হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মুহাম্মাদ (স)-এর নবুয়্যত & ০৪০৩ CANE ৬0 3) 91 2০ ০02 ০৮5 তত 25 5০ ৮৮৮5 ২৮৮৮৮৮০6০৫০ BE 4014৮ IS ০৩০৮ [৮৯ ০১০ 2 ese, টা] 9. ৫৩৮৫০2০০৪১৪) ০১৩ চর পাঠ পুও রা রা পপ (১৮1 ১২০) ১৬০] ৬০০ ০ NI হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, নবী করীম (স) ইরশাদ করিয়াছেন ঃ সেই মহান আল্লাহ্র শপথ, যাহার মুষ্ঠির মধ্যে মুহাম্মাদের প্রাণ, এই উম্মতের মধ্যে যে লোক আমার সম্পর্কে শুনিতে ও জানিতে পারিবে-_ সে ইয়াহুদী হউক কিংবা নাসারা- আর আমি যে দ্বীনসহ প্রেরিত হইয়াছি তাহার প্রতি ঈমান না আনিয়াই মৃত্যুমুখে পতিত হইবে সে নিশ্চয়ই জাহান্নামের অধিবাসী হইবে। _ মুসনাদে আহমদ ব্যাখ্যা হাদীস হইতে সুস্পষ্ট প্রমাণিত হয় যে, হযরত মুহাম্মাদ (স)-এর নবুয়্যত দুনিয়ার সমগ্র মানবতার জন্য এবং যে লোকই রাসূলের আগমন সম্পর্কে সংবাদ পাইবে সে তখন যে কোন ধর্মের বিশ্বাসী হউক-না কেন-_ সে যদি রাসূলের .নবুয়্যত বিশ্বাস না করে এবং তিনি যে দ্বীনসহ দুনিয়ায় প্রেরিত হইয়াছেন তাহার প্রতি ঈমান না আনে, আর এই অবস্থায়ই যদি সে মরিয়া যায়, তবে তাহার জান্নাতবাসী হওয়া সম্ভব নয়; বরং সে নিশ্চতরূপেই জাহান্নামী হইবে । কেননা পরকালীন মুক্তি একান্তভাবে নির্ভর করে রাসূলের প্রতি ঈমানের উপর, আর সর্বশেষ রাসূল হইতেছেন হযরত মুহাম্মাদ (স)। অতএব তাহার প্রতি ঈমান না আনিয়া ও তাহার আনীত দ্বীন বিশ্বাস না করিয়া কেহ পরকালীন মুক্তি লাভে সমর্থ হইতে পারে না। হাদীসে বিশেষভাবে ইয়াহুদী ও নাসারাদের উল্লেখ করা হইয়াছে। ইহার কারণ এই যে, ইহারা কিতাবধারী উম্মত আর তাহারাও যখন শেষ নবীর প্রতি ঈমান না আনিয়া মুক্তিলাভ করিতে পারিবে না, তখন অন্যদের-- যাহাদের কোন আসমানী কিতাব নাই, তাহাদের তো কোন কথাই নাই ৷ এই কথার দ্বারা ইহাও প্রমাণিত হয় যে, রাসূল (স)-এর নবী হওয়ার পর পূর্ববর্তী সকল দ্বীন ও ধর্ম বাতিল হইয়া গিয়াছে। তখন রাসূল (স)-এর উপস্থাপিত ইসলামই একমাত্র দ্বীন। দ্বিতীয়ত, এই কিতাবধারী লোকগণ যত সহজে ও নিশ্চিতরূপে হযরত মুহাম্মাদ (স)-কে সর্বশেষ নীরূপে চিনিতে পারে, তত আর কেউ পারে না। কেননা তাহাদের কিতাবেই শেষ নবীর পরিচয় লিখিত রহিয়াছে। উহার দৃষ্টিতে তাহারা যদি খালেসভাবে শেষ নবীকে চিনিতে চেষ্টা করে তবে অতি সহজেই চিনিতে পারে । কুরআন মজীদে স্পষ্ট ভাষায় বলা হইয়াছে ঃ (১.-% - 015) - Nf 90৯1 ৮৯4৮৪ 284৮৭ তাহারা তাহার সম্পর্কে তাহাদের নিকট রক্ষিত তওরাত ও ইঞ্জিলী কিতাবে লিখিত (বিবরণ) পায়। - আল আ'রাফ ১০৮ www.icsbook.info

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।