হাদীস শরীফ ৭১ (1 _ all) - 0৮055 IU LLL HAD CLS যাহা তোমরা কর না, তাহা তোমরা বলিয়া বেড়াইবে, ইহা আল্লাহ্র নিকট এক মস্তবড় গুনাহ। দ্বিতীয়, “যখন ওয়াদা করিবে তো সে ওয়াদা পূরণ করিবে না, উহার বিপরীত কাজ করিবে ।” এই লক্ষণটি যদিও প্রথম চিহ্টির মধ্যে শামিল হইতে পারিত এবং ইহাকে এক স্বতন্ত্র ক্ষণ হিসাবে উল্লেখ করার প্রয়োজন ছিল না; কিন্তু তবুও ইহাকে পৃথকভাবে উল্লেখ করা অর্থহীন নয়। ইহা হইতে এই কথা প্রমাণিত হয় যে, মিথ্যা বলা মুনাফিকীর একটি লক্ষণ বটে এবং একটি গুরুতর গুনাহের কাজ; কিন্তু কোন ওয়াদা করিয়া উহা পূরণ না করা এবং এক কাজ করার ওয়াদা করিয়া উহার বিপরীত করা, উহা অপেক্ষাও অধিক ঘৃণিত এবং জঘন্য কাজ। আরবী ভাষার নিয়মে ইহাকে বলা হয় ৪ “সাধারণের পরে বিশেষের উল্লেখ ৷” দ্বিতীয়ত ইহা দুইটি দিকের দুইটি স্বতন্ত্র লক্ষণ বলিয়া আলাদাভাবে দুইটিরই উল্লেখ করা হইয়াছে। তৃতীয়, যখন কোন কিছু আমানত রাখা হইবে, তখন তাহাতে বিশ্বাসঘাতকতা করিবে আমানতে খিয়ানত করিবে । এই আমানত যাহাই হোক না কেন-- তাহা কোন জিনিস হোক, কি কোন প্রকার অযোগ্য কথা ৷ যাহাতেই বিপরীত কাজ করা হইবে তাহাতেই বিশ্বাসঘাতকতা হইবে এবং তাহাই হইবে চরম মুনাফিকী । হাদীসে যে তিনটি লক্ষণের উল্লেখ করা হইয়াছে, ইহা মানুষের তিনটি দিকের বিপর্যয় সম্পর্কে অবহিত করিয়া দেয় ঃ কথার বিপর্যয়, কাজের বিপর্যয় এবং নিয়্যতের বিপর্যয় । মিথ্যা কথা বলা হইতেছে কথার বিপর্যয়। ‘কথা সত্যই বলা আবশ্যক’, মিথ্যা বলিলে উহাকে কঠিন বিপর্যই মনে করিতে হইবে । আমানতের খিয়ানত করিলে কাজের বিপর্যয় হয় । আমানত রক্ষা করা মানব জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ; ইহার হক হইতেছে উহার যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা। তাহাতে যদি খিয়ানত করা হয়, আমানত নষ্ট করা হয়, তবে ইহাকে কাজের বিপর্যয় ছাড়া আর কিছু মনে করা যায় না। আর তৃতীয়, ওয়াদা করিয়া উহার খিলাফ করা- ওয়াদা পূরন না করা, ইহা নিয়্যতের-- মনোভাবের ক্ষেত্রে চরম বিপর্যয়ের পরিচায়ক । কেননা মুনাফিক ব্যক্তি যখন ওয়াদ করে তখন এই ওয়াদা মুখে উচ্চারিত হয় বটে, কিন্তু তখনো তাহার মনে এই ভাবই থাকে যে, মুখে ওয়াদা করিলে কি হইবে, ইহা কখনই পূরণ করা হইবে না-- ওয়াদা মতো কাজ করা হইবে না। তাবারানী বর্ণিত এক বর্ণনার ভাষা হইতে একথা সুস্পষ্ট হয় । তাহাতে বলা হইয়াছে ঃ - Al 401 4486 ৬৬৯ ৯ 9 ঠি যখন ওয়াদ করে তখনই তাহার মন বলিতে থাকে যে, সে ইহার বিপরীত করিবে-- এই ওয়াদা পূরণ করিবে না। প্রসঙ্গত মনে রাখা দরকার যে, ওয়াদা করার সময় যদি উহার খেলাফ করার মনোভাব না থাকে, আর পরবর্তীকালের কোন বাহ্যিক ও অভাবিতপূর্ব বাধা বা অসুবিধার কারণে ওয়াদা পূরণ করা যদি সম্ভব না হয়, তবে তাহা মুনাফিকী হইবে না। www.icsbook.info
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।