Contents ০ তাফসীরে ইবনে কাছীর < 5 3] < U০ ১০০৯১515 সন্মানিত তাফসীরকারগণ অত্র আয়াতের তাফসীর সম্পর্কে মত পার্থক্য করিয়াছেন। কেহ বলেন, তোমরা মুকাতাবদের উপর নির্ধারিত মালের কিছু অংশ ছাড়িয়া দাও। এই তাফসীর অনুসারে কেহ বলেন, ইহার পরিমাণ হইল এক চতুর্থাংশ । কেহ বলেন, এক তৃতীয়াংশ । কেহ বলেন, অর্ধেক । আবার কেহ বলেন, অনির্দিষ্টভাবে কিছু অংশ । তাফসীরকারগণের অন্য একটি দল বলেন, আয়াতের অর্থ হইল, তোমরা তাহাদিগকে তোমাদের যাকাত হইতে একটি অংশ দান কর । হাসান, আবদুর রহমান ইবৃন যায়িদ ইবন আসলাম, তাহার আব্বা আসলাম ও মুকাতিল ইব্ন হাইয়ান (র) এই মত পোষণ করেন। ইব্ন জরীর (র) ও এই ব্যাখ্যা পসন্দ করিয়াছেন। ইব্রাহীম নাখঈ (র) বলেন, ASG ssl alll JU Se pai দ্বারা আল্লাহ্ তা'আলা মুকাতাবের মালিক ও অন্যান্য মুসলমানগণকে তাহাকে আর্থিক সাহাৰ্য দান করিবার জন্য উৎসাহিত করিয়াছেন। যেন সে তাহার চুক্তির অর্থ আদায় করিয়া আযাদ হইতে পারে। পূর্বেই ইহা বর্ণিত হইয়াছে রাসূলুলাহ্ (সা) ইরশাদ করিয়াছেন ৪ ১৪,০ «|| < $= £335 “আল্লাহ্ অবশ্যই তিন ব্যক্তিকে সাহায্য করেন। তাহাদের মধ্য এক ব্যক্তি হইল, সেই মুকাতাব, যে তাহার চুক্তির মাল আদায় করিবার সদিচ্ছা রাখে” ৷ কিন্তু প্রথম মতটি অধিক প্রসিদ্ধ । ইব্ন আবু হাতিম (র) বলেন, মুহাম্মদ ইব্ন ইসমাঈল (র) ..... হযরত উমর (রা) হইতে বর্ণিত । একবার হযরত উমর (রা) আবূ উমাইয়া নামক তাহার একজন গোলামকে অর্থ বিনিময়ের শর্তে আযাদ করিবার চুক্তি করিলেন । অতঃপর সে তাহার এক কিস্তির অর্থ লইয়া তাহার নিকট আসিলে, তিনি বলিলেন, যাও অন্য লোক হইতে তুমি তোমার চুক্তির মাল আদায়ের ব্যাপারে সাহায্য প্রার্থনা কর। তখন সে বলিল, হে আমীরুল মু'মিনীন! আমাকেই পরিশ্রম করিয়া শেষ কিস্তি পর্যন্ত আদায় করিতে দিন। তিনি বলিলেন, না, ইহা হইলে আমার আশংকা হয় যে, আল্লাহ্র এই নির্দেশ আমরা পালন করিতে ব্যর্থ হইব । অতঃপর তিনি এই আয়াত পাঠ করিলেন, - SG SH adil Js Se asl TS pnd pale ol DEE ইব্ন জরীর (র) বলেন, ইব্ন হুমাইদ (র) ..... সাঈদ ইব্ন জুবাইর (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, হযরত ইব্ন উমর (রা) যখন কোন গোলামকে মুকাতাব করিতেন, তখন তাহার প্রথম কিন্তির অর্থ ছাড়িয়া দিতেন না। কারণ, তিনি এই আশংকা করিতেন যে, সে যদি তাহার চুক্তির অর্থ আদায় করিতে সক্ষম হয়, তবে উহার এই দাস পুনরায় তাহার নিকট ফেরৎ আসিবে। কিন্তু তাহার শেষ কিস্তি হইতে যেই পরিমাণ ইচ্ছা ছাড়িয়া দিতেন।
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।