i হাদীস শরীফ তিনি বলিলেনঃ সেই ব্যক্তি, যাহার প্রতিবেশী তাহার অনিষ্টকারিতা ও ক্ষতি হইতে নিরাপদ শয়। ব্যাখ্যা মুসলমানকে যে সমাজবদ্ধ হইয়া বসবাস ও যাবতীয় কাজকর্ম করিতে হয়, সেই সম্পর্কে কাহারো দ্বিমত নাই । সমাজবদ্ধ হইয়া জীবন যাপন করার ফলে অবশ্য কেহ কাহারো প্রতিবেশী হইবে ৷ এই প্রতিবেশীর প্রতি ভাল ব্যবহার করার মুসলমানের অসীম কর্তব্য ও বিরাট দায়িতৃ রহিয়াছে। মুসলমানকে এমনভাবে বসবাস ও জীবন যাপন করিতে হইবে যে, কোন একটি লোকও যেন অন্য লোকের দ্বারা কোন একটি দিক দিয়াও ক্ষতিগ্রস্ত না হয়৷ শুধু তাহাই নয়, সামান্য ভীত ও শংকিতও যেন না হয়। বস্তুত ইহা ঈমানের অনিবার্য শর্ত বিশেষ । এই শর্ত পূরণ না করিলে তাহার ঈমান না থাকারই শামিল । অন্য একটি হাদীসে সুস্পষ্ট উল্লেখ রহিয়াছে £ ৬১৮৫5 YL এ) ১৮, তোমার প্রতিবেশীর প্রতি সদ্বহার কর, তাহা হইলেই তুমি ঈমানদার হইতে পারিবে। -_ আহমদ, তিরমিযী আর একটি হাদীসে উল্লেখ করা হইয়াছে £ (4০৮) (538 53১8151941৩ ৮০৫১০ যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে (এবং পরকালে আল্লাহ্র সন্তোষ ও কল্যাণ লাভ করিতে চায়) প্রতিবেশীদের কোনরূপ কষ্ট না দেওয়াই তাহার কর্তব্য । বুখারী মুসলিম মনে রাখিতে হইবে, এখানে কেবল স্থায়ী প্রতিবেশী সম্পর্কে এই কথা বলা হয় নাই, অস্থায়ী প্রতিবেশী সম্পর্কেও এই কথা প্রযোজ্য । অতি অল্প সময়ের জন্যও দুই জন লোক একত্রিত হইলে বা পাশাপাশি বসিলে তাহারা পরস্পরের প্রতিবেশী এবং পরস্পরের প্রতি ভাল ব্যবহার করা-_ পরস্পরের অধিকার রক্ষা করা একান্তই কর্তব্য । ৬০০৭ 142 BE dT En IU ms nls mds ie (itn) = এ | ০৬ HE SL হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন £ঃ আমি নবী করীম (স)-কে বলিতে শুনিয়াছি যে, সেই ব্যক্তি ঈমানদার নয়, যে নিজে খাইয়া পরিতৃপ্ত হয় আর তাহার পাশেই তাহার প্রতিবেশী অভুক্ত অবস্থায় পড়িয়া থাকে । -_ বায়হাকী ব্যাখ্যা প্রতিবেশীর অভাব-অনটন ও দুঃখ-কষ্টের কোন খবরদারী না করিয়া এবং সেই সম্পর্কে বিন্দুমাত্র চিন্তা ও দায়িত্ববোধ না করিয়া কেবল নিজের পেট ভরিয়া খাইয়া পরিতৃপ্ত হইলে বুঝিতে হইবে যে, প্রকৃত ঈমানদার হওয়া তাহার পক্ষে সম্ভব হয় নাই। এইরূপ অমানুষিক নির্মমতা, কঠোরতা ও স্বার্থপরতা ঈমানের সম্পূর্ণ বিপরীত । এই জন্য ইসলামী সমাজের প্রত্যেকটি লোক তাহার প্রতিবেশী ও অন্যান্য লোকদের সম্পর্কে সব সময় ওয়াকিবহাল থাকিবে ও কাহারো অভাব-অনটন দেখা দিলে, কেহ না খাইয়া থাকিতে বাধ্য হইলে-_ তাহা দূর www.icsbook.info
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।