তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন-নুর ১৫১ একটি সেনাদল মিসর প্রেরণ করিলেন। সিরিয়া প্রেরিত সেনাদল বস্রা, দামেশৃ্‌ক, হারান ও উহার পার্শ্ববতী এলাকাসমূহ দখল করিলেন। ইহার পর হযরত আবূ বকর (রা) ইন্তিকাল করিলেন । তাহার ইন্তিকালের পূর্বেই তিনি খলীফা হিসাবে হযরত উমর (রা)-কে মনোনীত করেন। এবং তিনি পূর্ণশক্তি লইয়া ইসলামী খিলাফাত পরিচালনা প্রতীক আর কখনো দেখে নাই । তাহারই আমলে সমগ্র সিরিয়া, সমগ্র মিসর ও পারস্যের অধিকাংশ এলাকা বিজয় হয়। পারস্য সাম্রাজ্য তছনছ হইয়া পড়ে এবং পারস্য সম্রাট চরমভাবে লাঞ্চিত হয়। রূম সম্রাট কয়সারকেও সিরিয়া দেশ হইতে চিরতরে বিদায় করিলেন এবং অবশেষে তিনি কুসতুনতুনীয়ায় আশ্রয় গ্রহণ করিলেন। হযরত উমর (রা) উভয় দেশের ধনভাণ্ডার আল্লাহ্র রাহে ব্যয় করিলেন। এইভাবে আল্লাহ্‌ তা'আলা তাহার ওয়াদা পূর্ণ করিলেন । যাহা তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর মাধ্যমে এই উন্মাতের সহিত করিয়াছিলেন । ইহার পর হযরত উসমান (রা)-এর আমল শুরু হইল এবং প্রাচ্য ও পাশ্চাত্যের শেষ পর্যন্ত ইসলামী সম্রাজ্য বিস্তৃত হইল । পশ্চিমে স্পেন ও কবরস পর্যন্ত বিজিত হইল এবং আটলান্টিক মহাসাগর সংলগু দেশসমূহ কিরওয়ান ও সারতাহ মুসলমানদের দখলে আসিল । ইহা ছাড়া প্রাচ্যে চীন পর্যন্ত মুসলিম সেনাবাহিনী পদার্পন ঘটিল । কিস্রা নিহত হইল এবং তাহার সম্বাজ্যের পতন ঘটিল । অপরদিকে মাদায়েন, খুরাসান ও আহ্ওয়ায ও মুসলিম সেনাবাহিনীর অধিকারে আসিল । তাহাদের বাদশাহ খাকানে আ‘যমকে চরমভাবে লাঞ্চিত করা হইল ৷ মাশরিক ও মাগরিব. হইতে হযরত উসমান (রা)-এর দরবারে কর আনা হইতে লাগিল । হযরত উসমান (রা)-এর তিলাওয়াত কুরআন, উহার দরস, উহার একত্রিকরণ এবং উহার হিফাযতের জন্য যে অসাধারণ প্রচেষ্টা তিনি করিয়াছিলেন উহার বরকতেই এইরূপ সম্ভব হইয়াছিল । সহীহ্‌ বুখারী শরীফে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ৪ des Ue USL oni 23d s35 LS Ui GS Le “আল্লাহ্‌ তা'আলা যমীন সংকুচিত করিয়াছেন এবং মাশরিক ও মাগরিবের শেষ পর্যন্ত আমি দেখিতে পাইয়াছি। এবং আমার উন্মাতের সম্বাজ্যও অচিরেই এ পর্যন্ত পৌছিয়া যাইবে ৷ যতদূর আমাকে দেখান হইয়াছে” । আল্লাহ্‌ ও তীহার রাসূল (সা) যেই সকল আবাসভূমির ওয়াদা করিয়াছিলেন মুসলমান মুজাহিদগণ সেই সকল এলাকা বিজয় করিয়াছিলেন। আর আমরা সেই সকল এলাকাই বসবাস করিতেছি । আল্লাহ্‌ ও তাহার রাসূল (সা) সত্য ওয়াদা করিয়াছেন

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।