হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

fhe হাদীস শরীফ sea ee ee (৬০) 0০৮৬ ০০১০৩ 203 রা ১1 Ll: ০০5 হযরত আবদুল্লাহ ইবনে আমর হইতে এবং তিনি নবী করীম (স) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলিয়াছেন £ চারটি চরিত্র যাহার মধ্যে পাওয়া যাইবে, সে মুনাফিক হইবে; আর যদি ইহার মধ্য হইতে একটি চরিত্র পাওয়া যায় তবে তাহার মধ্যে মুনাফিকিরও একটি চরিত্র পাওয়া যাইবে, যতক্ষণ না সে তাহা পরিত্যাগ করিবে । মুনাফিক সেই, যে ওয়াদা করিয়া উহার খেলাপ করিবে, যখন তর্ক করিবে খারাপ কথা বলিবে, যখন কোন চুক্তি করিবে উহার বিরোধিতা করিয়া বিশ্বাসভঙ্গ করিবে । -- তিরমিযী ব্যাখ্যা প্রথমোক্ত হাদীসটি বুখারী শরীফের 9.1 ০9 ৬ হইতে গৃহতি হইয়াছে। বুখারী শরীফে এই হাদীস এতদ্যতীত আরো তিনটি স্থানে বিভিন্ন তাবেয়ী হইতে উদ্ধৃত হইয়াছে। মুসলিম, তিরমিযী ও নাসায়ী শরীফেও ইহা উদ্ধৃত হইয়াছে। আর দ্বিতীয় হাদীসটি তিরমিযী হইতে গৃহীত। এই উভয় হাদীসেই মুনাফিকের লক্ষণ ও পরিচয় বলা হইয়াছে। মুনাফিক তাহাকেই বলে, যাহার মধ্যে 'নিফাক”) রহিয়াছে । আর 'নিফাক' বলা হয় তাহাকেই £ £১ 50524 “ন 4৮৩ যাহার ভিতরকার অবস্থা বাহ্যিক প্রকাশের সহিত সামঞ্জস্যপূর্ণ নয়। £ 7 | অর্থাৎ মনের ভাবধারা ও বাহ্যিক কাজ-কর্ম একরূপ না হওয়াই মুনাফিকী। আর মুনাফিক সেই ব্যক্তি, যে প্রকৃতপক্ষে ইসলামের বিশ্বাসী তথা মু'মিন নয়, কিন্তু নিজেকে মু'মিন ও মুসলিমরূপে প্রকাশ করে । আলোচ্য হাদীসদ্বয়ে মুনাফিকের লক্ষণ বলিয়া দেওয়া হইয়াছে । ইহার দ্বারা যেমন মুনাফিক কে-_ তাহা জানিতে পারা যায়, তেমনি কি ধরনের কাজ করিলে মুনাফিকী হয় তাহাও জানা যায়। বস্তুত মুনাফিকী ঈমানের সম্পূর্ণ বিপরীত জিনিস। যেখানে ঈমান খালেস রহিয়াছে, সেখানে মুনাফিকী থাকিতে পারে না। প্রথমোক্ত হাদীসে মুনাফিকের তিনটি চিহ্নের উল্লেখ করা হইয়াছে, আর দ্বিতীয় হাদীসে তিনটির স্থলে চারটি চিহের উল্লেখ রহিয়াছে। চিহ্ন সংখ্যার এই পার্থক্য বিশেষ কোন আপত্তির বিষয় নয় এবং এই দুই ধরনের পার্থক্য সংখ্যার মধ্যে বিশেষ বিরোধও কিছু নাই। কেননা দ্বিতীয় হাদীসে যে চতুর্থ চিহ্নটির উল্লেখ করা হইয়াছে তাহা হইতেছে £ 4১2 2১৮০ 2 “এবং যখন কোন চুক্তি করে, তখন উহাতে বিশ্বাসঘাতকতা করে ।” আর এই চিহ্নিটি প্রথম হাদীসে উল্লেখিত তৃতীয় লক্ষণটিরই একটি বিশেষ দিক এবং উহার মধ্যে শামিল। ইহাকে স্বতন্ত্র এক লক্ষণ হিসাবে গণনা না করিলেও মূল ব্যাপারে কোন অসুবিধা হয় না। প্রথম হাদীসে তিনটি লক্ষণের উল্লেখ করা হইয়াছে, তাহার প্রত্যেকটির পূর্বে (| (যখন) শব্দটি ব্যবহার করা হইয়াছে, ইহার উদ্দেশ্য হইতেছে স্বতন্ত্রভাবে প্রত্যেকটি ঘটনা 'সঙ্ঘটিত হওয়া এবং সেই সঙ্গে এই কথাও বুঝাইয়া দেওয়া যে, এই সবগুলিই মুনাফিক ব্যক্তির অভ্যাসের অন্তর্ভুক্ত; এবং প্রত্যেকটি কাজের মধ্য দিয়াই সে মুনাফিকীর পরিচয় দিবে । লক্ষণ তিনটির মধ্যে প্রথম হইতেছে £ যখনি কথা বলে তখনি মিথ্যা বলিয়া প্রকৃত ব্যাপারের বিপরীত কিছু বুঝাইয়া দেওয়া তাহার অভ্যাস । ইসলামে ইহা এক মারাত্মক গুনাহ। কুরআন মজীদে এই ধরনের মিথ্যা সম্পর্কেই বলা হইয়াছে ঃ www.icsbook.info

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।