হাদীস শরীফ ৫৯ ব্যাখ্যা মানুষের বাহ্যিক বেশ-ভূষা ও ভিতরকার প্রকৃত অবস্থার মধ্যে অনেক সময় পার্থক্য হইয়া থাকে। মানুষ মূলত যাহা হয়, বাহিরে তাহার বিপরীত অভিব্যক্তিও প্রকাশ হইয়া থাকে । এই জন্য মুনাফিক-মনোবৃত্তির মানুষ সাধারণত খাঁটি মুসলমানদের নায় বাহ্যিক বেশ ধারণ করিয়া জগত সমাজকে ধোকা দিতে চায়। দ্বিতীয়ত £ এক শ্রেণীর ধর্ম প্রচারক বাহ্যিক বেশ-ভূষা দূরস্ত করার উপর এতই গুরত্ব আরোপ করিয়া থাকেন যে, মানুষের আভ্যন্তরীণ প্রকৃত অবস্থা সংশোধন করিবার দিকে কোনই লক্ষ্য থাকে না। ফলে মানুষ যতই বাহ্যিক বেশ-ভূষা সর্বস্ব হইয়া পড়ে, অন্তরের দিক দিয়া ততই শূন্য হইয়া পড়ে৷ বস্তুত এইরূপ অবস্থাকে স্পষ্ট ভাষায় মুনাফিক বলিয়া অভিহিত করা হইয়াছে। আলোচ্য হাদীসে বলা হইয়াছে যে, তোমরা বাহ্যিক মুসলমানী ও তাকওয়া-পরহেজগারীর যত বেশই ধারণ কর না কেন, আল্লাহ্র দরবারে উহার কোনই মূল্য নাই। আল্লাহ ইহা দেখিবেন না যে, তোমরা বাহ্য দৃষ্টিতে কতখানি মুসলমানী রক্ষা করিয়া চলিয়াছ; বরং তিনি কড়ায়-গণ্ডায় হিসাব ও যাচাই করিয়া দেখিবেন যে, তোমরা প্রকৃত পক্ষে মন-মগজ ও বাস্তব কাজের দিক দিয়া খাটি মুসলমান হইয়াছ কি না। এই হাদীসের দৃষ্টিতে আমাদের সমাজের অবস্থা যাচাই করিয়া দেখিলে বহু ‘বাহ্যিক তাকওয়া-পরহেজগারীর বেশ-ভূষা অন্ত£সারশূন্য মনে হইবে শুধু এইজন্য যে, তাহার ভিতরে রহিয়াছে নিয়্যতের ও আমল-আখলাকের কদর্ধতা । আবার বহু বাহ্যিক 'বেশ-ভূষাহীন লোক নিয়ত, চিন্তাধারা, আকীদা-বিশ্বাস ও আমল-আখলাকের দিক দিয়া খাটি মুসলমান প্রমাণিত হইবে যদিও বাহ্যিক বেশ-ভূষা তাহাদের প্রচলিত প্রথামতে তাকওয়া-পরহেজগারীর বেশ-ভূষা নয়। কিন্তু আলোচ্য হাদীসের ভিত্তিতে এই কথা জোর করিয়া বলা চলে যে, আল্লাহ্র দরবারে প্রথমোক্ত লোকদের অপেক্ষা শেষোক্ত লোকদেরই বেশি মর্যাদা হইবে। ইসলামী আন্দোলনের কর্মীদের সম্মুখেও এই হাদীস একটি সুস্পষ্ট কর্মনীতি পেশ করে। তাহা এই যে, প্রত্যেক নবী-- শেষ নবী হযরত মুহাম্মাদ (স)ও-_ মানুষের বাহ্যিক বেশ-ভূষা দুরন্ত করিতে চেষ্টা না করিয়া তাহাদের আকীদা-বিশ্বাস, মত-চিন্তাধারা এবং আমল ও চরিত্র আল্লাহ্র বিধান অনুযায়ী গড়িবার জন্যই চেষ্টা করিয়াছেন সর্বপ্রথম ৷ শুধু সর্বপ্রথমই নয়, তাহাদের আজীবনের সাধনাই এই উদ্দেশ্যে নিয়োজিত ছিল। কেননা মানুষের চিন্তা ও কাজই বাহ্যিক বেশ-ভূষাকে নিয়ন্ত্রিত করিয়া থাকে! ইহাই হইতেছে স্বাভাবিক নিয়ম । কাজেই মত-চিন্তা ও কাজকে আল্লাহ্র বিধান অনুযায়ী গঠন করিয়া দিতে পারিলে তাহার বাহ্যিক বেশ-ভূষা ও পোশাক-পরিচ্ছদ অতি স্বাভাবিকভাবেই গড়িয়া উঠিবে। কিন্তু এই স্বাভাবিক নিয়মের বিপরীত করিতে চাহিলে তাহা আর যাহাই হোক ইসলামী কর্মনীতি হইবে না। বলা বাহুল্য, বাহ্যিক বেশ-ভূষার ও ইসলামী আদর্শের অনুকূল হওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে কোন প্রশ্নই উঠিতে পারে না । কিন্তু মনে রাখিতে হইবে যে, উহাই সবকিছু বা মূল জিনিস নয়। 39955314505 শেঠ BE এ) ৫৮5 0৩০৩ ৮০০৮০০০০৮৪০ এ] ০০:19 40:৮০ a DNS NIG Ls 4098 + ity) www.icsbook.info
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।