হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

তকদীর বিশ্বাস ৩০৮০০5৯500৬ Cn BE 14 ০ ০০০৮০ ০%০ Al ৬ ঠি 4৯. ৮৮ এ] stabi dn bi ০০০৩ 2726 রি টা রর বিটা বু ৬৯৫: টা alsa - 05400 হি উল ০৮০৮৭ হযরত ইবনে আব্বাস (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন ৪ একদা আমি নবী করীম (স)-এর পশ্চাতে জস্তুযানে আরোহিত ছিলাম । তখন তিনি বলিলেন ঃ হে বালক! আমি তোমাকে কয়েকটি কথা শিক্ষা দিতেছি-- (১) আল্লাহকে স্মরণ রাখিও, আল্লাহ তোমার রক্ষক হইবেন, (২) আল্লাহ্‌র (দীনের) হিফাযত কর, তাহা হইলে আল্লাহকে বা আল্লাহ্‌র রহমতকে তোমার সম্মুখে দেখিতে পাইবে, (৩) যখন কোন কিছুর জন্য প্রার্থনা করার প্রয়োজন বোধ কর, তখন এক আল্লাহ্‌র নিকট তাহা চাহিও, (8) যখন কোন সাহায্য পাইতে চাও, তখন আল্লাহ্র নিকটই পাইতে চাও (৫) এই কথা মনে রাখিও যে, সমগ্র লোক যদি তোমার উপকার করার জন্য মিলিত-একত্রিত হয়, তবু তাহারা তোমার কোন উপকার করিতে পারিবে না, অবশ্য শুধু এতটুকুই পারিবে, যতটুকু আল্লাহ তোমার জন্য নির্দিষ্ট করিয়া দিয়াছেন। পক্ষান্তরে সকল লোক যদি তোমার ক্ষতি করিবার জন্য একযোগে উঠিয়া পড়িয়া লাগিয়া যায়, তবুও তাহারা তোমার ততটুকুই ক্ষতি করিতে পারে যতটুকু আল্লাহ্‌র নিকট নির্দিষ্ট রহিয়াছে, তাহার বেশি নয়। - মুসনাদে আহমদ, তিরমিযী ব্যাখ্যা 'মূল হাদীসে দুইবার বলা হইয়াছে £ 510 1:45 ইহার শাব্দিক তরজমা হইল ঃ আল্লাহ্র হিফাযত-_ রক্ষণাবেক্ষণ কর। কিন্তু আল্লাহ্‌র নিজ সত্তা জনগণের কোন হিফাযত বা রক্ষণাবেক্ষণের বিন্দুমাত্র অপেক্ষা রাখে না বলিয়া ইহার অর্থ হইবে-_ “আল্লাহকে স্মরণ রাখ এবং আল্লাহ্‌র দ্বীনের হিফাযত কর।” বস্তুত আল্লাহ্‌র স্মরণ ও তাহার দ্বীনই হইল মানুষের বাস্তব জীবনে আল্লাহকে রক্ষা করার একমাত্র সূত্র; তাই আল্লাহকে স্মরণ রাখিলে এবং আল্লাহ্‌র দ্বীনকে রক্ষা করিলেই মানুষের সমাজ জীবনে আল্লাহ্‌র রক্ষণাবেক্ষণ হইতে পারে। বলা হইয়াছে, যখন কিছু চাও, আল্লাহ্‌র নিকট চাও; যখন কোন কিছুর সাহায্য চাইতে হয়, তাহা আল্লাহ্‌র, নিকট প্রার্থনা কর। বস্তুত ইহা ইসলামের তওহীদ শিক্ষার মূল নির্দেশ । আল্লাহ্‌কে ‘এক’ মানিয়া লইলে তওহীদ বা একত্ববাদ স্বীকার করা হয় না, বরং মানুষকে যাহাই চাহিতে হয়, যা কিছু সাহায্য অন্যের নিকট হইতে লইতে হয়, তাহা সবই একমাত্র আল্লাহ্‌র নিটকই চাওয়া উচিত। একমাত্র আল্লাহ্‌র নিকট হইতেই তাহা গ্রহণ করা উচিত। ইহা তওহীদ বিশ্বাসের দাবি । www.icsbook.info

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।