Contents ১৫০ তাফসীরে ইবনে কাছীর ¢ HA Li § ME be A EB) LAS sii bal ts dn or mls os LAA Lid Ld AMM ir os Ls অনুবাদ ৪ (৫৫) তোমাদিগের মধ্যে যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ্ তাহাদিগকে প্রতিশ্রুতি দিতেছেন, যে তিনি তাহাদিগকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান এবং তিনি অবশ্যই তাহাদিগের জন্য সুদৃঢ় করিবেন তাহাদিগের দীনকে,যাহা তিনি তাহাদিগের জন্য মনোনীত করিয়াছেন এবং তাহাদিগের ভয়-ভীতির পরিবর্তে অবশ্য না, অতঃপর যাহারা অকৃতজ্ঞ হইবে তাহারা তো সত্যত্যাগী । তাফসীর ঃ উল্লিখিত আয়াতে আল্লাহ্ তাআলা রাসূলুল্লাহ্ (সা)-এর সহিত এই ওয়াদা করিয়াছেন যে, তিনি তাহার উম্মাতকে পৃথিবীর সাম্রাজ্য দান করিবেন, নেতৃত্ দান করিবেন এবং তাহাদের দ্বারা কুসংস্কারাচ্ছন্ন পৃথিবীর সংস্কার করিবেন । পৃথিবীর অন্যান্য সকল লোক তাহাদের অনুগত হইয়া যাইবে। পূর্বে যেই সকল ভয়ভীতি ছিল উহাকে তিনি নিরাপত্তায় পরিবর্তন করিয়া দিবেন। আর আল্লাহ্ তা'আলা তাহার সেই ওয়াদা পূর্ণ করিয়া দেখাইয়াছেন। নবী করীম (সা) ইন্তিকালের পূর্বে মন্কা বিজয় হয় এবং খাইবার বাহরাইন আরব উপদ্বীপ এবং সমগ্র ইয়ামানও মুসলমানদের করতলে আসে । হিজরের অগ্নি উপাসক সিরিয়ার বিভিন্ন এলাকার জনগণ মুসলমানদের অনুগত হইয়া জিযিয়া প্রদান করে। রূম সম্রাট হিরাকল, মিসরের শাসক ও ইঞ্কিন্দারিয়ার অধিপতি মুকাওকাসও রাসূলুল্লাহ্ (সা)-এর খিদমতে হাদিয়া প্রেরণ করেন। ইহা ছাড়া উন্মানের সম্রাটগণ, হাবশার অধিপতি আসহামাহও রাসূলুল্লাহ্ (সা)-এর প্রতি সম্মান প্রদশন করেন। অবশেষে হাবশা অধিপতি আসহামাহ তো মুসলমানই হইয়া যান । রাসূলুল্লাহ (সা)-এর ইণ্তিকালের পর হযরত আবূ বকর (রা) খলীফা নির্বাচিত হইলেন, তখন তিনি ইসলামী সম্রাজ্যকে শক্তিশালী করিলেন এবং হযরত খালীদ ইব্ন. অলীদের নেতৃত্বে একটি শক্তিশালী সেনাবাহিনী পারস্যে প্রেরণ করিলেন। তিনি পারস্যের একাংশ জয় করিলেন এবং কুফরের বিষবৃক্ষ কাটিয়া পরিস্কার করিলেন । হযরত আবূ বকর সিদ্দাক (রা) হযরত আবূ উবায়াদাহ (রা)-এর নেতৃত্বে আরো একটি সেন্নাবাহিনী সিরিয়া প্রেরণ করিলেন এবং হযরত আমর ইবনুল আ‘স (রা)-এর নেতৃতে
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।