Contents সূরা আন-নূর ১৩১ আর এই কারণেই ইরশাদ হইয়াছে $ 53nd oUt alll 65 Se es TIES als Y “তাহাদিগকে ব্যবসা-বাণিজ্যে ও ক্রয়-বিক্রয় আল্লাহ্র যিকির হইতে এবং নামায কায়েম হইতে ও যাকাত দান করা হইতে বিরত রাখে না” । হায়সাম (র) শায়বান-এর মাধ্যমে হযরত আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন, একবার তিনি দেখিলেন যে, সালাতের জন্য আযান হইবার সাথে সাথেই বাজারের লোকেরা তাহাদের ক্রয়-বিক্রয় ছাড়িয়া সালাতের জন্য প্রস্তুত হইল ৷ হযরত আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) বলেন, এ সকল লোক সম্পর্কে আলোচ্য আয়াত অবতীর্ণ হইয়াছে। আমর ইব্ন দীনার কাহ্রুমানী (র) সালিম (র)-এ সূত্রে আবদুল্লাহ্ ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, এ সকল লোকদের সম্পর্কে $25 174-415 0.3১ অবতীৰ্ণ হইয়াছে। ইব্ন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা ..... হযরত আবু দার্দা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, আমি ব্যবসা করি এবং প্রতিদিন আমার তিনশত দীনার লাভ হইলেও সালাতের সময় উহা ছাড়িয়া চলিয়া যাই । ব্যবসা করা ও ব্যবসা লাভবান হওয়া হালাল নহে এই কথা আমি বলি না, তবে আল্লাহ্ তা'আলা যাহাদের সম্পর্কে ঘোষণা করিয়াছেন ॥৫::4159 U5, তাহাদের অন্তর্ভুক্ত হওয়াকে আমি ভালবাসি । আমার ইব্ন দীনার আ'‘ওয়ার (র) বলেন, একবার আমি সালিম ইব্ন আবদুল্লাহ্ (র) এর সহিত ছিলাম । আমরা মসজিদে যাওয়ার পথে বাজার অতিক্রম করিতেছিলাম, তখন দেখিতে পাইলাম বাজারের লোকেরা সালাতের জন্য চলিয়া গিয়াছে এবং জিনিসপত্র ঢাকিয়া রাখিয়াছে অথচ উহা পাহারা দেওয়ার জন্যও কোন লোক তথায় মওজুদ নাই । তখন সালিম ইব্ন আবদুল্লাহ্ (র) এই আয়াত তিলাওয়াত করিলেন £ alll 83 es FEU LH YULD অত অতঃপর তিনি বলিলেন, যাহারা তাহাদের মালামাল এইভাবে ফেলিয়া সালাতের জন্য চলিয়া গিয়াছে তাহাদের সম্পর্কেই এই আয়াত অবতীর্ণ হইয়াছে । সাঈদ ইব্ন আবূ হাসান ও যাহ্হাক (র) বলেন, আলোচ্য আয়াতের অর্থ হইল, না। মাত্র আল-ওর্রাক (র) বলেন, তাহারা ক্রয়-বিক্রয় করিত, কিন্তু যখনই সালাতের আযান শুনিতে পাইত তখনই, তাহারা তাহাদের হাতের দাড়িপাল্লা রাখিয়া সালাতের জন্য যাইত । আলী ইব্ন আবূ তালৃহা (র) বলেন, Meee Ys UE el Y ৭1/| এর অর্থ ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয়, তাহাদিগকে ফরয সালাত হইতে গাফিল করিয়া রাখিত না৷ মুকাতিল ইব্ন হাইয়ান ও রাবী ইব্ন আনাস (র) ও অনুরূপ মত
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।