Contents ১০৮ তাফসীরে ইবনে কাছীর আল্লাহ তা'আলা আলোচ্য আয়াতের মাধ্যমে গোলাম বাদীর মালিককে হুকুম করিতেছেন যে, যদি তাহাদের মধ্য হইতে কেহ অর্থের বিনিময়ে আযাদ হইবার জন্য চুক্তিপত্র লিখিতে চায়, তবে যদি তোমরা চুক্তিপত্রের শর্ত মুতাবিক অর্থ আদায় করিতে সক্ষম হইবে বলিয়া তাহাদের সম্পর্কে ধারণা কর, তবে তাহাদিগকে চুক্তি মুতাবিক আযাদ করিয়া দাও। অনেক উলামায়ে কিরামের মত হইল, এই আয়াত দ্বারা ইহা প্রমাণিত হয় না যে, কাহারও গোলাম-বাদী অর্থ বিনিময়ের শর্তে আযাদ হইতে চাহিলে তাহাদিগকে আযাদ করিতেই হইবে । বরং গোলাম-বাদী হইতে কেহ ইচ্ছা প্রকাশ সাওরী (র) জাবির (র) ও শাবী (র) হইতে বর্ণনা করিয়াছেন। মুকাতাব হইবার ইচ্ছুক গোলম-বাদীকে মালিক ইচ্ছা করিলে মুকতাব করিতে পারে, ইচ্ছা না করিলে নাও করিতে পারে। ইব্ন ওহব (র) ..... আতা ইব্ন আবু বারাহ (র) হইত অনুরূপ বর্ণনা করিয়াছেন। মুকাতিল ইব্ন হাইয়ান ও হাসান বাসরী (র) ও অনুরূপ বর্ণনা করিয়াছেন। উলামায়ে কিরামের আর একটি জামায়াত বলেন, গোলাম-বাদীদের কেহ তাহার মালিকের নিকট মুকাতাব (অর্থের বিনিময়ের শর্তে আযাদ হইবার জন্য চুক্তিবদ্ধ) হইবার জন্য অনুরোধ করিলে মালিকের পক্ষে তাহাকে মুক্ত করা ওয়াজিব । আলোচ্য আয়াত দ্বারা প্রকাশ্যভাবে ইহা প্রমাণিত হয়। ইমাম বুখারী (র) বলেন, রাওহ (র) ইবৃন জুরাইজ (র) হইতে বর্ণনা করিয়াছেন $ তিনি বলেন, একবার আমি আতা (র)-কে জিজ্ঞাসা করিলাম, আমার গোলামের মাল আছে বলিয়া আমার জানা থাকিলে, এমতাবস্থায় সে যদি মুকাতাব হইবার জন্য আবেদন জানায় তবে কি তাহাকে মুকাতাব করা আমার পক্ষে ওয়াজিব? তিনি বলিলেন, হা ওয়াজিব বলিয়াই আমি মনে করি। আম্র ইব্ন দীনার (র) বলেন, আমি আতা (র)-কে জিজ্ঞাসা করিলাম, “আপনার এই মত কি পূর্ববতী কোন অলিম হইতেও বর্ণিত আছে? তিনি বলিলেন, না । ইহার কিছুকাল পর তিনি বলিলেন, মূসা ইবৃন আনাস (র) তাহার নিকট বর্ণনা করিয়াছেন। একবার ইব্ন সীরীন (র) হযরত আনাস (র)-এর নিকট মুকাতাব হইবার জন্য আবেদন জানাইলে তিনি অস্বীকার করিলেন। তিনি হযরত উমর (রা)-এর নিকট ইহার অভিযোগ করিলে হযরত উমর (রা) আনাস (রা)-কে বলিলেন, তুমি উহাকে মুকাতাব করিয়া দাও । কিন্তু ইহার পরও অস্বীকার করিলে, তিনি তাহাকে বেত্রাঘাত করিলেন এবং এই আয়াত তিলাওয়াত করিয়া তাহাকে শুনাইলেন। মুকাতিব করিয়া দাও ৷”
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।