তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন-নূর ১৪৯ মধ্য হইতে একজন নিরক্ষর লোককে নবী বানাইতে চান । যিনি না কর্কশ হইবেন আর না অসৎ চরিত্রের হইবেন এবং বাজারে গিয়া চেচামেচিও করিবেন না । তিনি এতই নম হইবেন যে, যেই বাতির নিকট দিয়া তিনি অতিক্রম করিবেন উহা আঁচলের বাতাসে উহা নিভিবে না । যদি তিনি শুঙ্ক বাশের উপর দিয়া চলেন, তবে উহার শব্দও কাহারও কানে পৌঁছবে না । আমি তাহাকে সুসংবাদদানকারী ও ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করিব । তাহার যবান পবিত্র হইবে অন্ধ চক্ষু তাহার দ্বারা আলো লাভ করিবে। বধীর তাহার দ্বারা শ্রবণ শক্তি পাইবে । সর্বপ্রকার কাজকর্ম দ্বারা আমি তাহাকে সজ্জিত করিব । আমি তীহাকে সর্বপ্রকার উত্তম চরিত্রের অধিকারী করিব । গান্তির্যতা তাহার পোশাক হইবে, নেকী তাহারা শি'আর ও বিশেষ চিহ্ন হইবে । তাহার অন্তর হইবে তাক্‌ওয়ায় পরিপূর্ণ । তাহার কথা হিক্মতে পরিপূর্ণ হইবে । সত্যতা ও ওফাদারী তাহার চরিত্র হইবে হক্‌ তাহার শরীয়াত হইবে, আদল ও ইনসাফ তাহারা সীরাত হইবে । হেদায়েত তাহার ইমাম হইবে । ইসলাম তাহার মিল্লাত হইবে । আহমাদ তাহার নাম হইবে। গুমরাহী বিরাজ করিবার পর আমি তাহার দ্বারা হিদায়াত দান করিব । জাহেলিয়াত ও মুৰ্খতার পর তাহার দ্বারা জ্ঞান ও ইল্মের প্রসার ঘটিবে। অধঃপতনের পর আমি তাহার দ্বারা অগ্রগতি ও উন্নতি দান করিব । অপরিচিত হইবার পর আমি তাহার দ্বারা পরিচিত হইব ৷ দরিদ্রতাকে আমি তাহার দ্বারা এশ্বর্যে পরিণত করিব । বিচ্ছিন্ন লোকদিগকে আমি তাহার দ্বারা মিলাইয়া দিব। বিচ্ছেদের পর তাহার দ্বারা ভালবাসার সৃষ্টি হইবে । বিরোধের পর তাহার মাধ্যমে এক্যের সৃষ্টি হইবে । বিভিন্ন মত ও পথের সম্মিলন ঘটিবে। আল্লাহ্র অসংখ্য বান্দা তাহার ধ্বংস হইতে বাচিয়া যাইবে । তাহার উন্মাতকে আমি সর্বোত্তম করিব । যাহারা মানুষের উপকারের জন্য নিয়োজিত হইবে, ভাল কাজের হুকুম করিবে এবং মন্দকাজ হইতে বিরত রাখিবে। তাদ্বারা তাওহীদ পন্থী মুসলিস মু'মিন হইবে । আল্লাহ্র প্রেরিত রাসূলগণ আল্লাহ্র পক্ষ হইতে যাহা কিছু আনিয়াছেন তাহারা উহা মানিবে, কিছুই অস্বীকার করিবে না” । রিওয়ায়েতটি আবূ হাতিম (র) বর্ণনা করিয়াছেন। a) cop >" oe A Us, .00 4 - ~ AUER: ‘2 ES MAD ATS

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।