তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন-নুর ১১৩ তখন আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই চিৎকার করিয়া বলিল, কে আছ, আমার সাহায্য করিবে, মুহাম্মদ আমার বাঁদীকে জোরপূর্বক লইয়া যাইতেছে। অতঃপর আল্লাহ্‌ তা‘আলা এই আয়াত অবতীর্ণ করিলেন । মুকাতিল ইব্ন হাইয়ান (র) বলেন, আমার নিকট এই তথ্য পেছাইয়াছে যে, আলোচ্য আয়াতটি এমন দুই ব্যক্তি সম্পর্কে অবতীর্ণ হইয়াছে, যাহারা তাহাদের বাদীদিগকে ব্যভিচারের জন্য বাধ্য করিত । একজনের নাম ছিল মুসায়কাহ্‌ তার মাতা উমায়মাহ আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই -এর বাদী ছিল। অপর বাদীর নাম মু‘আযাহ । একবার মুসায়কাহ ও তাহার মাতা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া তাহাদের উপর কৃত যুলুমের অভিযোগ করিল । তখন অবতীর্ণ হুইল Gall le SSS aN “তোমরা তোমাদের বাদীদিগকে ব্যভিচারের উপর বাধ্য করিও না” । Les “যদি তাহারা অর্থাৎ বাদীগণ সতীত্ব রক্ষা করতে চায়” । যেহেতু সাধারণ বাদীগণ তাহাদের সতীত্ব রক্ষা করিতেই চায়, এই কারণে আল্লাহ্‌ তা'আলা এই শর্তটি উল্লেখ করিয়াছেন। নচেৎ কোন অবস্থাতেই ব্যভিচারের জন্য বাধ্য করা যাইবে না। SSL oye A “তোমরা বীদীগণকে পার্থিব ধন-সম্পদ লাভের উদ্দেশ্যে ব্যভিচার করিতে বাধ্য করিও না” । রাসূলুল্লাহ্‌ (সা) হাজ্জাম, ব্যভিচারিনী ও গণকের অর্থ গ্রহণ করিতে নিষেধ করিয়াছেন. অপর এক বর্ণনায় বলিয়াছেন $ CEE ENS EE ALDINE Sk Ale “ব্যভিচারের অর্থ হারাম ও হাজ্জামের উপার্জিত অর্থ হারাম ও কুকুরের বিনিময় ও হারাম” । “আর যেই ব্যক্তি এ সকল বাদীগণকে ব্যভিচারের জন্য বাধ্য করে আল্লাহ্‌ তাআলা এ সকল বীদীগণকে ক্ষমা করিয়া দিবেন। কারণ আল্লাহ্‌ তা‘আলা বড়ই ক্ষমাকারী ও বড়ই মেহেরবান” ৷ ইব্‌ন আবূ তাল্হা (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, যদি তোমরা বাদীগণকে ব্যভিচারের জন্য বাধ্য কর তবে আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে ক্ষমা করিয়া দিবেন । কিন্তু যাহারা বাধ্য করে তাহারা পাপিষ্ঠ হইবে । মুজাহিদ, আতা, আ'‘মাশ ও কাতাদাহ্‌ (র) ও অনুরূপ মত প্রকাশ করিয়াছেন। আবূ উবাইদ (র) ..... হাসান (রা) হইতে আলোচ্য আয়াতে তাফসীর প্রসংগে বলেন, আল্লাহ্র কসম! যেই সকল বাদীকে ইব্‌ন কাছীর__-১৫ (৮ম)

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।