Contents সূরা আন-নূর ১২৩ মসজিদ নির্মাণ, উহার প্রতি সম্মান প্রদর্শন, উহাকে পবিত্র রাখা, উহাকে সুগন্ধযুক্ত করা সম্পর্কে অনেক হাদীস বর্ণিত আছে। এই বিষয়ে (আমি ইব্ন কাসীর) একখানি পৃথক পুস্তক সংকলন করিয়াছি। আমরা এখানে উহার কিছু অংশ উল্লেখ করিব । আমীরুল মু'মিনীন হ্যরত উসমান ইব্ন আফ্ফান (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা)-কে বলিতে শুনিয়াছি £ SE TUN AE lens “যেই ব্যক্তি আল্লাহ্র সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করিবে, আল্লাহ্ তা‘আলা বেহেশতের মধ্যে তাহার জন্য অনুরূপ একটি ঘর নির্মাণ করিবেন” । ইমাম ইব্ন মাজাহ (রা) হযরত উমর ইবনুল খাত্তাব (রা) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন ৪ “যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করে, যাহাতে আল্লাহ্র নাম লওয়া হয়, আল্লাহ্ তাহার জন্য বেহেশতে একটি ঘর নির্মাণ করিবেন” । ইমাম নাসাঈ (র) হযরত আমর ইব্ন আনবাসাহ হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ্ (সা) আমাদিগকে ঘরে সালাতের স্থান বানাইতে এবং পরিচ্ছন্ন ও সুগন্ধময় রাখিতে নির্দেশ দিয়াছেন । ইমাম আহমাদ এবং নাসাঈ (র) ব্যতিত অন্যান্য সুনানগ্রন্থকারগণ উক্ত রিওয়ায়েতটি বর্ণনা করিয়াছেন। সামুরাহ্ ইব্ন জুন্দব (রা) হইতেও ইমাম আহমাদ ও আবু দাউদ (র) অনুরূপ বর্ণনা করিয়াছেন । ইমাম বুখারী (র) বলেন, তোমরা যেইখানে স্থান পাওয়া যায় মসজিদ নির্মাণ কর । তবে লাল ও হলুদ রং হইতে বিরত থাক । যেন মানুষ ফিত্নায় পতিত না হয়। ইমাম ইব্ন মাজাহ (র) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন $ Maal ISS YUL ps Jae LC “যাবৎ কোন কাওম তাহাদের সমজিদ সমূহকে সুসজ্জিত না করিয়াছে , তাহাদের আমল খারাফ হয় নাই” । হাদীসটির সনদ দুর্বল । ইমাম আবূ দাউদ (র) হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন ৪ ১2০]! ১১১-১5, ৩ ১! = “আমাদের মযবুত করিয়া মসজিদ নির্মাণ করিতে হুকুম দেওয়া হয় নাই” হযরত ইব্ন আব্বাস (রা) বলেন, ইয়াহুদী ও নাসারারা যেমন তাহাদের গীর্জা ও উপাসনায় সুসজ্জিত করে চমত হজ কগয বে (50) কবজ আরা (5) হয - Ll os Ml ALES SD CLP Y “যাবৎ না মানুষ মসজিদ লইয়া গর্ব না করিবে কিয়ামত কায়েম হইবে না” । রিওয়ায়েতটি ইমাম আহমাদ ও ইমাম তিরমিযী (র) ব্যতীত অন্যান্য সুনান গ্রন্থকারগণ
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।