হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

রি হাদীস শরীফ দেওয়া হইয়াছে। “শামায়েলে তিরমিযী’ গ্রন্থে হযরত আলী (রা)-এর একটি কথা উদ্ধৃত হইয়াছে ঃ £ il SE ০৯ --তিনিই নবীদের সমান্তিকারী । শেষ নবীর প্রতি ঈমান ও আনুগত্য ১৫৩। 5৮1৮2477০৮৮ ৬6 BE 400৮ 2০৩ ০৩ ০০০৫০ ০ ৮০৮৮ 0৩৮0৮৮৮016৮ ৮০ লী ০১ ৮১০৮০ ৬৮৮, ০৮৮৪ তু ০95450১4৮45 ৬৮ 7164575787৮ তি 1 ই ৮ হযরত জারিব (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন যে, নবী করীম (স) ইরশাদ করিয়াছেন £ সেই মহান সত্তার শপথ, যাহার মুষ্টিতে মুহাম্মাদের প্রাণ-জীবন রহিয়াছে, মূসাও যদি তোমাদের সম্মুখে আত্মপ্রকাশ করেন এবং তোমরা তাহার অনুসরণ কর আর আমাকে তোমরা পরিত্যাগ কর, তবে তোমরা নিশ্চতরূপে সঠিক সত্য পথ হইতে ত্রষ্ট হইয়া যাইবে ৷ বাস্তবিকই মূসা যদি এখন জীবিত থাকিতেন এবং আমার নবুয়্যতের সময় পাইতেন, তবে তিনিও আমার অনুসরণ করিতেন। অপর একটি সূত্রে বলা হইয়াছে-- তাহার পক্ষে আমার অনুসরণ ভিন্ন কোন উপায় থাকিত না । -_ দারেমী, মুসনাদে আহমদ ব্যাখ্যা আলোচ্য হাদীসে শেষ নবী হযরত মুহাম্মাদ (স)-এর অনুসরণের অপরিহার্যতা প্রমাণ করা হইয়াছে । কেননা হযরত আদম (আ) হইতে নবী আগমনের যে ধারা সূচিত হইয়াছিল, হযরত মুহাম্মাদ (স) পর্যন্ত আসিয়া সেই ধারা চিরতরে শেষ হইয়া গিয়াছে। এই জন্য তিনি হইলেন “খাতামুন্নাবিয়ীন'_ সর্বশেষ নবী, নবী-আগমন ধারার সর্বশেষ পর্যায় । তাহার পর মানুষের নিকট আল্লাহ্‌র বাণী লইয়া আর কোন নবী আসিবেন না। মানুষের জীবন যাপনের জন্য আল্লাহ্‌র নিকট হইতে যে বিধান অবতীর্ণ হওয়ার আবশ্যকতা ছিল, তাহা পূর্ণ হইয়াছে সর্বশেষ নবীর মারফতে ৷ আল্লাহ্‌র যে বিধান আসিয়াছে, তাহা সম্পূর্ণ অবিকৃত অক্ষত ও অপরিবর্তিত অবস্থায় সর্বত্র বর্তমান আছে। তাই বস্তুতই এখন আর নূতন নবীর আগমনের বিন্দুমাত্র প্রয়োজন নাই। শুধু তাহাই নয়, শেষ নবীর উপস্থাপিত আল্লাহ্‌র বিধানের চূড়ান্ত সংস্করণ অক্ষতরূপে বর্তমান থাকা অবস্থায় আর একজন নবী বা আর একটি বাণী আসা বাহুল্য এবং বর্তমান বাণীর পক্ষে বিভ্রান্তি সৃষ্টিকারী ভিন্ন আর কিছুই নয়। তাই নবী করীম (স) স্পষ্ট ভাষায় বলিয়াছেন যে, অতঃপর আমার অনুসরণ-_ আমি যে বিধান ও আদর্শ বিশ্ববাসীর সম্মুখে উপস্থাপিত করিয়াছি তাহা মানিয় চলা ভিন্ন মানুষের মুক্তির আর কোন উপায় নাই। এমনকি, হযরত মূসা (আ)-এর ন্যায় একজন মহাসম্মানিত নবীও যদি আজ পৃথিবীতে জীবিত থাকিতেন, তবে তাহাকেও আমারই উপস্থাপিত বিধান ও আদর্শের অনুসরণ করিতে হইত । কেননা মানুষের মুক্তিপথ যাহা কিছু হইতে পারে, তাহা আমারই উপস্থাপিত বিধান ও আদর্শে নিহিত রহিয়াছে । এখন তোমরা আমার জীবদ্দশায় কিংবা আমারই উপস্থাপিত বিধান ও আদর্শ অক্ষত অবিকৃত অবস্থায় বর্তমান থাকা সত্বেও উহা বর্জন ও পরিত্যাগ করিয়া যদি অন্য কোন নবী কিংবা অন্য কোন আদর্শের অনুসরণ কর তবে উহার ফলে সত্যপথ হইতে বিচ্যুত হওয়া ছাড়া আর কিছুই হইতে পারে না। www.icsbook.info

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।