তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৪৮ তাফসীরে ইবনে কাছীর Ua abl at abl Yi “আপনি বলিয়া দিন, তোমরা আল্লাহ্‌ ও তাহার রাসূলের আনুগত্য গ্রহণ কর" । অর্থাৎ আল্লাহ্র কিতাব ও তাহার রাসূলের সুন্নাতের অনুসরণ করিয়া চল। US Ce ale Ul ITs sl আর যদি তোমরা রাসূলের আনুগত্য হইতে মুখ ফিরাইয়া লও এবং তাঁহার আনীত বিধানকে বর্জন কর, তবে ইহাতে তাহার কি ক্ষতি? তাহার দায়িত্ব কেবল রিসালত ও আল্লাহর আমানতকে পৌছাইয়া দেওয়া । উহা তিনি সঠিকভাবে পৌঁছাইয়াছেন। 555 U5 2<515", আর তোমাদের কর্তব্য হইল, উহা গ্রহণ করা এবং তাহার আনিত বিধান মুতাবিক আমল করা । 95545 ১5১৮০5 ৩৬/9 আর যদি তোমরা আনুগত্য স্বীকার কর, তবে সঠিক পথপ্রাপ্ত হইবে । কারণ ইহা সঠিক পথের প্রতি আহবান করে। si di bre ০৯১31 ৯ U০ ৩5১ U5 “সেই মহান আল্লাহ্‌র পথ, যিনি আসমান ও যমীনের যাবতীয় বস্তুর অধিকারী ও মালিক” । (সূরা শূরা ৪ ৫৩) MEME) 2 Ee ELIYA ce আর রাসূলের কর্তব্য তো স্পষ্টভাবে রিসালাতের দায়িত্‌ পৌঁছাইয়া দেওয়া । যেমন ইরশাদ হইয়াছে ৪ ৷ ১০, ৫ ১৬১। ৬০:১০ 53 আপনার দায়িত্ব কেবল lL দেওয়া এবং হিসাব-নিকাশ লওয়ার দায়িত্ব আমারই ৷ (সূরা রা'দ ৪ ৪০) Shs pale Sn ৩! [55 ১5১৯ আপনি নসীহত করতে থাকুন, আপনার কাজ তো কেবল নসীহত করা। আপনি তাহাদের উপর দারোগা ও কার্যনির্বাহী নহেন। (সূরা গাশিয়া ৪ ২১) ওহব ইব্ন মুনাবিবহ (র) বলেন, আল্লাহ্‌ তা'আলা শাইয়া নামক বনী ইসরাঈলের একজন নবীর প্রতি ওহীর মাধ্যমে নির্দেশ দিলেন, তুমি বনী ইসরাঈলের এক সমাবেশে দণ্ডায়মান হও, আমি তোমার মুখ দ্বারা যাহা ইচ্ছা বাহির করিব। অতঃপর তিনি বনী ইসরাঈলের সমাবেশে দণ্ডায়মান হইলেন । তখন আল্লাহ্‌ তা'আলার হুকুমেই যেই ভাষণ নির্গত হইল, তাহা হইল এই, “হে আসমান! তুমি শ্রবণ কর, হে যমীন! তুমি নীরব হইয়া যাও, আল্লাহ্‌ তা'আলা একটি কাজ পূর্ণ করিতে চান এবং তিনি উহা পূর্ণ করিয়াই ছাড়িবেন। তিনি জংগল ও অনাবাদে আবাদ করিতে চান। মরুভূমিকে সবুজ করিতে চান, দরীদ্রকে ধনী করিতে ও রাখালকে সম্বাট করিতে চান, অশিক্ষিত লোকদের

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।