Contents সূরা আন-নুর ১০৯ অতঃপর হযরত আনাস (রা) তীহাকে মুকাতাব করিয়া দিলেন। ইমাম বুখারী (র) রিওয়ায়েতটি তা’লীকরূপে বর্ণনা করিয়াছেন। আব্দুর রাজ্জাক (র) ইব্ন জুরাইজ (র) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন,আমি আ’তা (র)-কে জিজ্ঞাসা করিলাম, আমার গোলামের মাল আছে বলিয়া আমার জানা থাকিলে তাহাকে মুকাতাব করা কি আমার . উপর ওয়াজিব? তিনি বলিলেন, আমি ওয়াজিব বলিয়াই মনে করি । ইব্ন জরীর (র) বলেন, মুহাম্মদ ইব্ন বাশ্শার (র) ..... হযরত আনাস ইব্ন মালিক (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার ইব্ন সীরীন (র) তাহার নিকট মুকাতাব হইবার দরখাস্ত করিলে তিনি অমত প্রকাশ করিলেন। কিন্তু হযরত উমর (রা) ইহা জানিতে পারিয়া তাহাকে মুকাতাব করিবার নির্দেশ দিলেন । রিওয়াতের সনদ বিশুদ্ধ । সাঈদ ইবৃন মানসুর (র) হুশাইম ইবৃন জুওয়াযির এর সূত্রে যাহ্হাক (র) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, এইরূপ ক্ষেত্রে মুকাতাব করা ওয়াজিব। ইমাম শাফিঈ (র)-এর ইহাই প্রমাণ মত কিন্তু তাহার পরবতী মত হইল, তাহাদের 'মুকাতিব করা ওয়াজিব নহে । কারণ রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন EE HE EEE POP ECT OE “কোন মানুষের মাল তাহার সন্তুষ্টি ছাড়া গ্রহণ করা জায়িয নহে।” ইব্ন ওহব (র) বলেন, এই ব্যাপারে ইমাম মালিক (র)-এর মত হইল, কোন গোলাম মুকাতাব হইবার জন্য আবেদন করিলে মালিকের উপর উহা মঞ্জুর করা ওয়াজিব নহে । কোন'ইমাম কোন গোলামের মালিককে মুকাতিব করিবার জন্য বাধ্য করিয়াছেন বলিয়াও আমার জানা নাই । ইমাম মালিক (র) বলেন, “ইহা আল্লাহ্র পক্ষ হইতে কেবল একটি অনুমতি মাত্র, বাধ্যতামূলক নহে ।” ইমাম সাওরী (র) ইমাম আযম আবু হানীফা (র) আবদুর রহমান ইব্ন যায়িদ ইব্ন আসলাম (র) এবং আরো বহু উলামায়ে কিরামের মতও ইহাই ৷ কিন্তু ইব্ন জরীর (র) ইহা ওয়াজিব বলিয়াই মনে করেন। TE pes ple Ol কোন কোন উলামায়ে কিরাম বলেন, ,,এ অর্থ আমানত । কেহ বলেন, ইহার অর্থ সত্যতা । কেহ কেহ বলেন; ' ইহার অর্থ মাল । আবার কেহ বলেন, ইহার অর্থ উপার্জনের যোগ্যতা । ইমাম আবূ দাউদ (র) তাহার 'মারাসীন’ -এর মধ্যে ইয়াহ্ইয়া ইব্ন আবূ কাসির (র) হইতে বর্ণনা করিয়াছেন রাসূলুল্লাহ্ (সা) ১4 ০০ ১! 2 |) ২এর ব্যাখ্যা করিয়াছেন, le ASL SY LAE alc Jl ১4:১! “যদি তাহাদের মধ্যে কোন পেশাগত কোন যোগ্যতা বিদ্যমান থাকে তবে তাহাদিগকে মুকাতাব কর । মানুষের উপর বোঝা হিসাবে তাহাদিগকে ছাড়িয়া দিও না” ।
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।