হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ টি ঈমানের স্বাদ ০০২ রা wb 56 RE এ)। “৮ 3 003৬, ৬৮৯] ১০ ৮ 4১৮৮] ০০ idm) লং খু ৯ রি ৯৮৮ 2১135 a 4105 ৬০১০৭ ভরা রিকি হারলে বেনী করীম (স) ইরশাদ করিয়াছেনঃ ঈমানের স্বাদ সেই ব্যক্তিই আস্বাদন করিতে পারিয়াছে, যে আল্লাহকে রব্ব, ইসলামকে জীবন ব্যবস্থা এবং মুহাম্মাদ (স)-কে রাসূলরূপে সন্তুষ্ট চিত্তেই মানিয়া লইয়াছে। _ মুসলিম ব্যাখ্যা হাদীসে বলা হইয়াছে যে, ঈমানের স্বাদ গ্রহণ করিতে হইলে আল্লাহ্‌কে নিজের রবব, ইসলামকে নিজের জীবন ব্যবস্থা এবং হযরত মুহাম্মাদ (স)-কে নিজের রাসূল হিসাবে মানিয়া লওয়া একান্ত আবশ্যক এবং শুধু মৌখিক মানিয়া লইলেই চলিবে না- সন্তুষ্ট চিত্তে ও অকুষ্ঠিতভাবে মানিতে হইবে৷ বস্তুত ইসলামের প্রাথমিক আদর্শিক ভিত্তি হইতেছে এই তিনটি এবং ইহারা পরস্পর পরিপূরক, পরস্পরের উপর একান্তভাবে নির্ভরশীল । আল্লাহকে যে নিজের রব্ব মানিতে প্রস্তুত হয় না কিংবা মৌখিক বা অন্য কোন বৈষয়িক কারণে যদিও আল্লাহকে মানে কিন্তু মনের এঁকান্তিক আগ্রহ ও সন্তুষ্টির সহিত তাহা না মানে তবে সে ঈমানের প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ ভিত্তিটিকেই চূর্ণ করিয়া দেয়। আর যদি কেহ আল্লাহকে নিজের রব্ব, মালিক, প্রভু ও আইন-বিধানদাতারূপে মানে; কিন্তু আল্লাহ্‌র দেওয়া ইসলামকে নিজের জীবন ব্যবস্থারূপে অকুষ্ঠিতচিত্তে গ্রহণ করিতে রাজি না হয় কিংবা ইসলামকে আংশিকভাবে গ্রহণ করে, পূর্ণাঙ্গরূপে ইসলামকে জীবনের সমগ্র ক্ষেত্রের জন্য গ্রহণ করে না, তাহা হইলে আল্লাহ্‌র রব্ব বলিয়া মান্য করা একেবারেই অর্থহীন হইয়া পড়ে । কেননা আল্লাহকে মানিব অথচ আল্লাহ প্রদত্ত ইসলামকে জীবন ব্যবস্থারূপে গ্রহণ করিব না-- ইহা সম্পূর্ণ পরস্পর বিরোধী কথা । আল্লাহকে রব্ব ও ইসলামকে জীবন ব্যবস্থারূপে মানিয়া লইলেও হযরত মুহাম্মাদ (স)-কে আল্লাহ্‌র প্রেরিত রাসূলরূপে না মানিলে এবং তাহার নিকট আল্লাহ ও ইসলাম সম্পর্কে যে ধারণা পাওয়া গিয়াছে তাহা এবং যে আদর্শ তিনি দুনিয়ার বুকে চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত করিয়া গিয়াছেন তাহা যদি কেহ গ্রহণ করিতে রাজি না হয় তবে প্রথম দুইটি ভিত্তির প্রতি তাহার ঈমান একেবারেই অর্থহীন এবং তাহা অসন্ভবও বটে । কেননা “আল্লাহ আছেন, তিনি আমাদের রব্ব এবং ইসলাম আমাদের জীবন ব্যবস্থা" এই কথা আমরা রাসূল ছাড়া আর কোথায় পাইলাম, কেমন করিয়া আমরা ইহা জানিতে পারিলাম ? তাহা পাইলাম ও জানিলাম মুহাম্মাদ রাসূলুল্লাহ (স)-এর নিকট । কিন্তু তাহাকেই যদি রাসূল-_ শুধু রাসূলই নয় সর্বশেষ রাসূলরূপে মানিয়া লওয়া না হয়, তবে আল্লাহ্‌র প্রতি ঈমান ও ইসলামে বিশ্বাস স্থাপনের দাবি একেবারেই অমূলক ও অপ্রমাণিত হইয়া পড়ে । আর যে ব্যক্তি এই তিনটি ভিত্তিকেই যথাযথরূপে স্বীকার করে-- শুধু স্বীকারই নয়, হদয়-মন-মগজ দিয়া মনের একান্তিক সন্তোষ ও আগ্রহ সহকারে মানিয়া লয়, ঈমানের প্রকৃত স্বাদ সে-ই গ্রহণ করিতে পারে এবং প্রকৃতভাবে তাহার পক্ষেই তাহা আস্বাদন করা সম্ভব । বর্তমান সময় যাহারা ঈমানদার হইয়াও ঈমানের কোন স্বাদ- কোন আনন্দই পায় না; বরং যাহারা নিজেদেরকে www.icsbook.info

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।