হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

রি হাদীস শরীফ তকদীর সম্পর্কে তর্ক করিতে দেখিয়া রাসূল (স)-এর অত্যন্ত ক্রুদ্ধ অসস্তুষ্ট রাগান্বিত হওয়ার কারণ সম্ভবত এই হইতে পারে যে, সেই মজলিসে উপস্থিত সাহাবা সকলেই রাসূলের শিক্ষা ও দীক্ষাধীন ছিলেন, তাহার নিকট হইতে তাহারা সরাসরিভাবে ছ্বীন-ইসলাম সম্পর্কে শিক্ষা গ্রহণ করিতেছিলেন। কাজেই তাহাদেরকে যখন তিনি এই জটিল বিষয়ে বিতর্কে লিপ্ত দেখিলেন, তখন স্বাভাবিকভাবেই রাসূল (স) মনে কষ্ট পাইলেন। তাহার ফলে তাহার রাগান্বিত হওয়া খুবই স্বাভাবিক। পূর্বকালের উন্মতদের ধ্বংস হওয়া সম্পর্কে যে কথাটি হাদীসে বলা হইয়াছে, তাহার অর্থ সম্ভবত গোমরাহ হইয়া যাওয়া । কুরআন ও হাদীসে 'হালাক' শব্দ প্রায়ই গোমরাহ হওয়া অর্থে 8 পূর্ববর্তী উম্মতদের মধ্যে আকীদার গোমরাহী ঠিক তখনই আসিতে শুরু করিয়াছে, যখন তাহারা এই তকদীরের মাসয়ালাকে তর্কের বিষয়বস্তুরূপে গণ্য করিয়া লইয়াছে। রাসূলের এই কথার সত্যতা ইতিহাসের পৃষ্ঠা হইতেও প্রমাণিত হইতে পারে । বলা বাহুল্য, হাদীসে তকদীর নিয়ে শুধু তর্ক-বিতর্ক করিতেই নিষেধ করা হইয়াছে-_ আলোচনা করিতে, উহাকে বুঝিবার জন্য চেষ্টা করিতে মোটেই নিষেধ করা হয় নাই। রাসূল (স) নিজেও অনেক সময় এই সম্পর্কীয় প্রশ্নের উত্তর দিয়া সাহাবাদের বুঝাইতে চেষ্টা করিয়াছেন। রিয্‌ক ও তকদীর ১৮০৮০০৮1৮০০ 2 I, IG IU mi le ১০০৮০০৫০এ ০ LESTE 24010117428 2 EE Ena les OE EY LAL Ee Ui (0481 ৮০০৪ এরর ICA) - lh ial ১০০৩০ এ ৬০5 খু 5৩ i হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, হযরত রাসূলে করীম (স) সাহাবিগণকে সম্বোধন করিয়া ইরশাদ করিয়াছেন £ “হে জনগণ! যাহা কিছু তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী ও জাহান্নামের আগুন হইতে দূরে রাখিতে পারে, তাহার সব বিষয়েই আমি তোমাদেরকে আদেশ দিয়াছি; পক্ষান্তরে যাহা তোমাদেরকে দোযখের নিকটবর্তী ও জান্নাত হইতে দূরে রাখে, তাহা হইতে আমি তোমাদেরকে নিষেধ করিয়াছি । এই পর্যায়ে হযরত জিবরাইল (আ) আমার কলবে এই কথা জাগাইয়া দিয়াছেন যে, কোন প্রাণীই স্বীয় নির্দিষ্ট পরিমাণ রিষ্ক পূর্ণমাত্রায় গ্রহণ না করিয়া মরিতে পারে না। অতএব সাবধান! আল্লাহকে ভয় করিতে থাক এবং ধৈর্যসহকারে স্বীয় রিযৃক তালাশ করিতে www.icsbook.info

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।