হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ bs হযরতের শেষ নবী হওয়া কথাটি আলোচ্য হাদীসে নবী করীম (স) একটি সুন্দর দৃষ্টান্তের সাহায্যে বুঝাইতে চাহিয়াছেন। হাদীসটি উপরিউক্ত তরজমা হইতেই দৃষ্টান্তুটি সম্পর্কে সম্যক ও সুস্পষ্ট ধারণা করা চলে। দৃষ্টান্তটি বুঝাইবার জন্য নবী করীম (স) যে সব শব্দ ব্যবহার করিয়াছেন, তাহা হইতে শ্রোতার মানসপটে একখানি সর্বাঙ্গ সুন্দর ও সম্পূর্ণ নির্মিত পাকা ঘরের ছবি অতি সহজেই ভাসিয়া উঠে। এইরূপ ঘরের একদিকে একখানি ইট লাগানো না থাকিলে উহা যে অসম্পূর্ণ থাকিয়া যায়, দর্শকদের চোখে উহা প্রথম দৃষ্টিতেই ধরা পড়ে এবং তাহাদের মনে সম্পূর্ণতার মাঝে এই অসম্পূর্ণতা ও সর্বাঙ্গ সুন্দর গৃহের এই অপূর্ণতা সম্পর্কে যে প্রবল প্রশ্ন জাগ্রত হয়, তাহা অতি স্বাতাবিক। ইহা নির্মাণ শিল্পের দৃষ্টিতেও যেমন আপত্তিকর, তেমনি মানস্তত্বের বিচারে । রাসূলে করীম (স) এই দৃষ্টান্তে তাহারই জওয়াব দিয়াছেন অতি সহজ ও সুন্দর বর্ণনার সাহায্যে । রাসূলে করীম (স)-এর এই দৃষ্টান্তের যথার্থতা ও তাৎপর্য সহজেই বোধগম্য হইতে পারে । হযরত আদম (আ) হইতে নবী আগমনের যে ধারা চলিয়াছিল, তাহা বিশ্বমানবতার জন্য নির্মাণ করিতেছিল এক পরম আশ্রয় প্রাসাদ। মানুষের সুস্থ, সুন্দর ও ভারসাম্যপূর্ণ জীবনযাত্রা নির্বাহের জন্য যে জীবন বিধান অপরিহার্য, তাহা ধারাবাহিক নবী আগমনের দ্বারাই পূর্ণ হইতে চলিয়াছিল। হযরত ঈসা (আ) পর্যন্ত আসিয়া এ ধারা সাময়িকভাবে স্তব্ধ হইয়া যায় । ইতিপূর্বে আগত নবীগণ ছিলেন স্থান কাল ও বিশেষ জনতার নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে সীমায়িত। অথচ মানবতার মহাযাত্রা চলিয়াছিল অব্যাহত গতিতে । এই যেন অসংখ্য নদী-নালা সাগর সঙ্গমে চলিয়াছে। কিন্তু মহামানবতার জন্য প্রয়োজনীয় সেই মহাসমুদ্রের এখানো সাক্ষাৎ নাই। ক্রমাগত নবী-আগমনের সাহায্যে মহামানবতার জন্য যে ব্যাপক ও পরিপূর্ণ আশ্রয়-প্রাসাদ নির্মিত হইতেছিল, তাহাতে এখনো একখানি ইট লাগানো হয় নাই বলিয়া তাহা অসম্পূর্ণ থাকিয়া গিয়াছে। আলোচ্য হাদীসে নবী করীম (স) বলিয়াছেন যে, সেই শূন্য স্থানে লাগানো ইটখানি হইতেছেন তিনিই । ফলে তাহার দ্বারা এই আশ্রয় প্রাসাদ পরিপূর্ণতা লাভ করে। হাদীসে উল্লেখিত শেষ বাক্যটির দৃষ্টিতে আরো একটি বিরাট তাৎপর্য অনুধাবন করা যায়। বলিয়াছেন £ ১44! এ 01 “আমি নবীদের সমাপ্তকারী।” অর্থাৎ এক-একজন নবী যেন এই প্রাসাদের এক একখানি ইট ৷ হযরত ঈসা (আ)-এর আগমনের ফলে সেই প্রাসাদ প্রায় সম্পূর্ণ হইয়া যায়, কিন্তু তখনো একখানি ইটের স্থান শূন্য রহিয়া গিয়াছিল। হযরত মুহাম্মাদ (স)-এর নবুয়ত লাভে তাহা পূর্ণ হয়। অতঃপর এই প্রাসাদ নিখুঁত , পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ । ইহাতে যেমন অপর কোন ইটের প্রয়োজন নাই, তেমনি নাই একবিন্দু শূন্যতা যেখানে অপর কোন ইটের স্থান সংকুলান হইতে পারে। হযরত মুহাম্মাদ (স) যে সর্বশেষ নবী এবং তাহার পর আর কোন নবী আসিবেন না, তাহার কোন প্রয়োজনও নাই, তাহা কুরআন মজীদের স্পষ্ট ঘোষণায় স্বপ্রমাণিত। এই পর্যায়ে হাদীসের রস্থাবলীতেও উদ্ধৃত রহিয়াছে অসংখ্য হাদীস। এবং কুরআন ও হাদীস_ ইসলামের এই একমাত্র ভিত্তি ও উৎসদ্ধয় একবাক্যে এই কথার পৌনঃপুনিক ঘোষণা করিয়াছে । অতঃপর এ ব্যাপারে না থাকে একবিন্দু সন্দেহের অবকাশ না থাকে কাহারো ভিন্নতর মত প্রকাশের অধিকার । উপরে উদ্ধৃত হাদীসের শব্দ হইতেছে 3254 5৬ (1 আমি নবীদের সমাপ্তিকারী_ শেষ নবী । হযরত জাবির (রা) হইতে বর্ণিত মুসলিম শরীফেরই অপর একটি হাদীসের শব্দ হইতেছে ৫ -+১ 4:৫০ *৬%৭। ০০৯ ০৬৯ আমি আসিয়াছি, ফলে নবীদের সমাপ্তি করিয়া www.icsbook.info

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।