হাদীস শরীফ ৯৯ প্রশস্ত স্থানও নাই যেখানে কোন না কোন ফেরেশতা আল্লাহ্র উদ্দেশ্যে মস্তক রাখিয়া সিজদায় পড়িয়া নাই। আমি যে সব বিষয় জানি তোমরাও যদি তাহা জানিতে, তবে তোমরা খুব কমই হাস্যরস করিতে পারিতে; বরং খুব বেশি করিয়া কান্নাকাটি করিতে এবং সুখ-শয্যায় স্ত্রীদের সহিত মিলন-স্বাদও গ্রহণ করিতে পারিতে না। অধিকন্তু তোমরা আল্লাহর নিকট ফরিয়াদ ও আর্ত-চীৎকার করিতে করিতে জঙ্গল বা উষর মরুভূমির দিকে বাহির হইয়া পড়িতে হাদীস বর্ণনাকারী আবৃযর অতঃপর বলেন, হায়! আমি যদি এমন একটি গাছ হইতাম যাহা কাটিয়া ফেলা হইত। ূ _ মুসনাদে আহমদ, তিরমিযী, ইবনে মাজা । ব্যাখ্যা হাদীসটিতে পরকাল ও অদৃশ্য জগত সম্পর্কে এক ভয়াবহ ইঙ্গিত ও চিত্ত আলোড়নকারী এক ভীতি প্রদর্শন করা হইয়াছে। ইহা এই পর্যায়ের হাদীসের মধ্যে এক উন্নত ধরনের হাদীস। হাদীসের শুরুতে রাসূলের প্রকৃত মর্যাদা ও স্থান (3051001) বুঝাইবার জন্য বলা হইয়াছে যে, রাসূল যাহা দেখেন, সাধারণ মানুষ তাহা দেখিতে পায় না এবং রাসূল যাহা শুনিতে পান, সাধারণ মানুষের কর্ণকৃহরে সে ধ্বণি পৌঁছায় না। ইহা হইতে রাসূল ও সাধারণ মানুষের মধ্যে মৌলিক পার্থক্য সুস্পষ্ট হইয়া ধরা পড়িতেছে। আল্লাহ তা*আলা মানুষকে জ্ঞান অর্জনের যে সাধারণ উপায়-উপকরণ দান করিয়াছেন, উহার সীমা ও পরিধি অত্যন্ত সংকীর্ণ, তাহা এই বন্তুজগত পর্যন্ত সীমাবদ্ধ । গায়বী জগত সম্পর্কে কোন জ্ঞান লাভেরই উপায় তাহাদের করায়ত্ত নয়। এই কারণে অদৃশ্য জগত সম্পর্কীয় জরুরী জ্ঞান ও তথ্য লাভের একমাত্র উপায়' হইতেছে রাসূলের উপর অবতীর্ণ ও তাহার বর্ণিত এতদসম্পর্কিত যাবতীয় বিষয়ের প্রতি ঈমান গ্রহণ । কাজেই আলোচ্য হাদীস হইতে পরকাল ও অদৃশ্য জগত সম্পর্কে যে প্রকম্পনকারী ইঙ্গিত পাওয়া যায়, তাহা পূর্ণরূপে বিশ্বাস করিয়া এঁকান্তিক মনোযোগ সহকারে অনুধাবন করিত চেষ্টা করাই কর্তব্য । হাদীসে বলা হয়েছে যে, আল্লাহ্র প্রতাপ ও দাপট এবং ফেরেশতাদের বিপুল সংখ্যাধিক্যের কারণে আকাশ-- মন্ডল চড়চড় করিতেছে, আর আকাশ মন্ডলে চার আংগুল জায়গাও এমন নাই, যেখানে ফেরেশতাগণ মস্তক অবনত করিয়া সিজদায় পড়িয়া নাই। ইহার প্রকৃত তাৎপর্য যে কি, কি ইহার সঠিক রূপ ও ধরন, তাহা আয়ত্ত করা মানুষের সাধ্যাতীত ৷ তবে যতটুকু বুঝিতে পারা যাইতেছে, তাহা অন্তর দিয়া বিশ্বাস করিয়া লওয়াই ঈমানদার লোকের কর্তব্য । পরকালের দিকে ইঙ্গিত করিয়া রাসূল (স) বলিয়াছেন £ আমি যাহা জানি তাহা সব তোমরা জানিতে পারিলে তোমরা কম হাসিতে ও কীদিতে অনেক বেশি। বস্তুত হাসি ও কান্না আপেক্ষিক । আনন্দের জিনিস দেখিলে বা জানিলে মানুষ হাসিয়া উঠে আর দুঃখ ও বিপদের ভয়াবহ দৃশ্য দেখিতে কিংবা জানিতে পারিলে মানুষ কীদিয়া উঠে। ইহা মানুষের চিরন্তন স্বভাব। আর পরকালের ভয়াবহ রূপ যেহেতু মানুষের চোখের আড়ালে এবং সে সম্পর্কে সরাসরি জানিবার কোন উপায় নাই, তাই আজ মানুষ সেই সম্পর্কে সম্পূর্ণ গাফিলতিতে পড়িয়া আছে । আর এই জন্যই মানুষ আজ হাসি-আনন্দ ও নানাবিধ স্বাদ আস্বাদনে মশগুল হইয়া আছে। কিন্তু পরকালের এই অন্তরাল যদি দীর্ণ করিয়া দেওয়া হয়,_- যেমন রাসূলের নিকট ইহা দীর্ণ হইয়াছে-: তাহা হইলে মানুষের এই হাসি-আনন্দ নিমেষে বাতাস প্রদীপের মতো নিভিয়া ও মিলিয়া যাইত । তখন সেই ভয়াবহ অবস্থা দর্শনে মানুষ থরথর করিয়া কাপিত, নিজের পরিণাম চিন্তায় অস্থির হইয়া পড়িত ও দিনরাত চীৎকার করিয়া কান্নাকাটি করিতে বাধ্য হইত এবং কোন প্রকার আনন্দ উৎসব ও স্বাদ আস্বাদনে লিপ্ত হইতে পারিত না। www.icsbook.info
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।