হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ৬১ হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে, নবী করীম (স) ইরশাদ করিয়াছেন ঃ মুসলমান সেই ব্যক্তি, যাহার মুখে কটুক্তি ও হাতের অনিষ্টকারিতা হইতে অন্যান্য মুসলমান সুরক্ষিত থাকে, আর মু'মিন সেই ব্যক্তি, যাহার নিটক লোকেরা তাহাদের জান ও মাল সম্পর্কে সম্পূর্ণ নিরাপদ থাকে। = তিরমিযী, নিসায়ী ব্যাখ্যা হাদীসে খাটি মুসলমানের পরিচয় প্রসঙ্গে বলা হইয়াছে যে, যাহার মুখের কথা এবং হাতের কোন কাজ দ্বারা অন্যান্য লোক বিন্দুমাত্র আহত ও ক্ষতিগ্রস্ত হয় না সে-ই মুসলমান । এখানে মুখ ও হাতের কথা বিশেষভাবে উল্লেখ করার কারণ এই যে, মানুষ মানুষকে যত প্রকার কষ্ট দিয়া থাকে ও যত উপায়ে কষ্ট দিতে পারে তাহা সবই প্রধানত এই হাত ও মুখ হইতেই অনুষ্ঠিত হইয়া থাকে হাদীসে 'লিসান' শব্দ উল্লেখিত হইয়াছে । ইহার অর্থ জিহবা ও ভাষা দুই-ই, আবার ভাষা বলিতে কেবল উচ্চারিত শব্দই বুঝায় না, হাতের লেখা বা ইশারা-ইঙ্গিতও ইহার মধ্যে শামিল অর্থাৎ খাঁটি মুসলমান সেই ব্যক্তি, যাহার দ্বারা অন্য মুসলমান কোন প্রকারেই-_ মুখ, ভাষা, ইঙ্গিত কিংবা হাত প্রভৃতি কোন কিছু দ্বারাই কষ্ট পায় না। “মুসলমানদের সুরক্ষিত থাকে' বাক্যাংশ হইতে একথা বুঝা উচিত নয় যে, অমুসলমানকে কষ্ট দেওয়া বোধ হয় কোন অন্যায় কাজ নয়। এখান মূল উদ্দেশ্য হইতেছে এই কথা বলা যে, খাটি মুসলমান সে, যাহার দ্বারা কোন লোকই বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত বা কষ্টগ্রাপ্ত হয় না। ইবনে আব্বাস হইতে বর্ণিত হাদীসটিতে “মান সালেমাল মুসলেমুনা'-এর পরিবর্তে “মান সালেমান্নাসু' উল্লেখিত হইয়াছে অর্থাৎ সকল মানুষই তাহার নিকট সুরক্ষিত থাকিবে । মনে রাখা দরকার যে, আলোচ্য হাদীসে যে কষ্টদানকে মুসলমানীর খেলাফ কাজ বলিয়া ঘোষণা করা হইয়াছে তাহা হইতেছে বিনা কারণে ও বেআইনীভাবে। অর্থাৎ বিনা কারণে ও বেআইনীভাবে মুসলিম ব্যক্তি কোন মানুষকেই বিন্দুমাত্র কষ্ট দিতে পারে না। কিন্তু অপরাধীকে আইন মুতাবিক শাস্তি দান, জালিমদের জুলুম-ফাসাদা রোধ করার জন্য কঠোরতা অবলম্বন, প্রয়োজন হইলে দৈহিক আঘাত হানা এবং ইসলামকে কায়েম করার পথে কোন প্রকার বাধা আসিলে তাহা দূর করার জন্য সশস্ত্র জিহাদ ঘোষণা করা একান্তই অপরিহার্য ৷ ঈমানের বিশেষ লক্ষণ eer Bord (৭ ৮০ - EU ies) -৩৮১১] ০০৩৩১, al Sl JE 44 হযরত আম্মার ইবনে ইয়াসার (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, নবী করীম (স) ইরশাদ করিয়াছেনঃ যে ব্যক্তি এই তিনটি কাজ এক সঙ্গে সম্পন্ন করিল, সে যেন ঈমানকে সুসংবদ্ধ করিয়া লইল। (তাহা হইতেছে) নিজের নফসের সহিত ইনসাফ করা, সকলকে সালাম করা এবং দরিদ্র অবস্থায় অর্থ ব্যয় করা। _- বুখারী, তরজামাতুল বাব, জিলদ ১, পৃ. ৯ www.icsbook.info

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।