হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ 257
📝 Text 📖 PDF

be হাদীস শরীফ ব্যাখ্যা হাদীসটি হযরত আম্মার (রা)-এর কথা হিসাবে উল্লেখিত হইলেও ইহা নবী করীম (স)-এর বাণী । মুহাদ্দিস আবদুর রাযযাক প্রমুখ ইহাকে নবী করীম (স)-এর বাণী হিসাবেই উল্লেখ করিয়াছেন। হাদীসে উল্লেখিত বাক্য ‘নিজের নফসের সহিত ইনসাফ করা' অর্থ সম্পূর্ণ নিরপেক্ষ সুবিচার নীতি ও ন্যায়পরায়ণতা অবলম্বন করা এবং এই ব্যাপারে এতদূর চরমবাদী হওয়া যে, মানুষ নিজে নিজেকেও ক্ষমা করিবে না। “সকলকে সালাম করা' অর্থ মুসলমানের সাক্ষাৎ লাভের সঙ্গে সঙ্গে তাহাকে “আসসালামু আলাইকুম" বলা এবং কেহ এই সালাম দিলে তাহার জওয়াব দেওয়া ৷ বস্তুত ইহা অত্যান্ত সওয়াবের কাজ এবং “দরিদ্র অবস্থায় অর্থ ব্যয় করা’ অর্থাৎ গরীব হইয়াও আল্লাহ্র পথে টাকা দান করা, অপর গরীবের সাহায্য করা । ইহা হইতে আল্লাহ্র পথে অর্থ দানের গুরুত্ব ও তাগিদ সুস্পষ্টরূপে ফুটিয়া উঠে। কেননা গরীব অবস্থায়ই যদি আল্লাহ্‌র পথে অর্থ ব্যয় বা সওয়াবের কাজ হয়, তাহা হইলে ধনী অবস্থায় তো ইহার গুরুত্ব ও সওয়াব অপরিসীম হইয়া দীড়াইবে। তখন তো আল্লাহ্‌র সন্তোষ লাভের জন্য উদার-উন্যুক্ত হস্তে অর্থ ব্যয় করা সমধিক কর্তব্য হইবে । আলোচ্য হাদীস হইতে আরও যাহা কিছু জানা যায়, নিম্নে তাহা পেশ করা যাইতেছে । এক £ ইনসাফ ও সুবিচার পরায়ণতা। ইহার ফলে সৎকর্মশীল সকল লোকের পক্ষে সুষ্ঠ জীবন যাপন অত্যন্ত সহজ হয় এবং ফিসক-ফুজুরী-নাফরমানী ও আল্লাহ্‌র আইন লংঘন, আল্লাহ্‌র নিষিদ্ধ ও ঘৃণিত কাজ ইত্যাদি পরিহার করার পথে কোন বাধা প্রতিবন্ধকতা থাকে না। বস্তুত মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের সহিত সুবিচার ও ন্যায়পরায়ণতা অবলম্বন না করে, ততক্ষণ অপর লোকের প্রতি কোন সুবিচার করা তাহার পক্ষে সম্ভব হয় না। নিজের যাচাই পরীক্ষা লওয়া তাহার পক্ষে সন্ভব হয় না। এমতাবস্থায় সে অপরের সঠিক ও নির্ভুল যাচাই কি করিয়া করিতে পারে ? সুতরাং সর্বপ্রথম নিজেকে দেখা, যাচাই-পরীক্ষা করা ও নিজের প্রতি সুবিচার ও ইনসাফ কায়েম করা প্রত্যেকেরই কর্তব্য । ইহা করিলে অতঃপর অপরের অন্যায়ের যাচাই ও পরীক্ষা করা তাহার পক্ষে সহজ হইতে পারে । দুই $ সকলকে সালাম করা, সকলের আগে সালাম দেওয়া একটি বিশেষ গুণের পরিচায়ক । ইহা মানুষের মন হইতে আত্মঅহংকার ও স্বীয় শ্রেষ্ঠতৃবোধ দূর করে । মনে বিনয় ও নম্রতার ভাবধারা জাগায়। সেই সঙ্গে ইহা লোকদের পরস্পরের মধ্যে গভীর ভালবাসা ও আন্তরিক সম্পর্ক সৃষ্টি করে। বস্তুত যাহারা পরম্পর পরিচ্ছন্ন, অকপট ও নিষ্ঠাপূর্ণ মনোভাব সহকারে সালাম প্রদান করে, তাহারা ইহার মারফতে একে অপরের প্রতি শান্তি ও সদিচ্ছার বারি বর্ষণ করে। প্রত্যেকেই প্রত্যেকের শান্তি, সমৃদ্ধি ও সঠিক কল্যাণ কামনা করে । আর এইরূপ যাহারা করে, কোন কৃত্রিমতা ও কুটিলতার সহিত নয়, আন্তরিক নিষ্ঠা ও গভীর মমতা-সদিচ্ছার ভিত্তিতে করে, তাহারা পরস্পরের সহিত কখনই দুশমনি করিতে পারে না। একে অপরের অকল্যাণ কামনা করিতে পারে না। ইহাদের কাজ প্রকৃতই সামগ্রিক কল্যাণের জন্য হইবে, শত্রুতা ও হিংসা-বিদ্বেষ এইরূপ লোকদের মধ্যে বাস্তবিকই থাকিতে পারে না। তিন £ দরিদ্র অবস্থায় অর্থ ব্যয় করা, আল্লাহ্‌র পথে দান করা, আল্লাহ্‌র সন্তোষ লাভের জন্য আল্লাহ্‌র বান্দাদের অর্থ সাহায্য করা । নিজের মতোই মানুষের প্রতি সহানুভূতি জ্ঞাপন, চরিত্র ও নৈতিকতার অতি বড় ফযীলতের ব্যাপারে । পকেটের শেষ কপর্দকও নিজের জন্য না রাখিয়া আল্লাহ্‌র উদ্দেশ্য ব্যয় করা অত্যন্ত গভীর ‘আল্লাহ্‌ পরস্তীর' প্রমাণ । মানুষের নিষ্ঠা ও সততার www.icsbook.info

— Page 62 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.