তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন-নূর ১৫৩ £02 502 #02 5120 | -Lyae Ks S55 5 Cs U5 so GSAT “আমার ইন্তিকালের পর ত্রিশ বৎসর যাবৎ খিলাফত প্রতিষ্ঠা থাকিবে, উহার পর অত্যাচারী বাদশাহ হইবে” । রাবী‘ ইব্‌ন আনাস (র) আবুল আলীয়াহ্‌ (র) হইতে $ EAS oan ylides CAS MNS MELT HS ee SLE LS oa 8 £0 9 Ul gas Ell এর তাফসীর বর্ণনা করিয়াছেন, “রাসূলুল্লাহ্‌ (সা) ও তাহার সাহাবাগণ দশ বৎসর যাবৎ মকন্ধা অবস্থান করিয়াছিলেন। তখন তাহারা গোপনে তাওহীদের প্রতি ও কেবল আল্লাহ্‌ তা'আলার ইবাদতের প্রতি আহবান করিতেন । কাফিরদের অত্যাচারের ভয়ে তাহারা ভীত ছিলেন। কিন্তু তখনও তাহাদিগকে কাফিরদের বিরুদ্ধে জিহাদ করিবার নির্দেশ দেওয়া হয় নাই । পরবর্তীকালে তাহাদিগকে হিজরত করিবার জন্য নির্দেশ দেওয়া হইল । তীহারা হিজরত করিবার পর যুদ্ধ করিবার জন্য আদিষ্ট হইলেন । চতুর্দিক হইতে তাহারা শত্রু বেষ্টিত ছিলেন। অতএব তখনও তাহারা ভীত ছিলেন। সর্বদা শত্রুদের আক্রমনের আশংকা ছিল। অতএব তাহারা সকালে-বিকাল সশস্ত্র হইয়া থাকিতেন। কিন্তু কখনও ধৈর্যচ্যুত হইতেন না। একদা এক ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিল, ইয়া রাসূলাল্লাহ! আমরা কি সর্বদা ভীত সন্তুস্ত হইয়া থাকিব? কখনও কি এমন একদিন আসিবে না, যখন আমরা নিরাপদে থাকিতে পারিব? অন্তরধারণ করিয়া থাকিতে হইবে না? তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ৪ MEd SUA is aA ln > Yl ses BLS Od tins “অল্পদিনই তোমাদের ধৈর্যধারণ করিতে হইবে । বিশাল সমাবেশেও তোমরা নিশ্চিন্ত থাকিবে; কাহারও অন্ত্রধারণ করিতে হইবে না” । আলোচ্য আয়াত অবতীর্ণ হইবার পর আল্লাহ্‌ তা'আলা নবী (সা)-কে আরব উপদ্বীপে পূর্ণ বিজয়ী করিবেন। তখন তাহারা নিরাপদ হইলেন এবং অনস্ত্রধারণ করিয়া চলিবার আর প্রয়োজন রহিল না। আল্লাহ্‌ তা‘আলা নবী করীম (সা)-এর ইন্তিকালের পর হয়রত আবূ বকর (রা) হযরত উমর (রা) ও উসমান (রা)-এর খিলাফতকালেও এ নিরাপত্তা বজায় রাখেন । কিন্তু ইহার পর মুসলমানদের মধ্যে দাংগা ফাসাদ শুরু হইলে ওঁ নিরাপত্তা আর অবশিষ্ট ইব্‌ন কাছীর_-২০ (৮ম)

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।