্ হাদীস শরীফ আল্লাহ্র সম্পর্কহীন দুনিয়ার অভিশাপ - 690 +8 ০ ক ৬ 44 ০৪) ৮ ৮ পল PRE ০৪৭০ ০ ০০৯৯১০4০৮০০ 0৮৮৮0 0| বা 0৩ BE 401০৮: 01০০ 8৮27৯ lie 8 কত ০ Ds AE, লৈ রও ৪ Kd ৬৪ (৬০ ০15০) HIE NG CS এ 55 NUS হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে, নবী করীম (স) ইরশাদ করিয়াছেন ঃ সাবধান, দুনিয়া ও দুনিয়ার বুকে যাহা কিছু আছে তাহার সব কিছুরই উপর আল্লাহ্র অভিশাপ-_ বঞ্চিত আল্লাহ্র রহমত হইতে কিন্তু আল্লাহ্র স্বরণ ও আল্লাহ্র সহিত যে সব জিনিসের কোন না কোন সম্পর্ক ও সম্বন্ধ রহিয়াছে, তাহা এই পর্যায়ে নয়; আলিম ও দ্বীনী ইলম শিক্ষার্থীও তাহা হইতে মুক্ত ৷ = তিরমিযী, ইবনে মাজা । ব্যাখ্যা এই দুনিয়া সাধারণত মানুষকে আল্লাহ হইতে গাফিল করিয়া দেয়, মানুষ দুনিয়ার লোভ-লালসার পংকিল স্রোতে গা ভাসাইয়া দিয়া চলে। এই সময় আল্লাহ্র কথা, আল্লাহ্র প্রতি দায়িত্ব ও কর্তব্যের কথা মানুষ ভুলিয়া যায়। ইহার ফলে মানুষ এবং সেই সঙ্গে যে সব জিনিস লইয়া মানুষের কারবার সবকিছু আল্লাহ্র রহমত হইতে বঞ্চিত হইয়া যায়। ইহাই দুনিয়ার অধিকাংশ লোকের অবস্থা । কিন্তু ইহা প্রকৃত ব্যাপারের দৃষ্টিতে চরম মূর্খতা সন্দেহ নাই; তবে যাহারা দুনিয়ায় বসবাস করিয়া ও দুনিয়ার যাবতীয় প্রয়োজনীয় কাজ আঞ্জাম দিয়াও আল্লাহকে ভুলিয়া যায় না, আল্লাহ্কে স্মরণে রাখিয়া আল্লাহ্র দাসত্ব করিয়া আল্লাহ আইন ও বিধান মুতাবিক যাবতীয় কাজ সম্পন্ন করে- মানবীয় দায়িত্ব পালন করে, তাহাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয় । বিশেষত দ্বীন-ইসলামের উজ্জ্বল জ্ঞান যাহারা লাভ করিয়াছে এবং যাহারা এই শিক্ষা লাভে ব্যাপৃত রহিয়াছে, তাহাদের প্রতিও আল্লাহ্র রহমত নাযিল হইতে থাকে। কেননা তাহারা কোন মুহূর্তেই আল্লাহকে ভুলিয়া যায় না। কুরআন মজীদে বলা হইয়াছে ঃ (YA - 2b) - Ll ১১৪ ০৮ 4৭41 ৮৯০৭ Ll নিশ্চয়ই আল্লাহকে কেবলমাত্র তাহারাই ভয় করে, যাহারা আল্লাহ সম্পর্কিত দ্বীনী ইলম জানে। মোটকথা, এই দুনিয়ার যে সব কাজ-_ যে সব জিনিস কোন না কোন রূপে আল্লাহ্র সহিত আল্লাহ্র দ্বীনের সহিত সংশ্লিষ্ট, কেবল তাহাই আল্লাহ্র রহমত পাওয়ার যোগ্য । কিন্তু যে সব কাজ ও জিনিস আল্লাহ্র দ্বীনের সহিত সম্পর্কশীল নয়, তদনুরূপও নয়_ আর ইহাকেই বলা হয় দুনিয়া তাহা সবই আল্লাহ্র রহমত হইতে বঞ্চিত ও অভিশাপ পাওয়ার যোগ্য । মানুষের জীবন সম্পর্কেও এই কথাই সত্য। এই দুইটি হাদীস একত্রিত করিলে প্রকৃত ব্যাপার সুস্পষ্ট হইয়া উঠে। দুনিয়া পূজারী গুনাহ হইতে আত্মরক্ষা করিতে পারে না J. cml PE DS IIS ০০ ০৮০০০ www.icsbook.info
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।