হাদীস শরীফ টি ৮৮ 00৮৮০০৬4০০০ 4০৮০০ SF GIG (এর) ৬ হযরত আনাস (বা) হইতে বর্ণিত হইয়াছে, নবী করীম (স) একদা সাহাবাগণকে জিজ্ঞাসা করিলেন £ ‘এমন কেহ আছে কি, যে পানির উপর দিয়া চলে অথচ তাহার পদদ্বয় উহাতে ভিজিয়া যায় না ?' সাহাবাগণ বলিলেন, “না, হে রাসূল এমন কেহই হইতে পারে না।' অতঃপর রাসূলে করীম (স) বলিলেন £ 'দুনিয়াদার লোকেরাও ঠিক এইরূপই গুনাহ হইতে রক্ষা পাইতে পারে না।' ব্যাখ্যা দুনিয়া পূজারী বা দুনিয়াদার বলিতে বুঝায় সেই ব্যক্তিকে, যে এই দুনিয়া লাভ করাকেই নিজ জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য রূপে গ্রহণ করিয়াছে । এইরূপ মানুষ বাস্তবিকই গুনাহ হইতে-_ আল্লাহ্র নাফরমানী হইতে কখনই বাচিতে পারে না। কেননা গুনাহ হইতে বাচা তাহার পক্ষে তখনই সম্ভব হইতে পারে, যদি সে বাস্তবিকই আল্লাহকে ভয় করে-_ অন্তরে আল্লাহ্র ভয় রাখিয়া তাহার বিধান অনুযায়ী কাজ করে । আর ইহা যে ব্যক্তি করিবে, সে কখনও দুনিয়া অর্জন করাকে নিজে একমাত্র লক্ষ্যরূপে গ্রহণ করিতে পারে না। কিন্তু আল্লাহ্র সন্তুষ্টি লাভ এবং পরকালীন নিরাপত্তা ও সুখ-শাস্তিই হইবে যাহার জীবনের একমাত্র লক্ষ্য, সে যেহেতু দুনিয়া ত্যাগ করিয়া বৈরাগী হইয়া যাইবে না-_ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং তীহারই দ্বীনের ভিত্তিতেই সে দুনিয়ার কাজ করিবে, সেই জন্য সে কখনই “দুনিয়াদার' হইবে না। বাহ্যত দুনিয়ায় বসবাসকারী হইয়াও এবং দুনিয়ার কাজে লিপ্ত থাকিয়াও সে আল্লাহ্র নাফরমানী গুনাহ হইতে দূরেই থাকিবে । বস্তুত ঈমানদার লোকের ইহাই কর্মনীতি হওয়া বাঞ্ছনীয় । বিশ্বনবী হযরত মুহাম্মাদ (স) তাহার জীবনধারাকে এমনিভাবে বাস্তবায়িত করিয়া গিয়াছেন। সাহাবায়ে কিরামও ছিলেন এইরূপ জীবন পদ্ধতির বাস্তব প্রতীক । কাজেই তীহারাই দুনিয়ার মুসলমানদের আদর্শস্থানীয় লোক। www.icsbook.info
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।