হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ রি কাজের কারণে ধ্বংস হইবে । নবী করীম (স)-এর জওয়াবেরও সারমর্ম প্রায় তাহাই যাহা পূর্বোক্ত হাদীসে উল্লেখিত হইয়াছে। ০০811500259 400৮০ ০0৮৮০৩৪০০৮৯ 1০০ 0051৮৮42585 15 5৮58 UT ০৮৮ 8 ৮৮৮ ০১ ০০০৪ LEE ROT LE EN RIEL TT (৬৭৮) - 4৯৪ ৮১১ 301৮5 1০ ০০572 (TIPE হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলেন £ একবার আমরা (মসজিদে নববীতে বসিয়া) কাযা ও কদর (অদৃষ্ট ও তকদীর) সম্পর্কে আলোচনা ও তর্ক-বিতর্ক করিতেছিলাম। সহসা নবী করীম (স) ভিতরে প্রবেশ করিলেন (ও আমাদেরকে এই বিতর্কে লিপ্ত দেখিতে পাইলেন)। ইহাতে তিনি অত্যন্ত অসন্তুষ্ট, ক্রদ্ধ ও রাগাৰিত হইলেন। এমন কি তাহার পবিত্র চেহারা একেবারে রক্তিম বর্ণ হইয়া গেল।....... এতদূর রক্তিম বর্ণ হইল যে, মনে হইতেছিল তাহার মুখের উপর যে কেহ রাঙা আনারের দানা নিংড়াইয়া দিয়াছে । অতঃপর তিনি আমাদের বলিলেন £ তোমাদের কি এই কাজেরই আদেশ দেওয়া হইয়াছে ? আমি কি তোমাদের প্রতি এই জন্য প্রেরিত হইয়াছি (যে, তোমরা কাযা ও কদর-এর ন্যায় অত্যন্ত গুরুতর ও জটিলতর বিষয়ে বিতর্কে লিপ্ত হইবে)? সাবধান! তোমাদের পূর্ববর্তী উন্মতগণ ঠিক তখনই ধ্বংস হইয়াছে যখন তাহারা এই জটিল বিষয়ে তর্ক-বিতর্ক করাকেই নিজেদের অভ্যাসে পরিণত করিয়া লইয়াছে। আমি তোমাদের বাধ্য করিতেছি যে, তোমরা এই বিষয় কখনো তর্ক ও বিতর্কে লিপ্ত হইবে না। -- তিরমিযী ব্যাখ্যা তকদীর-_ তথা “কাযা' ও “কদর'-এর মাসয়ালাটি অত্যন্ত জটিল, কঠিন ও নাজুক, তাহাতে সন্দেহ নাই। কাজেই এই মাসয়ালার গূঢ় রহস্য বোধগম্য না হইলে ঈমানদার লোকদের কর্তব্য হইতেছে, এই সম্পর্কে বিন্দুমাত্র তর্ক-বিতর্ক না করা । বরং তাহাদের উচিত, নিজেদের মন-মগজকে এই দিক দিয়া সম্পূর্ণ আশ্বস্ত ও শান্ত করিয়া লওয়া যে, যেহেতু রাসূলে মকবুল (স) এই বিষয়টির এইভাবেই পেশ করিয়াছেন, কাজেই আমরা এইভাবেই উহার প্রতি ঈমান আনিব। বস্তুত তকদীরের মাসয়ালা আল্লাহ্‌র সিফাতের সহিত সম্পর্কশীল। এই জন্য তাহা অত্যন্ত জটিল ও নাজুক না হইয়া পারে না। আমরা মানুষ, আমাদের নিজদেরই এই দুনিয়ায় বহু কাজ, বহু ব্যাপার ও বহু বিষয়ের গভীর ও নিগৃঢ় রহস্যকে আমরা আদৌ বুঝিতে পারি না। এমতাবস্থায় বিষয়টি সম্পূর্ণরূপে উপলব্ধি করা যখন মানুষের ক্ষমতার বাহিরে, তখন উহাকে রাসূল যেরূপ পেশ করিয়াছেন, ঠিক সেইরূপেই উহাকে গ্রহণ করা ও উহার প্রতি সেইভাবেই ঈমান আনা আমাদের কর্তব্য । এই বিষয়ে অপ্রয়োজনীয় তর্কে লিপ্ত হওয়া কোন ক্রমেই বাঞ্ছনীয় হইতে পারে না। 9২ www.icsbook.info

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।