হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

রি হাদীস শরীফ এই হাদীস প্রসঙ্গে এই কথা মনে রাখা আবশ্যক যে, ‘কেহ ঈমানদার হইতে পারিবে না' বাক্যাংশের অর্থ কখনই ইহা নয় যে, এই হাদীসের বিপরীত কাজ করিলে-- নিজের জন্য যাহা পছন্দ করে, অপরের জন্য তাহা পছন্দ না করিলেই সে একেবারে-_ বেঈমান, কাফির হইয়া যাইবে ৷'..... এখানে তাহা বুঝানো উদ্দেশ্য নয় । বরং এই ধরনের কথা বলিয়া বুঝানো হইয়াছে যে, তাহার ঈমান পূর্ণ নয়- ঈমানের দাবি অনুযায়ী সে কাজ করে না এবং নিজের জন্য যাহা পছন্দ করে অপরের জন্য তাহা পছন্দ করে না। ইবনে হাব্বান হইতে বর্ণিত একটি হাদীসে ৫ ৮1 ০০১ স্থলে ০০৭৭। 25৮ এ & উল্লেখিত হইয়াছে । ইহার অর্থ £ সেই ব্যক্তি ঈমানের মূল ও গভীর তত্ত্ব পর্যন্ত পৌছিতে পারে না। অন্য কথায় সে পাক্কা ঈমানদার-_ প্রকৃত ঈমানদার হইতে পারে না। কোন লোক খুব বেশি খারাপ কাজ করিতে দেখিলে আমরা সাধারণত বলিয়া থাকি, ‘সে একেবারে মানুষ নয়' “তাহার মধ্যে মনুষ্যত্বের নাম-গন্ধ নাই', এই কথার অর্থ ইহা নয় যে, সে একেবারে চতুষ্পদ জন্তু হইয়া গিয়াছে; বরং আমরা মনে করি যে, সে ঠিক মানুষের মর্যাদার উপযোগী কাজ করে নাই । এই সব হাদীস প্রসঙ্গেও ঠিক এই কথাই স্মরণ রাখিত হইব। 40550400549 De BE 40 0৮5 05 05 ০ এ ০১০ (১3১৪) - ০4:31 ৭ ১5 হযরত আবূ উমামা হইতে বর্ণিত হইয়াছে, রাসূলুল্লাহ (সে) বলিয়াছেন ঃ যে ব্যক্তি কেবল আল্লাহরই জন্য ভালবাসিল, আল্লাহরই জন্য কাহারো শত্রুতা করিল এবং আল্লাহরই জন্য কাহাকেও কিছু দিল ও আল্লাহরই জন্য কাহাকেও কিছু দেওয়া বন্ধ করিল বা দিতে নিষেধ করিল, সে তাহার ঈমানকে পূর্ণ করিয়া লইল। _ আবু দাউদ ব্যাখ্যা যে ব্যক্তি নিজের সমস্ত গতিবিধি, কার্যকলাপ, ভাবধারা-চিন্তাধারাকে এমনভাবে আল্লাহ্‌র মর্জির অধীন ও অনুগত করিয়া দিতে পারে যে, আল্লাহ্‌র সন্তোষ লাভের জন্য কাহারো সহিত সম্পর্ক স্থাপন করে, আবার আল্লাহরই সন্তোষ লাভের জন্য সেই সম্পর্ক ছিন্ন করে, কাহাকেও কিছু দেয় আল্লাহ্‌র সন্তোষ লাভের জন্য আবার দেওয়া বন্ধ করে এই জন্য যে, তাহাকে দিলে আল্লাহ অসন্তোষ হন; অনুরূপভাবে কাহারো সহিত ভালব্ুুস] স্থাপন করে আল্লাহ্র সন্তোষ লাভের জন্য, আবার কাহারো সহিত শত্রুতা করিলে শু জন্য করে যে, তাহা করা আল্লাহ্‌র নির্দেশ__ তাহাতে আল্লাহ সন্তুষ্ট হইবেন, আর আল্লাহ্‌র সন্তোষ লাভ ছাড়া অন্য কোন উদ্দেশ্যে যদি কোন কাজই না করে তবে মনে করিতে হইবে যে, তাহার ঈমান পূর্ণতা লাভ করিয়াছে । সে নিজেকে আল্লাহ্‌র মর্জির নিকট এমনভাবে সোপর্দ করিয়া দিয়াছে যে, “তাহার নামায, তাহার যাবতীয় ইবাদত-বন্দেগী, তাহার জীবন ও মৃত্যু সব কিছুই সেই আল্লাহ্‌র জন্য নিবেদিত হইয়াছে, যিনি সমগ্র জাহানের পালনকর্তা, বস্তুত ইহা হইতেছে ঈমানের চূড়ান্ত পর্যায়। আর আল্লাহ বান্দার নিকট এইরূপ ঈমান-- এই আত্মোৎসগী ভাবেরই আশা করেন। ৮23 ls JAD BE এ ১৯ তল IG ws পাত ool 0 22234 23234 ০০০৩ 401৮1০৮৮504 ০5 ০50৪ ১৯৮০ 84, ০০৩০ 4৯০৪ (4...) 0] DES ED HU www.icsbook.info

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।