টু হাদীস শরীফ করার জন্য অমুক ধরনের চিকিৎসা কিংবা ঝাড়-ফুঁক ব্যবহার করা হইবে এবং তাহার পর সে নিরাময় হইয়া যাইবে অথবা শত চেষ্ঠা সত্তেও সে রোগ হইতে মুক্ত হইতে পারিবে না। হযরতের এই দুই শব্দ বিশিষ্ট সংক্ষিপ্ত জওয়াবেই তকদীর সম্পকীয় মাসয়ালার বিরাট জটিলতা সহজতর হইয়া গিয়াছে এবং এই সম্পকীয় যাবতীয় সন্দেহ দূর হইয়া গিয়াছে। ১৮৮১০ সর ভি EES 20057585215 0১55৩5৮5258 4॥ 0১0 ও 9 5802১4555১4 Bl li ১৮১৯ 2191৮ EEE (92100 7। 2225 ES OE EE NOt SEE LEME) id di এটি ৮৪] | ০৪ LU ১7 55502) - ৮৮৭ 5৮৮৮৮০৪৮৮০৪ ৮৮৪৮০ ০৯০৮ Lb এন (৮১৮৮ 1৬১০৪) হযরত আলী (রা) হইতে বর্ণিত হইয়াছে, রাসূলুল্লাহ (স) বলিয়াছেন £ তোমাদের মধ্যে প্রত্যেকেরই পরিণতির স্থান দোযখে কিংবা বেহেশতে লিখিত ও নির্দিষ্ট হইয়া রহিয়াছে। (অর্থাৎ যে দোযখে যাইবে তাহার জন্য দোযখ আর যে বেহেশতে যাইবে তাহার জন্য বেহেশত পূর্ব হইতেই লিখিত ও নির্দিষ্ট হইয়া আছে)। সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন $ তাহা হইলে আমরা কি আমাদের অদৃষ্টের লিখনীর উপর ভরসা করিয়া বসিয়া থাকিব ? এবং চেষ্টা-সাধনা ও শ্রম কি ত্যাগ করিব ? নবী করীম (স) উত্তরে বলিলেন ৫ না, আমল করিতে থাক। কেননা প্রত্যেক ব্যক্তি সেই কাজেরই সুযোগ পায়, যে জন্য তাহার জন্ম হইয়াছে। অতএব যে ব্যক্তি ভাগ্যবানদের অন্তর্ভুক্ত, সে সৌভাগ্য ও নেক কাজেরই তওফীক লাভ করিয়া থাকে আর যে ব্যক্তি পাপীদের মধ্যে গণ্য, সে নির্মমতা ও বদ কাজের সুযোগ পাইয়া থাকে অতঃপর রাসূল নিম্ন অর্থের আয়াত তিলাওয়াত করিলেন-_ যে আল্লাহ্র পথে খরচ করিল ও তাকওয়া অবলম্বন করিয়া এবং সত্য ও ভাল কথাকে সত্য বলিয়া মানিয়া লইল (অর্থাৎ ইসলামের দাওয়াত কবুল করিল) আমরা তাহাকে সুখ-শান্তি ও নিশ্চিন্ততার বেহেশতের জীবন দান করিব। পক্ষান্তরে যে কৃপণতা করিল, অহংকারী ও দুর্বিনীতি হইল এবং সত্য ও ভাল কথা-- ঈমানের দাওয়াত-_ অমান্য করিল, তাহার জন্য আমরা কষ্ট ও কঠিন জীবন- দোযখ-এর দিকে চলা সহক করিয়া দিব। _ বুখারী, মুসলিম ব্যাখ্যা আলোচ্য হাদীসে বেহেশত-দোযখে যাওয়া না যাওয়া সম্পর্কিত প্রশ্নের জওয়াবে রাসূলে করীম সে) যাহা বলিয়াছেন, তাহার সারমর্ম এই যে, প্রত্যেক ব্যক্তির শেষ পরিণতি বেহেশত কি দোযখ, তাহা পূর্ব হইতে নির্দিষ্ট রহিয়াছে-_ এই কথা যেমন সত্য, অনুরূপভাবে এই কথাও সত্য যে, ভাল কিংবা মন্দাকাজের সাহায্যে সেই চরম পরিণতি পর্যন্ত পৌছার পথও পূর্ব হইতেই নির্দিষ্ট হইয়া রহিয়াছে। আল্লাহ্র নির্ধারিত তকদীরে একথাও পূর্ব হইতেই নিদিষ্ট হইয়া আছে যে, যে ব্যক্তি বেহেশতে যাইবে, সে অমুক অমুক সৎ ও নেক আমলের পথের অগ্রসর হইবে, আর যে জাহান্নামে যাইবে, সে তাহার অমুক অমুক পাপ চটি www.icsbook.info
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।