হাদীস শরীফ ia অন্তের কোন তুলনাই চলে না । কাজেই দুনিয়াকে কোন দিক দিয়াই পরকালের সহিত, দুনিয়ার জীবনকে পরকালীন জীবনের সহিত কোন তুলনা করা একেবারেই অবান্তর । এখানে রাসূলে করীম (স) যে দৃষ্টান্তটির অবতারণা করিয়াছে তাহা শুধু প্রকৃত ব্যাপারটি বুঝাইবার জন্য মাত্র । প্রকৃত অবস্থা যখন এইরূপ তখন পরকালকে ভুলিয়া যাহারা দুনিয়ার পশ্চাতে অন্ধভাবে ছুটিতে থাকে, দুনিয়ার সুখ-শান্তি লাভের জন্য প্রাণপণ চেষ্টা ও সাধনা করে, কিন্তু পরকাল সম্পর্কে একবিন্দু চিন্ত করে না-_ সম্পূর্ণ বে-পরোয়া হইয়া চলে, তাহাদের মতো নির্বোধ ও অপরিণামদর্শী আর কেহই হইতে পারে না। ঈমানদার ও কাফিরদের দৃষ্টিতে দুনিয়া LN ৬4 63 ৪ পাও ৩৫ ৬ এল তা তত. A পপ প্রণা #8 ৬.০ “৯১০৮ তাল ০186 UN ISIS ps ০০৮০ (৮) - SED হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে, রাসূলে করীম (স) ইরশাদ করিয়াছেন ঃ দুনিয়া মুমিন লোকদের জন্য কয়েদখানা আর কাফির লোকদের জন্য স্বর্গ । -_ মুসলিম ব্যাখ্যা জেলখানার জীবনের বড় পরিচয় এই যে, সেখানে কয়েদী বিন্দুমাত্র স্বাধীনতা পাইতে পারে না, বরং প্রত্যেকটি মুহূর্ত ও প্রত্যেকটি কাজেই সেখানে পরের হুকুম মানিয়া চলিতে হয়। যখন খাইতে দেওয়া হয়, তখনই খাইতে পায়; যাহা কিছু দেওয়া হয়, তাহাই খাইতে বাধ্য হইতে হয়; যাহা পান করিতে দেওয়া হয় তাহা পান করিয়াই সন্তুষ্ট থাকিতে হয়, যখন যে কাজ করিতে দেওয়া হয়, কয়েদীকে ঠিক তাহাই করিতে হয়, উহার বিপরীত কিছু করার তাহার কোন স্বাধীনতাই থাকে না। মোটকথা, কয়েদখানায় কোন বন্দীই নিজ ইচ্ছা ও বাসনা-কামনা অনুসারে কোন কাজই করিতে পারে না । বরং ইচ্ছায় হউক, অনিচ্ছায় হউক, প্রত্যেকটি কাজ করিতে হয় পরের হুকুম মতো । কয়েদখানার আর একটি দিক এই যে, কোন বন্দীই জেলখানাকে মন দিয়া ভালবাসে না। যত দীর্ঘদিনই সেখানে থাকিতে বাধ্য হউক না কেন, উহার সহিত তাহার মনের কোন সম্পর্কই স্থাপিত হয় না, উহাকে কেহ নিজের ঘর-বাড়ি মনে করে না। বরং প্রতিটি মুহূর্ত জেলখানার বাহিরে যাওয়ার জন্য তাহার মন উন্মুখ হইয়া থাকে । ঈমানদার লোকদের জন্য এই দুনিয়াও ঠিক অনুরূপভাবে একটি জেলখানা, এখানে তাহারা বন্দীদশায় দিন কাটাইতে থাকে । কিন্তু বেহেশতের অবস্থা ইহার সম্পূর্ণ বিপরীত। সেখানে কাহারও কোন বাধা-নিষেধের সম্মুখীন হইতে হইবে না, প্রত্যেকেই সেখানে নিজ ইচ্ছা ও বাসনা অনুযায়ী জীবন যাপন করিতে পারিবে । প্রত্যেকেরই মনোবাঞ্ছা সেখানে পূর্ণ হইবে । কুরআন মজীদে বলা হইয়াছে ঃ (৮) BEG US ET RMN ASS ও ৫০ তোমাদের জন্য বেহেশতে তাহাই হইবে, যাহা তোমাদের মন পাইতে ইচ্ছা করিবে এবং সেখানে তাহাই লাভ করিতে পারিবে যাহা তোমরা পাইতে চাহিবে। এমনকি লক্ষ্য অর্জিত হইয়া যাওয়ার পরেও উহা হইতে বাহির হইয়া যাওয়ার ইচ্ছা কাহারো মনে জাগ্রত হইবে না । উহার অপরিমেয় নেয়ামতে কাহারো অরুচি ধরিবে না। কুরআন মজীদে বলা হইয়াছে $ —~এ/১৩ www.icsbook.info
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।