হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ৫৫ এবং যে সব ব্যক্তি ঈমান সহকারে মরিবে, অন্তর-মন দিয়া আল্লাহ ও রাসূলের প্রতি খালিস ঈমানের সাক্ষ্য দিবে তাহারা সকলেই বেহেশতে দাখিল হইবে ৷ যদি সে গুনাহ হইতে তওবা করে কিংবা গুনাহ হইতে একেবারেই মুক্ত থাকে, তবে সে আল্লাহ্র রহমতের বেহেশতে প্রবেশ করিবে এবং তাহার জাহান্নামে যাওয়া হারাম হইবে। আল-কালিম সরহে আল-মুসলিম-লিন নবুবী, জিলদ ১ পাতা ৪১ পূর্ণ ঈমানের পরিচয় ৮০/০4০১৭। পল সিল ৯ 40 (৮৮01০০৯০১০০ ৮০ (৮ ০১৯৭) - aii) হযরত আনাস (রা) নবী করীম (সি) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি ইরশাদ করিয়াছেন, তোমাদের মধ্যে কেহ ঈমানদার হইতে পারিবে না, যতক্ষণ না সে তাহার ভাইয়ের জন্য তাহাই পছন্দ করিবে, যাহা সে নিজের জন্য পছন্দ করে। -_ বুখারী, মুসলিম ব্যাখ্যা ঈমানের প্রকৃত মর্যাদা লাভ করিতে হইলে ও উহার বিশেষ ‘বরকত’ হাসিল করিতে হইলে মানুষকে অবশ্যই স্বার্থপরতা পরিহার করিতে হইবে এবং তাহার মনে অন্যান্য মানুষের জন্য অপরিসীম কল্যাণ কামনা বর্তমান থাকা একান্তই অপরিহার্য । অপরের কল্যাণ কামনা বর্তমান থাকা একান্তই অপরিহার্য । অপরের কল্যাণ কামনা বুঝাইবার জন্য হাদীসে বলা হইয়াছে, “অপরের জন্য তাহাই পছন্দ করা যাহা নিজের জন্য পছন্দ করা হয়” । বস্তুত স্বার্থপরতা যাচাই করার জন্য ইহা একটি নির্ভুল মানদণ্ড। প্রত্যেক মানুষই নিজের কল্যাণ চায়, সব রকমের ভাল জিনিস একমাত্র তাহারই করায়ত্ত হউক ইহা প্রত্যেকেই কামনা করে । আর ইহা কামনা করা একান্তই স্বাভাবিক; কিন্তু ইহা মানুষ পাইতে চায় পরকে বঞ্চিত করিয়া। এমনভাবে পাইতে চায়, যেন সব ভাল ভাল জিনিস একমাত্র সে-ই পায় আর অন্য কেহ যেন তাহা না পায়। পক্ষান্তরে যত প্রকার অনিষ্ঠকারিতা ও ক্ষতিকর জিনিস আছে-_ মানুষ চায় যে, তাহার একটিও যেন তাহাকে স্পর্শ না করে। অন্য মানুষকে স্পর্শ করিলেও তাহার কোন ক্ষতি বৃদ্ধি নাই, ইহাই হয় তাহার সাধারণ মনোভাব । ইসলাম এইরূপ মনোভাবকে হিংসা, পরশ্রীকাতরতা ইত্যাদি বলিয়া অভিহিত করিয়াছে এবং প্রত্যেক ঈমানদার ব্যক্তিকে ইহা হইত দূর থাকিবার নির্দেশ দিয়াছে। ইসলাম বলিয়াছে ঃ যাহা নিজের জন্য ভাল মনে কর, নিজের জন্য পছন্দ কর, তাহা অপরের জন্যও ভাল মনে করিও, অপরের জন্যও তাহা পছন্দ করিও । পক্ষার্তরে যাহা নিজের জন্য পছন্দ কর না-_ নিজের জন্য যাহা ক্ষতিকর মনে কর, অপরের জন্য তাহাকেই ক্ষতিকর মনে করিও। ইহাই হইতেছে ঈমানের লক্ষণ । যাহার মধ্যে এইরূপ অবস্থা আছে সে প্রকৃত ঈমানদার আর যাহার মধ্যে তাহা নাই সে ঈমানের হাজার দাবি করিলেও মনে করিতে হইবে যে, প্রকৃত ঈমানদার সে এখনো হইতে পারে নাই। www.icsbook.info

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।