হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

নশ্বর দুনিয়া__ অবিনশ্বর পরকাল ও পণ) ০59 eit ০ aM 8টি 8 ০ ০) 2 পক) 2 ৪9০ ৭৪ ০» ০১০০৯ ০০ ৮০০১১ তা ৩০ ক 4 4৮৯০ ০৩ ০৩ ০ পে লে ০৪ mma) SUL ৮5189 ১০৮ 2511 হযরত আবূ মুসা আশআরী (রা) হইতে বর্ণিত হইয়াছে, নবীজীর (ধনিয়া যে ব্যক্তি দুনিয়াকে নিজের 'প্রিয়তম’ ও লক্ষ্যবস্তুরূপে গ্রহণ করিবে, সে তাহার পরকালের বিশেষ ক্ষতি সাধন করিবে । আর যে পরকালকে “অধিকতর প্রিয়" রূপে গ্রহণ করিবে, সে অবশ্যই তাহার দুনিয়ার দিক দিয়া বড়ই ক্ষতিগ্রস্ত হইবে। অতএব নশ্বর জগতের মুকাবিলায় স্থায়ী ও অক্ষয় পরকালকেই গ্রহণ কর। -- মুসনাদে আহমদ, বায়হাকী ব্যাখ্যা যে ব্যক্তি দুনিয়াকেই নিজের অধিকতর প্রিয় জিনিসরূপে গ্রহণ করিবে, সে তাহার মনের ঝৌক-প্রবণতা ও যাবতীয় চেষ্টা-সাধনা দুনিয়া লাভের জন্যই নিয়োজিত করিবে । পরকালের জন্য সকল প্রকার চেষ্টা ও সাধনাকেই পশ্চাতে ফেলিয়া রাখিবে । অন্তত তাহার জন্য খুব কম চেষ্টাই সে করিতে পারিবে, তাহা নিঃসন্দেহ। ফলে তাহার পরকালের দিক দিয়া ক্ষতিগ্রস্ত হওয়া অবধারিত। অনুরূপভাবে পরকালকে যে সবচেয়ে বেশি ভালবাসিবে, সে সর্বোততাবে কেবল পরকালীন সুখ-শান্তির জন্যই কাজ করিবে, পরকালীন জীবনকে উজ্জ্বল ও শান্তিপূর্ণ করার জন্যই যতুবান হইবে। দুনিয়া পূজারীদের ন্যায় কেবল দুনিয়ার জন্য কোন কাজ করা তাহার পক্ষে সম্ভব হইবে না। ইহার ফল সুম্পষ্টরূপে এই হইবে যে, বৈষয়িকতার দৃষ্টিতে সে অনগ্রসর হইয়া পড়িবে, দুনিয়ার সুখ-শান্তি আয়েশ-আরাম তাহার কাছ হইতে দূরে সরিয়া যাইবে । আর অবস্থা যখন এইরূপই-- দুনিয়া চাহিলে যখন পরকালের শান্তি পাওয়া যায় না আর পরকালের সুখ চাহিলে যখন ইহজীবনের সুখ-শান্তি হইতে হাত ধুইতে হয় এবং উভয় ক্ষেত্রের সুখ-শান্তি যখন সমানভাবে পাওয়ার কোন উপায় নাই-- একটিকে গ্রহণ করিলে অপরটিকে যখন ত্যাগ করিতেই হয়, তখন উভয়ের মধ্যে স্থায়ী ও অবিনশ্বর জিনিসের জন্য চেষ্টিত হওয়া নিয়োগ করা স্বীয় যাবতীয় চেষ্টা-সাধনা ও শক্তি- প্রত্যেক ঈমানদার ব্যক্তিরই কর্তব্য। আর যাহা ক্ষণস্থায়ী ও ক্ষণভঙ্গুর, অল্প দিন ও অল্প সময় পরই যাহা নিঃশেষ হইয়া যাইবে, তাহার জন্য একবিন্দু পরিমাণ শক্তি-সামর্থ্য ও চেষ্টা-সাধনা ব্যয় করা কোন বুদ্ধিমান ব্যক্তিরই কাজ হইতে পারে না। অতএব নিছক এই নশ্বর দুনিয়ার সুখ-শান্তি পাওয়ার জন্য চেষ্টিত না হইয়া মুখ্যত পরকালের সুখ-শান্তি পাওয়ার জন্য চেষ্টা করাই প্রত্যেক ঈমানদার লোকের কর্তব্য । www.icsbook.info

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।