৫ হাদীস শরীফ আনিয়াছি” কথাটি বলা-_ বলিতে পারা-_ খুব সামান্য ব্যাপার নয়! একজন মানুষ যখন দুনিয়ার সমস্ত শক্তির প্রভাব প্রভুত্বকে সম্পূর্ণরূপে অস্বীকার করিয়া এক আল্লাহ্র প্রতি বিশ্বাস স্থাপন করিতে পারে, বিভিন্ন প্রকারের জ্ঞান-বিজ্ঞানের মানসিক গোলামী হইতে মুক্ত হইয়া কেবলমাত্র আল্লাহ্র নিকট হইতে প্রাপ্ত জ্ঞানে অনুপ্রাণিত হইতে পারে-_ সকল প্রকার মতবাদ, চিন্তাধারা ও আদর্শকে সম্পূর্ণরূপে অবিশ্বাস করিয়া একমাত্র আল্লাহ্ প্রদত্ত জীবনাদর্শ ইসলামকেই মনপ্রাণ দিয়া গ্রহণ করিতে পারে- পারে তাহারই নিকট সম্পূর্ণরূপে আত্মোৎসর্গ করিতে, ঠিক তখনি সেই লোকটি বলিতে পারে যে, “আমি আল্লাহ্র প্রতি ঈমান আনিয়াছি।” ইহার পূর্বে এই কথা বলার কাহারো অধিকার থাকিতে পারে না, বলিলে তাহা সম্পূর্ণ সত্য কথা বলা হইবে না। কাজেই “আল্লাহ্র প্রতি ঈমান আনিয়াছি" বলা যে খুব সামান্য ব্যাপার নয়, ইহাতে যে আল্লাহ ছাড়া আর সকল প্রকার প্রভুত্ব, ক্ষমতাসীন শক্তি, মতবাদ-আদর্শ ও বিপরীত জ্ঞান-বিজ্ঞানের সহিত প্রবল ছন্দ শুরু হইয়া যায় তাহা সহজেই অনুমেয়। দ্বিতীয় £ নবী করীম (স) বলিয়াছেন, “ইহারই উপর দৃঢ়ভাবে দীড়াইয়া থাক,” তাহার প্রথম অর্থ এই যে, আল্লাহ্র প্রতি ঈমান আনিলেই হইবে না, বিপরীত মতাদর্শের কঠিন চাপেও নিজের মন ও মস্তিষ্ককে এতখানি মজবুত রাখিতে হইবে যে, তাহা যেন কোনক্রমেই বিভ্রান্তিতে পড়িয়া না যায়। বরং সব সময় ও সকল অবস্থাতেই যেন তাহাতে ইসলামের আদর্শ, জ্ঞান-বিজ্ঞানের ও চিন্তাধারা-মতবাদ অন্যান্য সব কিছুর উপর অধিকরত প্রভাবশালী হইয়া উন্নত হইয়া থাকে । আর দ্বিতীয় অর্থ এই যে, “আল্লাহ্র প্রতি ঈমান আনিয়াছি" এই কথা কেবল মুখে বলাই যথেষ্ট হইবে না, বরং নিজের বাস্তব জীবনের যাবতীয় কাজ-কর্মের ভিতর দিয়াই উহাকে পরিক্ষুট করিয়া তুলিতে হইবে। শয়তানের প্ররোচনায় গায়ের ইসলামী শাসন ব্যবস্থা, ফাসিক-ফাজিরদের রাজনৈতিক ও তমদ্দুনিক প্রভাব-প্রতিপত্তি এবং সম্পূর্ণ অনৈসলামিক পরিবেশের মধ্যে পড়িয়াও যেন আল্লাহ্র প্রতি অবিশ্বাসীদের ন্যায় কোন কাজ করা না হয়। বস্তুত কুরআন মজীদেও ঠিক এই প্রসঙ্গে বলা হইয়াছে ঃ ও, (৮0৩5 MASSON ALE VEG ALES dl AG SV (৫7০84) - ০2৮ পি NLL 2) ৮০০ নিশ্চয়ই যাহারা বলে যে, আমাদের রব্ব আল্লাহ এবং ইহার উপর সুদৃঢ়ভাবে অচল-অটল হইয়া দীড়াইয়া থাকিতে পারে, তাহাদের প্রতি ফেরেশতাগণ নাযিল হইয়া বলে যে, তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহার সুসংবাদ গ্রহণ কর। অর্থাৎ এইভাবে যাহারা আল্লাহ্র প্রতি ঈমান আনিতে পারে এবং আল্লাহ্র দেওয়া আদর্শের উপর দৃঢ়ভাবে দীড়াইয়া থাকিতে পারে তাহাদের বেহেশতে যাওয়া নিশ্চিত। সামান্য একটু - প্রতিকূল পরিবেশে পড়িয়াই যাহারা ইসলাম অনুযায়ী আমল ত্যাগ করে এবং শুষ্ক তৃণখণ্ডের ন্যায় দ্বিত্বিদিক উড়িতে থাকে, তাহাদের ঈমান যে কত দুর্বল এবং তাহা যে কোন প্রকার সুফল দান করিতে সক্ষম নয়, তাহা এই হাদীস হইতে সুস্পষ্টরূপে প্রমাণিত হইতেছে। www.icsbook.info
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।