হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

dk হাদীস শরীফ কাজেই আপনি সে সম্পর্কে কিছু বলুন, সম্ভবত আল্লাহ আমার মন হইতে এই সংশয় দূর করিয়া দিবেন (ও এই ব্যাপারে আমার মন সাস্তুনা লাভ করিবে) ৷ তিনি বলিলেন £ শোন, আল্লাহ তা'আলা যদি আসমান ও জমিনের সমস্ত সৃষ্টিকে আযাবে নিক্ষেপ করেন তবে তাহাতে আল্লাহ জালিম (বলিয়া অভিহিত) হইবেন না। আর তিনি যদি এই সমস্তকেই রহমত দানে ধন্য করিয়া দেন, তবে তাহার এই রহমত তাহাদের নিজস্ব আমল অপেক্ষা অনেক ভাল হইবে । তোমরা যদি ওহোদের পাহাড় সমান স্বর্ণ ও আল্লাহ্‌র পথে ব্যয় কর, তবে তাহা আল্লাহ্র দরবারে কুবল হইবে না যতক্ষণ না, তুমি তকদীরকে বিশ্বাস করিবে এবং তোমাদের এই পাকা আকীদা হইবে যে, যাহা কিছু তোমার উপর আসিতেছে তাহা হইতে তুমি কোনক্রমেই রেহাই পাইতে পার না! আর যে অবস্থা তোমার উপর আসিবার নয়, তাহা তোমার উপর আসিতে পারে না। তোমরা উহার বিপরীত ধারণা লইয়া যদি মৃত্যুমুখে পতিত হও, তবে নিশ্চয়ই তোমরা দোযখে যাইবে । ইবনুদ্দায়লামী বলেন £ উবাই ইবনে কা*বের এই কথা শোনার পর আমি আবদুল্লাহ ইবেন মাসউদের খিদমতে হাযির হইলাম, তখন তিনিও আমাকে এইরূপ কথাই বলিলেন। অতঃপর হুযায়ফার নিকট উপস্থিত হইলাম, তিনিও আমাকে এই কথাই বলিলেন। ইহার পর আমি জায়দ ইবনে সাবিতের নিকট উপস্থিত হইলাম তিনিও এই কথাই রাসূলুল্লাহ (স)-এর তরফ হইতে হাদীস হিসাবে বর্ণনা করিলেন। -_ মুসনাদে আহমদ, আবূ দাউদ, ইবনে মাজা ব্যাখ্যা “তকদীর' এর শাব্দিক অর্থ পরিমাণ ঠিক করিয়া দেওয়া । আর ইসলামী পরিভাষায় তকদীর হইতেছে একটি ইসলামী আকীদার নাম, যাহাতে এই কথা নিঃসন্দেহে বিশ্বাস করিয়া লইতে হয় যে, এই দুনিয়ায় যাহা কিছু হয়, তাহা সবই আল্লাহ তা'আলা পূর্ব হইতেই নির্দিষ্ট করিয়া দিয়াছেন, আর আল্লাহ যাহা নির্দিষ্ট করিয়া দিয়াছেন, তাহার ব্যতিক্রম হওয়া কিছুতেই সম্ভবপর নয়। এমন কি মানুষ ভবিষ্যতে কি করিবে আর কি করিবে না, এই দুনিয়ায় কাহার শান্তি হইবে আর কাহার অশান্তি, পরকালে কে বেহেশতে যাইবে আর কে দোযখে তাহা সবই আল্লাহ তাআলা পূর্ব হইতেই ঠিক করিয়া রাখিয়াছেন। বাংলা চলিত ভাষায় ইহাকে আমরা বলি অদৃষ্ট, ভাগ্য, নিয়তি। বস্তুত এই আকীদা ইসলামের ছয়টি মৌল আকীদার মধ্যে অত্যন্ত জরুরী আকীদা। তকদীর সম্পর্কীয় আকীদা সম্পর্কে কাহারো কাহারো মনে অনেক ওয়াসওয়াসা জাগিয়া থাকে, অনেক ঈমানদার ব্যক্তির মনও অনেক সময় সন্দেহযুক্ত হইয়া পড়ে। তাহারা চিন্তা করেঃ সব কিছুই যদি আল্লাহ্‌র পূর্ব নির্ধারিত হইয়া থাকে তবে স্বীয় কর্মের কারণে দুনিয়ায় কেহ সচ্ছল অবস্থায় আর কেহ দুরবস্থায় কেন পড়িয়া যায় এবং পরকালে কেহ বেহেশতে আর কেহ দোযখে যাইবে কেন ? কোন ঈমানদার ব্যক্তির মনে এই ধরনের কোন ওয়াসওয়াসা জাগিলে তাহা দূর করার সহজ উপায়-এই যে, আল্লাহ তা'আলা সমগ্র জগতের একমাত্র সৃষ্টিকর্তা ও মালিক হওয়ার কারণে নিখিল সৃষ্টিলোকের উপর তাহার যে একচ্ছত্র প্রভুত্ব ও নিরংকুশ কর্তৃত্ব রহিয়াছে তাহা গভীরভাবে স্মরণ করিবে এবং মনে করিবে যে, সর্বশক্তিমান আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা । আল্লাহ তাহার বান্দাদের সহিত যে ব্যবহারই ইচ্ছা করিতে পারেন। আল্লাহ নিজে যেহেতু কোন কিছুর জন্য বাধ্য নন সেই জন্য যাহা ইচ্ছা করার তাহার পুরোপুরিই অধিকার রহিয়াছে । তিনি যদি সকলকে আযাবে নিক্ষেপ করেন তবে কোন আইনের বলেই তাহাকে জালিম বলা যাইবে না, আর তিনি যদি সকলকে বেহেশত দান করেন তবে তাহাও তাহারই www.icsbook.info

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।