Contents ১২৬ তাফসীরে ইবনে কাছীর তাহারাতখানা নির্মাণ করিবার ও নির্দেশ দিয়াছেন। মসজিদের নববীর সন্নিকটে কয়েকটি কূপ ছিল। এই কূপ হইতে সকলে পানি পান করিত । তাহারাত লাভ করিত এবং অযূ করিত । রাসূলুল্লাহ্ (সা) জুমু'আর দিনে মসজিদকে সুগন্ধযুক্ত করিতে নিদেশ দিয়াছেন। কারণ, এঁ দিনে মসজিদে মুসল্লীদের অত্যধিক সমাগম হয়। হাফিয আবূ ইয়ালা মুসিলী (র) বলেন, উবাদুল্লাহ্ (র) ..... আবদুল্লাহ্ ইবৃন নাফি ও ইবৃন উমর (র) হইতে বর্ণিত। তিনি বলেন, হযরত উমর (রা) প্রতি জুমু'আর দিনে মসজিদে নববীকে সুগন্ধিযুক্ত করিতেন । রিওয়ায়েতটির সনদ হাসান। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন, মসজিদে সালাত পড়া ও ঘরে ও বাজারে সালাত পড়া অপেক্ষা পঁচিশ গুণ বেশি সাওয়াব হয়। ইহার কারণ হইল যখন কেহ উত্তমরূপে অযূ করিয়া কেবল সালাতের উদ্দেশ্যে মসজিদে গমন করে, তাহার প্রতি পদচারণায় একটি সাওয়াব হয় এবং একটি গুনাহ ক্ষমা করা হয়। যখন সে সালাত পড়িতে শুরু করে, ফিরিশ্তাগণ তাহার জন্য এই দুআ করিতে থাকে যাবৎ সে তাহার সালাতের স্থানে অবস্থান করে। 2,১4 ০ ০:40 “হে আল্লাহ্! আপনি তাহার প্রতি অনুগ্রহ করুন, আপনি তাহার প্রতি রহমত বর্ষণ করুন” । যাবৎ সে সালাতের স্থানে থাকে । তাহাকে মুসনল্লী বলিয়া গণ্য করা হয়। দারে কুত্নীগ্রন্থে মারফুরূপে বর্ণিত ॥2 ০০]! lal A Sle “মূসজিদের প্রতিবেশীর পক্ষে মসজিদে ছাড়া সালাত পূর্ণ হয় না” । সুনান গ্রন্থে বর্ণিত ৪ পূর্ণ নূর লাভের সুসংবাদ দান কর” । যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করে তাহার জন্য প্রথম ডাইন পা প্রবেশ করা মুস্তাহাব । আবূ দাউদ শরীফে (র) হযরত আবদুল্লাহ্ ইবৃন উমর (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা). যখন মসজিদে প্রবেশ করিতেন, তখন তিনি এই দু'আ পাঠ করিতেন ৪ pa Hobs ales Ell dG Wl aad sls “আমি ধিকৃত শয়তান হইতে মহান আল্লাহ্র, তাহার সম্মানিত সত্তার ও তাঁহার : প্রাচীন সম্রাজ্যের আশ্রয় গ্রহণ করিতেছি” । যখন কেহ এই দু'আ পাঠ করে সারাদিনের জন্য শয়তান হইতে সংরক্ষিত থাকে।
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।