হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ৯১ থাক ৷ পূর্ব নির্দিষ্ট পরিমাণ রিষৃক পাইতে যদি একটু বিলম্ব দেখ, তবে তাহা আল্লাহ্‌র না-ফরমানী করিয়া লাভ করিতে চেষ্টিত হইও না। কেননা এই কথা সুস্পষ্ট যে, আল্লাহ্‌র আয়ত্তাধীন রিযৃক কেবলমাত্র তাহার অনুগত ও হুকুম পালনের মাধ্যমেই হাসিল করা যাইতে পারে। ব্যাখ্যা এই হাদীস হইতে এক সঙ্গে বহু গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান লাভ করা যায় । প্রথমত, রাসূলে করীম (স) যে উদ্দেশ্যে ও যে বিরাট দায়িত্বসহ দুনিয়ায় প্রেরিত হইয়াছিলেন, তাহা তিনি যথাযথভাবে পূর্ণ করিয়াছেন । মানুষকে তিনি এমন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়াছেন, যাহা এই জীবনে গ্রহণ ও অনুসরণ করিয়া তাহারা পরকালে বেহেশতবাসী হইতে পারে ও কঠিন জাহান্নামের আগুন হইতে রক্ষা পাইতে পারে। মানুষের পরকালীন মুক্তির এই বিধান কেবলমাত্র রাসূলে করীম (স)-এর নিকট হইতে লাভ করা গিয়াছে। দ্বিতীয়ত, হাদীস হইতে প্রমাণিত হয় যে, হযরতের কলবে ফেরেশতা কর্তৃক সরাসরিভাবে কোন কথা জাগাইয়া দেওয়াই এক প্রকারের ওহী । আর ওহী যে রকমই হউক না কেন তাহাতে ফেরেশতা প্রকাশ্যভাবে দেখিতে পাওয়া যাক আর না-ই যাক তাহা সবই অকাট্যভাবে বিশ্বাসযোগ্য । এমন কি স্বপ্নযোগেও রাসূল যদি কোন ওহী লাভ করেন, তবে তাহাও অবশ্যই বিশ্বাসযোগ্য । ইহার সকল প্রকার যেমন স্বয়ং রাসূলের জন্য জ্ঞানের উজ্জ্বলতম আলো, তেমনি সকল মুসলিমের জন্য উহার প্রতি ঈমান আনা কর্তব্য । তৃতীয়ত, হাদীসটিতে প্রাণীকুলের-- বিশেষভাবে মানুষের-_ রিযৃক সম্পর্কে এক দৃঢ়তাব্য ক উক্তি করা হইয়াছে। এই কথার দুইটি দিক £ একটি এই যে, প্রত্যেকটি প্রাণীর জন্য রিযৃক-- উহার পরিমাণ-_ আল্লাহ কর্তৃক পূর্ব নির্ধারিত। কাহারো মনে যেন নিজের রিযৃক সম্পর্কে একবিন্দু সন্দেহ জাগ্রত না হয়। দ্বিতীয় দিক এই যে, এই পরিমিত ও পূর্ব নির্ধারিত রিয্ক পূর্ণমাত্রায় গ্রহণ না করিয়া কাহারো দুনিয়া হইতে চলিয়া যাওয়া সম্ভব নয়। দুর্বল প্রকৃতির মানুষ রিযৃককে মনে করে কেবলমাত্র মানবীয় চেষ্টা-সাধনা ও শ্রমের অধীন । কিন্তু প্রকৃত ব্যাপার তাহা নয়। হাদীস স্পষ্ট ভাষায় ঘোষণা করিতেছে যে, রিযৃক একান্তভাবে তকদীরের অধীন এবং তাহা সংশযপূর্ণ নয় বরং নিশ্চিত ও নিঃসন্দেহ। তাহা এতদূর সন্দেহাতীত যে, মৃত্যুর মতো এক সর্বাঙ্গীন নিশ্চিত ও সনির্ধারিত ব্যাপারও নির্দিষ্ট পরিমাণ রিয্‌ক গ্রহণের পূর্বে কখনো টিতে পারে না। মানুষ মনে করে, কেবলমাত্র শ্রম-সাধনা ও চেষ্টা করিয়াই বুঝি রিযৃক লাভ করা যাইবে এবং যত বেশি শ্রম করা যাইবে ততবেশি পরিমাণে রিযৃক হাসিল করা সম্ভব হইবে । হাদীস বলিতেছে, ইহা মিথ্যা। রিযৃক কেবলমাত্র আল্লাহ্র হুকুম ও বিধান পালন করিয়াই লাভ করা যাইতে পারে । এই সম্পর্কে হাদীসের উক্তি হইল ঃ রিযৃক হইতেছে আল্লাহ্‌র আয়ত্তাধীন আর তাহাই যখন প্রকৃত ব্যাপার তখন আল্লাহ্‌র নাফরমানী করিয়া রিযৃক হাসিল করা কিভাবে সম্ভব হইতে পারে ? কিন্তু তাই বলিয়া মানুষের চেষ্টা-সাধনা ও শ্রম দ্বারা রিযৃক উপার্জন হইতে হাদীসে নিষেধ করা হয় নাই; বরং হারাম উপায়ে রিযৃক উপার্জন করিতে নিষেধ করা হইয়াছে। মানুষ www.icsbook.info

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।