রি হাদীস শরীফ ১৮৫৮4221912 ও ০০000 20১17৮4030৩ ৮৫৫ ৮4০9 (৮) ভা 5 05 তি তন 919৮০7৫৮০৮০ হযরত রাফে ইবনে খাদীজ (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন £ নবী করীম (স) যখন মদীনায় আগমন করিলেন, তখন মদীনার লোকেরা খেজুর গাছ “তালি' লাগাইবার কাজ করিতেছিল। নবী করীম (স) জিজ্ঞাসা করিলেন £ তোমরা এ কি করিতেছ ? উত্তরে তাহারা যাহা করিতেছিল, তাহার ব্যাখ্যা করিল | নবী করীম (স) বলিলেন ঃ তোমরা এই কাজ না করিলে তোমাদের পক্ষে ভালই হইবে বলিয়া মনে হয়। অতঃপর লোকেরা তাহা পরিত্যাগ করিল। কিন্তু ইহার ফলে এই হইল যে, ফলন অত্যন্ত কম হইল । হাদীস বর্ণনাকারী বলিতেছেন যে, লোকেরা হযরতের নিকট এই ব্যাপারের উল্লেখ করিল। তখন তিনি বলিলেন £ আমি তো একজন মানুষ মাত্র । আমি যখন দ্বীন সম্পর্কীয় ব্যাপারে কোন নির্দেশ তোমাদেরকে দেই, তখন তোমরা তাহা পুরাপুরি মানিয়া লইও, আর যখন নিজের ব্যক্তিগত মতের ভিত্তিতে তোমাদের কিছু বলি, তখন আমি একজন মানুষ বৈ আর কিছু নই। -- মুসলিম ব্যাখ্যা নবী করীম (স) হিজরত করিয়া মদীনায় উপনীত হইলে পর সেখানকার লোকদের দেখিলেন, তাহারা একটি খেজুর গাছের শাখার অগ্রভাগ ভাঙ্গিয়া অপর একটি খেজুর গাছের ডালের মধ্যে ঢুকাইয়া দিতেছে। ইহার দ্বারা খেজুর গাছের ফলন খুব বেশি হয় বলিয়া তাহারা বিশ্বাস করিত এবং উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যেই তাহারা ইহা করিত। বস্তুত ইহা একটি কৃষি বিজ্ঞান (89101010191) সংক্রান্ত ব্যাপার, ঠিক জীবন-ব্যবস্থা ও জীবন-দর্শনের সহিত ইহার কোন সম্পর্ক নাই। নবী করীম (স) এইরূপ কাজ দেখিয়া মনে করিলেন, ইহা দ্বারা উৎপাদন বৃদ্ধি পাওয়ার বিশেষ কোন কারণ নাই। তাই তিনি বলিলেন, “এই কাজ না করিলেই বরং তোমাদের পক্ষে ভাল।” কিন্তু ইহা পরিত্যাগ করা হইলে পরবর্তী বৎসর দেখা গেল খেজুর গাছে ফলন পূর্বের পরিমাণ অনুরূপ হয় নাই। তখন নবী করীম (স)-এর নিকট এই ব্যাপারটি উল্লেখ করা হইলে তিনি বলিলেন £ ইহা একটি নিছক বৈষয়িক কারিগরি ও কৃষি-বিজ্ঞান সংক্রান্ত ব্যাপার । এই সম্পর্কে আমি যখন কিছু বলি, তখন তাহা আমার ব্যক্তিগত মত ছাড়া তো কিছু নয়। কাজেই তাহা কার্যকর হওয়া না হওয়ার নিশ্চয়তা কিছুই নাই। এই সব বিষয়ে আমার কোন মত গ্রহণ করিলে তাহা আমার নিজস্ব মত ও ধারণা মাত্র মনে করিয়া গ্রহণ করিবে । কিন্তু আমি যখন জীবন ব্যবস্থা জীবন, সমাজ ও তমদ্দুন সম্পর্কে কোন কথা বলি, তখন যেহেতু তাহা আল্লাহ্র প্রেরিত নবী হিসাবেই বলি এবং সব কথাই আল্লাহ্র ওহীর ভিত্তিতে বলি, এই জন্য তাহা সম্পূর্ণ নির্ভুল হইয়া থাকে, কাজেই তাহা তোমরা নিঃসন্দেহে গ্রহণ করিবে । এক $ নবী করীম (স) একজন মানুষ ছিলেন, এই জন্যই সকল বৈষয়িক ব্যাপার সম্পর্কে তাহার নিজস্ব মত নির্ভুল হওয়া জরুরী নয়। কিন্তু নবী করীম (স) যখন জীবন-দর্শন ও জীবন-ব্যবস্থা বা বিভিন্ন দিক সম্পর্কে কোন কিছু বলেন তখন তাহা সবই ‘ওহীর’ ভিত্তিতে বলিয়া থাকেন; অতএব তাহা নিশ্চিতরূপে নির্ভুল হইয়া থাকে । www.icsbook.info
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।