হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

দুনিয়া ও আখিরাত ৮০৮ ৮১২০ CNET 0০৩০০৮০০০১০ ৩২০ Ca hel eld Le DLE, lh ial SS ০৪ (৭৮০) হযরত মুস্তাওরিদ (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন যে, হযরত নবী করীম (স) বলিয়াছেন £ আল্লাহ্‌র শপথ, পরকালের তুলনায় দুনিয়া শুধু এতটুকু যে, তোমাদের কেহ যদি তাহার এই অঙ্গুলি (হাদীসের এক বর্ণনাকারী উহার অর্থ বুঝাইতে গিয়া অনামিকা অঙ্গুলির দিকে ইশারা করিলেন অর্থাৎ কেহ যদি তাহার অনামিকা অঙ্গুলি) সমুদ্রে ডুবাইয়া বাহির করিয়া আনে, অতঃপর সে দেখিবে যে, সেই অঙ্গুলি কতটুকু লইয়া ফিরিয়াছে। __মুসলিম ব্যাখ্যা হাদীসটির মূল লক্ষ্য হইতেছে পরকালের তুলনায় দুনিয়ার সংক্ষিপ্ততা ও ভোগ-সম্ভোগ সামগ্রীর স্বল্পতা এবং পরকালে দীর্ঘস্থায়িতব ও উহার নেয়ামত আস্বাদনের অফুরস্ততা সুস্পষ্টরূপে বুঝাইয়া দেওয়া। এই উদ্দেশ্যে দুনিয়া ও পরকালের পার্থক্য স্পষ্ট করিয়া তুলিবার জন্য একটি সুন্দর দৃষ্টান্তের অবতারণা করা হইয়াছে। অর্থাৎ সমুদ্রের পানিতে একটি অঙ্গুলি ডুবাইয়া উঠাইয়া নিলে তাহাতে যতটুকু পানি লাগিয়া থাকে, তাহার পরিমাণ সমুদ্রের অতলম্পর্শ পানির তুলনা অতি কম ও একেবারে সামান্য বরং সত্য কথা এই যে, পরিমাণের দিক দিয়া এই দুয়ের মাঝ কোন তুলনাই চলে না। পরকাল অপেক্ষা এই দুনিয়া, দুনিয়ার জীবন, আয়ু ও দ্রব্য-সামত্ীর স্বল্পতাও ঠিক ততখানি সামান্য ও নগণ্য। নবী করীম (স)-এর উপস্থাপিত এই দৃষ্টান্ত অত্যন্ত ব্যাপক অর্থবোধক ৷ সমুদ্র পানিতে একটি অঙ্গুলি ডুবাইলে উহাতে কিছু পরিমাণ পানি অবশ্যই লাগিয়া যায়। সেই পানির একটি আয়তনও অবশ্য থাকে । উহার স্বাদ ও ব্যবহারিক মূল্য যে অতি সামান্য ও নগণ্য তাহাও সুস্পষ্ট । অনুরূপভাবে দুনিয়ারও একটি আয়তন রহিয়াছে, আছে ইহার নির্দিষ্ট আযুক্কাল, আছে অসংখ্য নেয়ামত এবং উহার স্বাদ ও আঙ্বাদনের সুযোগ । কিন্তু এই সবই অত্যন্ত সামান্য, পরিমাণে স্বল্প, আম্বাদনের সুযোগ সীমাবদ্ধ এবং উহার ব্যবহারিক মূল্য একেবারে নগণ্য । পক্ষান্তরে সমুদ্রে ডুবানো অঙ্গুলির সহিত জড়িত পানির তুলনায় সমুদ্র কত গভীর, উহার আয়তন কত বিরাট, উহার স্বাদ আস্বাদনের সুযোগ এবং উহার ব্যবহারিক মূল্য কত অসীম। পরকালের জীবনও ঠিক অনুরূপভাবে সীমা সমাপ্তিহীন, আয়তন ও নিয়ামত আস্বাদনের সুযোগ অনন্ত ও অফুরন্ত । বস্তুত এই দুনিয়া ও দুনিয়ার প্রত্যেকটি জিনিস অতি সাধারণ, অতি সামান্য, অত্যন্ত সীমাবদ্ধ । কিন্তু পরকাল অসীম ও অনন্ত । আর অসীমের সহিত সসীমের ও অনন্তের সহিত www.icsbook.info

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।