রী হাদীস শরীফ মুসলমান বলিয়া পরিচয় দিতেও লজ্জাবোধ করে, যাহারা আল্লাহ্র প্রতি ঈমান আনার মতো অবৈজ্ঞানিক (1) কথা স্বীকার করিতে নারা কিংবা যাহারা মুসলমান নামে পরিচিত হইয়াও মনে করে £ “ইসলাম পুরানো জিনিস, এই যুগে অচল আর মুহাম্মাদ (স) শুধু আরবদের নাই।"-__ তাহারা যে ঈমানের স্বাদ পায় না এবং পায়না বলিয়াই ইসলাম হইতে ক্রমশ দূরে সরিয়া যায় তাহার মূল কারণ এইখানেই । মুলত ঈমানের ব্যাপারটি এক শ্রেণীর লোকদের নিকট বর্তমানে অত্যন্ত হালকা জিনিস হইয়া গিয়াছে, ইহার গুরুত্ব তাহারা মোটেই অনুধাবন করিতে পারিতেছে না। অথচ ইহাই হইতেছে ইসলামের প্রথম ও প্রধান ভিত্তি। ইসলামকে পুনঃপ্রতিষ্ঠিত করিতে হইলে সর্বপ্রথম এঁকান্তিক নিষ্ঠা সহকারে মানুষের মধ্যে ঈমান সৃষ্টি করার চেষ্টা করিতে হইবে-_ ইসলামী আন্দোলনের ইহাই সর্বপ্রথম কাজ। )১-318%৮০4৮$৮5505৬ lem ie এ] ও তিল ৮৮১০০ চি DATs 4015 (৯) 58159525৮4৭ ০৮40 2450 হযরত আনাস (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি রাসূল (স)-এর নিকট হইতে বর্ণনা করিয়াছেন, তিনি ইরশাদ করিয়াছেনঃ তিনটি জিনিস তোমাদের যাহার মধ্যে পাওয়া যাইবে, সে ঈমানের স্বাদ লাভ করিতে পারিবে । তাহা এই £ আল্লাহ ও তাহার রাসূল তাহার নিকট অন্য সকলের অপেক্ষা অধিক প্রিয় হইবেন; সে একজন লোককে ভালবাসিবে, ভালবাসিবে কেবলমাত্র আল্লাহ্র জন্যই এবং সে কখনো কুফরীর মধ্যে পুনরায় ফিরিয়া যাইত রাজি হইবে না, যেমন রাজি হইবে না আগুণে নিক্ষিপ্ত হইতে । = বুখারী ব্যাখ্যা হাদীসটি বুখারী হইতে গৃহীত হইলেও এই অর্থের হাদীস ভাষা ও শব্দের সামান্য পার্থক্য সহকারে মুসলিম, তিরমিযী ও নাসায়ী প্রভৃতি গ্রন্থেও উদ্ধৃত হইয়াছে। ঈমান ও ইসলাম সম্পর্কিত আলোচনায় হাদীসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । ইসলামের ইহা একটি মৌলিক ফর্মুলা বিশেষ, ইহাতে তিনটি মৌলিক জিনিসের উল্লেখ হইয়াছে । প্রথম, আল্লাহ ও রাসূলের প্রতি ভালবাসা পোষণ; বস্তুত দ্বীন ও ঈমানের ইহা মূল কথা বরং ইহাই প্রকৃত ঈমান। আর প্রকৃতপক্ষে আল্লাহ ও রাসূলের প্রতি ভালবাসা পোষণ ও কুফরীতে ফিরিয়া যাওয়াকে অপছন্দ করা-- তাহাতে বিন্দুমাত্র রাজি না হওয়ার কাজ কেবলমাত্র তাহার দ্বারাই সম্ভব, যাহার মধ্যে উহার সহিত মিলিয়া-মিশিয়া গিয়াছে। অন্তর দিয়া কেবল সে-ই দুনিয়ার সকলের অপেক্ষা আল্লাহ ও রাসূলকে অধিকরত ভালবাসিতে পারে এবং কেবল্ সে-ই কুফরীতে ফিরিয়া যাওয়া_ ঈমানের পর পুনরায় কুফরী কবুল করাকে ঘৃণা-অপছন্দ করিতে পারে । সবকিছুর বিনিময়ে ঈমানের উপর অটল হইয়া দীড়াইয়া থাকা, কুফরীর সকল আক্রমণ প্রতিরোধ করা কেবল তাহার পক্ষেই সম্ভব এই জন্য হাদীসে সর্বপ্রথম ইহারই উল্লেখ করা হইয়াছে। ঈমানের স্বাদ অর্থঃ আল্লাহ্র হুকুম পালন, দ্বীন পালনের .সকল প্রকার কষ্ট ও কুরবানী অকাতরে বরদাশত করা, দুনিয়ার সকল প্রকার স্বার্থ ও সুখের বিনিময়ে দ্বীন পালন করিতে www.icsbook.info
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।