হাদীস শরীফ ih হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রা) হইতে বর্ণিত হইয়াছে, এক ব্যক্তি নবী করীম (স)-এর খিদমতে উপস্থিত হইয়া বলিল £ হে আল্লাহ্র রাসূল । আমি আপনাকে ভালবাসি। তিনি বলিলেন ঃ তুমি কি বলিতেছ তাহা একবার ভাবিয়া দেখ। সে বলিল ঃ আল্লাহ্র শপথ, আমি আপনাকে ভালবাসি এবং কথাটি সে তিনবার উচ্চারণ করিল। তখন নবী করীম (স) বলিলেন ঃ তুমি যদি বাস্তবিকই আমাকে ভালবাস তবে দারিদ্রের কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত হও । কেননা, যে ব্যক্তি আমাকে ভালবাসে, সে নিম্নভূমির দিকে পানি যত তীব্রগতিতে চলে তাহা অপেক্ষাও অনেক তীব্র গতিতে দারিদ্র্যের দিকে অগ্রসর হইতে বাধ্য হয়। _তিরমিযী ব্যাখ্যা এই হাদীসে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বলা হইয়াছে যে, আল্লাহর রাসূল (স)-এর প্রতি ভালবাসা পোষণ করা যেমন নিছক একটি মৌখিক দাবিরই জিনিস নয়, তেমনি ইহা কেবল অন্তরের এক সম্পর্কের ব্যাপারও নয়। বরং ইহার বাস্তব দাবি ও বাধ্যবাধকতা যথেষ্ট রহিয়াছে যাহা যথাযথরূপে পূরণ না করিলে এই মৌখিক দাবির কোনই মূল্য হইতে পারে না৷ কাহারো মনে হযরতের প্রতি বাস্তবিকই ভালবাসা থাকিলে, তাহাকে সেই জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করিতেও প্রস্তুত থাকিতে হইবে । বস্তুত হযরত (স)-কে ভালবাসার অর্থ হযরত (স)-এর জীবনাদর্শ ও তাহার প্রকৃত মিশনকে ভালবাসা । কাজেই হযরত (স) কে ভালবাসিলে তাহার প্রচারিত আদর্শকেও ভালবাসিতে হইবে । তাহার ন্যায় এক আদর্শবাদী সংগ্রামী জীবন যাপন করিতে প্রস্তুত হইতে হইবে । তাহাকে রাসূলেরই ন্যায় আল্লাহর খালেস বন্দেগীর পন্থা অবলম্ব করিতে হইবে এবং সমগ্র বিশ্বমানবকেও সেই দিকে আহ্বান জানাইবার জন্য তাহাকে রীতিমত উঠিয়া পড়িয়া লাগিতে হইবে। ফলে এই পথে তাহাকে বহু অসুবিধা, বহু দুঃখ-কষ্ট ও বাধা-প্রতিবন্ধকতার সম্মুখীন হইতে হইবে। প্রথমত একটি অনৈসলামিক সমাজ ও পরিবেশে যখন এক ব্যক্তি হালাল-হারাম, ভাল-মন্দ ও ন্যায়-অন্যায়ের মধ্যে পার্থক্য করিয়া চলার সিদ্ধান্ত গ্রহণ করে, তখন সে প্রত্যক্ষভাবে দেখিতে পায় যে, দুনিয়ার নির্লিপ্ত জীবন যাপনের সমস্ত পথ তাহার সম্মুখে রুদ্ধ হইয়া গিয়াছে। তখন উন্নতি ও স্বাচ্ছন্দ্য লাভ তো দূরের কথা সাধারণভাবে জীবন যাপন করার উপযোগী সামগ্রী হালালভাবে সংগ্রহ করাও তাহার পক্ষে কঠিন হইয়া পড়িয়াছে। তাহা ছাড়া যে সত্যের আদর্শকে সে নিজে গ্রহণ করিয়াছে, তাহা অন্যান্য লোকদের পর্যন্ত পৌঁছানো ও সামাজিক জীবনে উহাকে কার্যকরীভাবে জারি করার জন্য চেষ্টা ও সাধনা করার কাজ এত কঠিন ও দুরূহ যে, তাহার সমস্ত লক্ষ্য কর্মক্ষমতাকে সেই দিকেই নিযুক্ত করিতে হয়। তাহার ফলে জীবিকা উপার্জনের জন্য কাজ করার বিশেষ কোন অবকাশই সে পায় না। দ্বিতীয়ত, ইসলাম তাহাকে এই কথা বুঝাইয়া দেয় যে, পরকালের জীবনই হইতেছে প্রকৃত জীবন, দুনিয়ার সাজ-সরঞ্জাম মানুষকে গোমরাহ করে । এই দৃষ্টিভঙ্গিতে তাহাকে দুনিয়ার সুখ-স্বাচ্ছন্দ্য হইতে বিমুখ করিয়া দেয়, দুনিয়ার আয়েশ-আরামের পরিণামে পরকালে শাস্তিভোগের পরিবর্তে সে দুনিয়ার দুঃখ-কষ্টকেই স্বীকার করিয়া নেয় পরকালের সুখ ও শান্তির আশায়। কেননা পরকালীন সুখ-শাস্তিই চিরন্তন ও শাশ্বত । আল্লাহ্র রাসূলের প্রতি ভালবাসা পোষণ করার ইহাই হইতেছে বাস্তব দাবি। ইহারই দরুন এই ভালবাসা কোন বিলাসিতার জিনিস নয়; বরং ইহা মানুষকে কঠিন পরীক্ষায় নিক্ষেপ করে এবং তাহাকে দরিদ্র বানাইয়া দেয় । আলোচ্য হাদীসের ইহাই সারমর্ম । www.icsbook.info
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।