াছে যে, কোন ব্যক্তি তাহার স্ত্রী সহিত যৌন মিলনে লিপ্ত কিংবা অনুরূপ অন্য কোন আচরণে মগ্ন এবং এই অবস্থায়-ই সে ভিতরে প্রবেশ করিয়াছে’ ৷ অবশ্য এই তিনটি সময় ব্যতিত অন্যান্য সময়ে ইহাদের জন্য অনুমতি ছাড়া প্রবেশ করায় কোন দোষ নাই । আর অনুমতি ছাড়া তাহাদিগকে প্রবেশ করিতে দেওয়া তোমাদেরও গুনাহ নাই । কারণ, গোলাম ও খাদেম ও নাবালিগ ছেলেমেয়েদের বারবার ঘরে প্রবেশ করা প্রয়োজন ঘটে । অতএব তাহাদের জন্য কিছু বিশেষ অবকাশ রহিয়াছে যাহা অন্যদের জন্য নাই । ইমাম আহমাদ ইব্ন হাম্বল (র) ও সুনান গ্রন্থকারগণ বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ্‌ (সা) বিড়াল সম্পর্কে ইরশাদ করিয়াছেন ৪ - SU sb pale alg oe USI Ls Sl US “বিড়াল উচ্ছিষ্ট নাপাক নহে, কারণ, বিড়াল বারবার ঘরে আসা যাওয়া করে” । আলোচ্য আয়াত মানসূখ হয় হয় নাই । অথচ আয়াতের হুকুম মুতাবিক খুব কম লোকই আমল করে। এই কারণে হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা) আমল

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।