হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ 2 হযরত আবু মুসা (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন £ এক ব্যক্তি রাসূলুল্লাহ (স)-এর খিদমতে হাযির হইল; সে জিজ্ঞাসা করিল $ মানুষ গনীমতের মাল পাওয়ার জন্য লড়াই করে, কেহবা লড়াই করে সুনাম-সুখ্যাতি লাভের জন্য, আবার মানুষ এই জন্য লড়াই করে যে, তাহার বীরত্বের প্রদর্শনী হইবে; এখন ইহাদের মধ্যে আল্লাহ্‌র পথের মুজাহিদ কে? রাসূল (স) উত্তর দিলেন; যে ব্যক্তি এই উদ্দেশ্যে লড়াই করে যে, উহার ফলে আল্লাহ্‌র কালেমা বুলন্দ হইবে (প্রকৃতপক্ষে সেই হইতেছে আল্লাহ্র পথের মুজাহিদ) । --মুসলিম ব্যাখ্যা ধন-সম্পত্তি লাভের জন্য কিংবা সুখ্যাতি অর্জনের জন্য লড়াই করিলে বাহ্যদৃষ্টিতে তাহা লড়াই হইলেও তাহা কিছুতেই আল্লাহ্র পথের লড়াই হইতে পারে না। আল্লাহ্‌র পথের লড়াই তখনি হইবে যখন একমাত্র আল্লাহ্‌র দ্বীনকে প্রচার ও প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে লড়াই করা হইবে । পক্ষান্তরে আল্লাহর উদ্দেশ্যে যে লড়াই, তাতে যদি গনীমতের মাল, সুনাম-সুখ্যাতি ইত্যাদি বৈষয়িক স্বার্থ লাভ করার একবিন্দু নিয়্যত কাহারও মনে থাকে, তবে সেই জিহাদ দুনিয়ায় ফেতনা সৃষ্টিকারী লড়াইতে পরিণত হইবে এবং তাহা আল্লাহ্‌র নিকট কিছুতেই মঞ্জুর হইবে না। এই হাদীসের ভিত্তিতে দুনিয়ার যাবতীয় সমষ্টিগত চেষ্টা-সাধনার যাচাই করা চলে। যে সব দল শুধু রাজত্ব লাভের জন্য চেষ্টা করে, যে সব দল সুনাম-সুখ্যাতি তথা নিজেদের প্রভাব প্রতিপত্তি লাভের উদ্দেশ্যে অভিযান চালায় অথবা যে সব দল শুধু জাতীয় সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালায়-_ এই হাদীস অনুযায়ী ইহাদের একটি দলের চেষ্টাও আল্লাহ্‌র পথে নয়। যে চেষ্টা-সাধনা আল্লাহ্র পথে নয়, তাহা দ্বারা দুনিয়ার কোন কল্যাণ সাধিত হইতে পারে না। ঈমানের লক্ষণ ৬৮ ঠি0-১০358 400৮5 NES a ঘন (১০৮ ০০০) -১৮১ ০০৩ 4০৮০৮৩০০০০৮ হযরত আবু উমামা হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ (স)-কে জিজ্ঞাসা করিল যে, ঈমান কাহাকে বলে-_ উহার নিদর্শন বা পরিচয় কি? উত্তরে তিনি বলিলেন £ তোমাদের ভাল কাজ যখন তোমাদের আনন্দ দান করিবে এবং খারাপ ও অন্যায় কাজ তোমাদিগকে অনুতপ্ত করিবে তখন তুমি বুঝিবে যে, তুমি মুমিন ব্যক্তি । ব্যাখ্যা ভাল কাজ করিলে মনে আনন্দ বোধ করা ও খারাপ কাজ করিলে মনে অনুতাপ জাগ্রত হওয়া ঈমানের লক্ষণ । বস্তুত ঈমানের সঠিক অস্তিত্ব নিরূপণের জন্য ইহা মনস্তাত্বিক মানদণ্ড ঈমান সম্পূর্ণরূপে এক মনস্তাত্বিক ব্যাপার । ঈমানের অস্তিত্ব তখনি বুঝিতে পারা যায়, যখন উহার প্রভাব কাহারো মন-মগজ ও জীবনের উপর প্রতিফলিত এবং তদনুযায়ী জীবনকে নিয়ন্ত্রিত হইতে দেখা যায়। আর যেখানে তাহা হইতে দেখা যাইবে না, বুঝিতে হইবে যে, সেখানে ঈমানদারীর যত বাহ্যিক চাকচিক্যই থাকুক না কেন, মূলত সেখানে ঈমানের অস্তিত্‌ বর্তমান নাই। ইসলামী আন্দোলনের প্রত্যেক কর্মীর পক্ষে এই মানদণ্ড অনুযায়ী নিজে ঈমানের যাচাই করিয়া দেখা এবং প্রত্যেকটি মুহূ্তই মনের অবস্থার যাচাই করিতে থাকা একান্তই কর্তব্য। ---০//৫ www.icsbook.info

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।