নিয়্যতের শুক্স্ত্ব গা 40475147550 টার (17৮৮ -1- ৫৬১৬) _ ০1780 ৩ ৬]। ০০৮০4 ৬০ মাগি ol Din Sd DLN EIT SL (LUNES - SLU JN 0৮১৮৭৯০৮৮7৭) - ys হযরত উমর ইবনুল খাত্তাব (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন £ আমি হযরত রাসূলে করীম (স) কে ইহা বলিতে শুনিয়াছি যে, সমস্ত কাজ-কর্মই নিয়্যতের উপর নির্ভরশীল এবং প্রত্যেকটি মানুষের জন্য তাহাই হইবে, যাহার সে নিয়্যত করিয়াছে। অতএব, যাহার হিজরত হইবে দুনিয়া লাভের দিকে কিংবা কোন মেয়েলোকের জন্য তাহাকে বিবাহ করার উদ্দেশ্যে, তাহার হিজরত সেই দিকেই (গণ্য) হইবে, যাহার দিকে সে হিজরত করিয়াছে। -- বুখারী মুসলিম শরীফে ১৯৯ ০০৮ ১5 “যাহার হিজরত হইবে এর পর অন্য একটি বাক্য অতিরিক্ত উদ্ধৃত রহিয়াছে, তাহা হইতেছে £ “অতএব যাহার হিজরত হইবে আল্লাহ ও তাহার রাসূলের দিকে, তাহার হিজরত আল্লাহ ও তাহার রাসূলের দিকেই (গণ্য) হইবে ।” হাদীসটির পরিচয় উপরে বুখারী বর্ণিত (শব্দ ও ভাষায়) হাদীসটি উদ্ধৃত হইয়াছে। ইহা সহীহ বুখারী শরীফের সর্বপ্রথম হাদীস ৷ মুসলিম শরীফের ২য় খণ্ডে কিতাবুল জিহাদ-এ উপরিউক্ত অতিরিক্ত বাক্যটি সহ হাদীসটি সন্নিবেশিত হইয়াছে । আবূ দাউদ “তালাক' অধ্যায়ে, তিরমিধীর আবওয়াবুল হুদুদ- এ, নাসায়ীর ঈমান, তাহারাত, ইতাক ও তালাক অধ্যায়ে, ইবনে মাজাহর জুহদ অধ্যায়ে এই হাদীসটি সন্নিবেশিত রহিয়াছে । এতদ্যতীত মুসনাদে আহমদ, দারেকুতনী, ইবনে হাব্বান ও বায়হাকী প্রমুখও হাদীসটি নিজ নিজ গ্রন্থে লিপিবদ্ধ করিয়াছেন। আল্লামা বদরুদ্দীন আইনীর ভাষায় ইমাম মালিক সংকলিত মুয়াত্তা’ ব্যতীত অপরাপর সব কয়খানি হাদীস গ্রচ্থেই ইহা উদ্ধৃত হইয়াছে। — 2/2 www.icsbook.info
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।