হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ অবশ্যই ক্ষতি করিবে, শুধু ক্ষতিই নয়, এইরূপ ব্যক্তি সম্পূর্ণ কাফির হইয়া যায়। আর মুতাজিলাগণের মত এই যে, গুনাহ কবীরা করিলে চিরদিন জাহান্নামে থাকিতে হইবে এবং তাহাকে না মুমিন বলা যাইবে, না কাফির; আর “আশআরী' মতে-র লোকদের বিশ্বাস এই যে, তাহার গুনাহ মাফ না হইলে এবং সে জন্য তাহাকে আযব দেওয়া হইলেও সে মুমিনই । আর তাহাকে জাহান্নাম হইত বাহির করিয়া আনিয়া নিশ্চয়ই বেহেশতে দাখিল করা হইবে। কিন্তু আলোচ্য হাদীস খাওয়ারিজ ও মুতাজিলাদের মতের প্রতিবাদ করে এবং তাহা যে সত্যমত নয়, তাহা অকাট্যভাবে প্রমাণ করে । আর মুরজিয়াদের মত এই হাদীসের বিপরীত কিছু নয়। এই হাদীসের একটু ব্যাখ্যা করিলেই তাহাদের মত প্রকাশিত হয়। অর্থাৎ যে লোক তওহীদ বিশ্বাসী হইয়া মরিবে, সে তাহার গুনাহের শান্তি ভোগ করার পর বেহেশতে দাখিল হইতে পারিবে । রাসূলের ব্যবহৃত শব্দ ৮: ১ 'সে জানে" হইতে এই কথা প্রমাণিত হয় যে, তওহীদের কেবল মৌখিক স্বীকৃতিই মানুষকে মুক্তি দিতে পারে না। এই জন্য ইহা তাহার অন্তরের দৃঢ় বিশ্বাস- জ্ঞানভিত্তিক আকীদা হইতে হইবে । অপর এক হাদীসে রাসূলের এই ব্যাখ্যাংশের উল্লেখ রহিয়াছে। ৬৫১; ৮ 74 আল্লাহ্‌র তওহীদ ও রাসূলের রিসালাত সম্পর্কে এক বিন্দু সন্দেহশীল নয়... ৷” আর্বার কোন হাদীসে 0$ (বলিল) কোনটিত:4:১ (সাক্ষ্য দিল) শব্দ ব্যবহৃত হইয়াছে। অর্থাৎ যে তওহীদের মৌখিক স্বীকৃতি দিবে । এই সর্ব হাদীসের সমন্বয়ে এই কথাই প্রমাণিত হয় যে, 'তওহীদ' বিশ্বাস মানুষের মনে দৃঢ়ভাবে বদ্ধমূল হইলে; উহাতে কোন প্রকার সন্দেহ সংশয় না থাকিলে এবং উহার মৌখিক ঘোষণা দিলেই একজন লোক বেহেশতবাসী হইবার অধিকারী হইবে। হাসান বসরী বলিয়াছেন, এই পর্যায়ে যত হাদীসই রহিয়াছে, তাহার শাব্দিক তরজমাই কখনও পূর্ণ আকীদা হইতে পারে না। বরং উহার প্রত্যেকটিরই ব্যাখ্যা আবশ্যক এবং এই সব হাদীসের ব্যাপক অর্থ নিম্নরূপ $ ০০১০৪ 4০০ LENIN ie যে ব্যক্তি তওহীদের কালেমা উচ্চারণ করিল, উহার হক আদায় করিল এবং এই কলেমা বিশ্বাসের দরুন যে সব কাজ ফরয হয় তাহা পালন করিল (সে বেহেশতে দাখিল হইতে পারিবে)। ইম্টম বুখারীর মতে এই পর্যায়ের সব হাদীস কেবলমাত্র সেই সব লোকের জন্য প্রযোজ্য, যাহারা অনুতাপ ও তওবার সময় এই কালেমা পড়িয়াছে এবং এই অবস্থায়ই মৃত্যুমুখে পতিত হইয়াছে। এই সম্পর্কে বিশেষ সর্বসম্মত ও চূড়ান্ত কথা এই যে, ঈমানদার গুনাহগার লোকদের পরিণাম সম্পর্কে ফয়সালা গ্রহণ করিবেন £ SU ০4০ ০৯০৩ ৮ EE ০৪১০০০৮4৪০৪ 42) 2৮7 22201 05১ তে ০] ০৮ ৩০০ SU 2৬৩৪ EEA 0৮৩ ts (| ৮ ce 8 - I hr www.icsbook.info

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।