হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

র্‌ হাদীস শরীফ থাকে, তাহা অপেক্ষাও অনেক বেশি ভালবাসা পোষণ করিতে হইবে নবীর প্রতি । ভালবাসা মোটামুটি দুই প্রকারের হইয়া থাকে ৷ যাহা স্বাভাবিক, যাহা মানুষের রক্ত ও মজ্জার সহিত মিশিয়া থাকে যাহাকে বলা হয় রক্তের টান- যাহা জন্মগত, যাহা ইচ্ছানির্ভর নয়। পিতামাতা, সন্তানাদি এবং অপরাপর আত্মীয়স্বজনের প্রতি এই প্রকারের ভালবাসা হইয়া থাকে । আদর্শিক, জ্ঞান-বুদ্ধি বিবেকজনিত, যাহা আপনা হইতেই মানুষের মধ্যে সৃষ্টি হয় না। বরং যাহা ইচ্ছা করিয়া নিজের মন-মস্তিষ্ক দিয়া সৃষ্টি করিতে হয় ও মর্মে মর্মে অনুভব করিতে হয়। আলোচ্য হাদীসে নবীর প্রতি সর্বাপেক্ষা বেশি ভালবাসা স্থাপন সম্পর্কে যাহা বলা হইয়াছে, তাহা প্রথম প্রকারের নয়-- এই দ্বিতীয় প্রকারের ভালবাসাই ইহার লক্ষ্য । অর্থাৎ পিতামাতা ও সন্তানাদির প্রতি যে ভালবাসা রহিয়াছে তাহা তো স্বাভাবিক ও মজ্জাগত কিন্তু মানুষের আকীদা-বিশ্বাস ও দ্বীন-ইসলামের ক্ষেত্রে সর্বাধিক ভালবাসা রাখিতে হইবে নবীর প্রতি । এমনকি কখনো যদি পিতা-মাতা, সন্তান জনগণের ভালবাসা ও নবীর প্রতি ভালবাসার মধ্যে দ্বন্দের সৃষ্টি হয়; এমন অবস্থার সৃষ্টি হয় যে, তখন পিতামাতা সন্তানের প্রতি ভালবাসা রক্ষা পিতামাতা-সন্তানাদির প্রতি ভালবাসা রক্ষা করা সম্ভব হয় না, তখন ঈমানদার ব্যক্তির কাজ হইতে মুক্ত হইয়া নবীর প্রতি ভালবাসা পোষণ করা এবং এই ভালবাসার মর্যাদা ও দাবিকে যথাযথভাবে রক্ষা করিয়া চলা । শেষোক্ত হাদীসে বলা হইয়াছে যে, কাহারো প্রতি একবিন্দু মালিন্য না রাখিয়া অকপট হৃদয়ে সকাল-সন্ধ্যা অতিবাহন করা-- অন্য কথায় সাধারণভাবে সকলের প্রতি ভালবাসা পোষণ করা নবীর আদর্শ । নবীর আদর্শকে ভালবাসিয়া যাহারা মানবতার প্রতি অকপট মনোভাব রক্ষা করিতে পারে, তাহারা যেন নবীকেই ভালবাসার কর্তব্য পালন করিল । অর্থাৎ নবীকে ভালবাসার অর্থ হইতেছে নবীর আদর্শকে ভালবাসা, পক্ষান্তরে নবীর আদর্শকে ভালবাসিয়া উহার অনুসরণ করা নবীর প্রতি ভালবাসারই বাস্তব প্রমাণ । যাহারা নবীকে ভালবাসেন বলিয়া দাবি করেন, কিন্তু নবীর জীবনাদর্শকে ভালও বাসেন না- বাস্তবে উহার অনুসরণও করেন না, নবীর প্রতি তাহাদের ভালবাসার দাবি করা একেবারে অমূলক-- একেবারে অর্থহীন । ১৫০০ ৮8৮৮5৮15058 এ)। 1৮০ 0০০2১ (১৬4) - ৯৮০ ৮০০ ৮৪ এপ ১৮৫ ৮:০ হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে, নবী করীম (স) বলিয়াছেন ঃ যাহার সৃষ্টির মধ্যে আমার জান-প্রাণ নিবন্ধ তাহার শপথ, আমি যতক্ষণ পর্যন্ত কাহারো নিকট তাহার পিতা ও সন্তান অপেক্ষা অধিকতর প্রিয় না হইব, ততক্ষণ তোমাদের কেউ ঈমানদার হইতে পারিবে না। _বুখারী ব্যাখ্যা হযরত আনাস (রা) হইতে বর্ণিত হাদীস হইতে এ হাদীসটির শব্দের কিছুটা পার্থক্য বিদ্যমান । পূর্বোক্ত হাদীসে কোন শপথের উল্লেখ নাই, ইহাতে তাহা আছে। পূর্বোক্ত হাদীসের “সমস্ত মানুষ'-এর উল্লেখ আছে; কিন্তু এই হাদীসে তাহা নাই। ইহা হইতে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, নবী করীম (স) একই মর্মের কথা বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিবেশে ও পরিস্থিতিতে এবং শ্রোতাদের গুণ পার্থক্যের দৃষ্টিতে বিভিন্ন ভাষায় ব্যক্ত করিয়াছেন। কাজেই মূল কথায় www.icsbook.info

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।