হাদীস শরীফ ৫৩ (গ) আল্লাহ্র দরবারে দোআ করিলে তাহা কবুল হওয়া এবং বিশেষত উহার ফলে কোন অস্বাভাবিক ব্যাপার দেখা দেওয়া আল্লাহর বিশেষ অনুগ্রহ সন্দেহ নাই। ইহার দ্বারা ঈমানদার লোকদের ঈমান বৃদ্ধি ও উহাতে দৃঢ়তা লাভ হওয়াই বাঞ্ছনীয় । কিন্তু ইহাকে যাহারা ‘অলৌকিক’ বলিয়া হাসিয়া উড়িয়াইয়া দিতে চায়, তাহাদের মনে যে একবিন্দু, ঈমান নাই বরং প্রকৃতপক্ষে তাহাদের মন-মগজ এক কঠিন বস্তুবাদের রোগে আক্রান্ত হইয়াছে, তাহাতে বিন্দুমাত্র সন্দেহ থাকিতে পারে না। তাওহীদ বিশ্বাসের গুরুত্ব 40510320140 ০০১০8 এ 0৮ 030৩০০০৯০৮০ (০) - 21155 হযরত উসমান (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, নবী করীম (স) ইরশাদ করিয়াছেন £ যে ব্যক্তি মরিবে এই অবস্থায় যে, সে জানে যে নিশ্চয়ই আল্লাহ ছাড়া আর কেহ ইলাহ নাই, সে বেহেশতে প্রবেশ করিবে, - মুসলিম ব্যাখ্যা অতীত ও বর্তমানের সকল সত্যপন্থী লোকদের সর্বসম্মত বিশ্বাস এই যে, যে ব্যক্তি তওহীদ বিশ্বাসী অবস্থায় মৃত্যুমুখে পতিত হইবে, সে অবশ্যই বেহেশতে দাখিল হইতে পারিবে.। এই ব্যক্তি যদি গুনাহ-খাতা হইতে একেবারেই মুক্ত থাকে-- যেমন অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে পাগল হইয়াছে এমন ব্যক্তি এবং শির্ক হইতে খালিস ও খাটি তওবাকারী ব্যক্তি, যদি তওবার পর কোন গুনাহেই সে লিপ্ত না হইয়া থাকে । এই সকল প্রকার লোকই বেহেশতে যাইতে পারিবে এবং ইহারা কেহই দোযখে যাইবে না। অবশ্য জাহান্নামের উপর স্থাপিত পুলসিরাত সকলকেই পার হইতে হইবে । কুরআন মজীদে স্পষ্ট বলা হইয়াছে ঃ ১)? 3! $4 ৬০ _ তোমাদের প্রত্যেককেই জাহান্নামের উপর রক্ষিত পুলসিরাত অতিক্রম করিয়া যাইতে হইবে। __সুরা মরিয়ম £ ৭১ কিন্তু যাহারা কবীরা গুনাহ করিয়া তওবা না করিয়াই মরিয়া যাইবে, তাহাদের পরিণাম সম্পূর্ণ আল্লাহ্র ইচ্ছাধীন; তিনি ইচ্ছা করিলে সম্পূর্ণ মাফ করিয়া দিয়া, তাহাদেরকে প্রথমেই বেহেশতে দাখিল করিয়া দিবেন। আর ইচ্ছা করিলে যতটুকু চাহিবেন তাহাকে প্রথমে আযাব দিয়া পরে বেহেশতে দাখিল করিবেন । তবে এই কথা চূড়ান্ত যে, কোন তওহীদ বিশ্বাসী ব্যক্তিই জাহান্নামে চিরদিন থাকিতে বাধ্য হইবে না-_ সে যত বড় গুনাহই করুক না কেন! ঠিক যেমন কুফরী অবস্থায় মৃত কোন ব্যক্তিই কখনো বেহেশতে দাখিল হইতে পারিবে না, সে যত নেক কাজই করুক না কেন। ইহা ইসলামী আকীদার অন্তর্ভুক্ত এক মূলনীতি বিশেষ, কুরআন ও সুন্নাহ এবং ইজমা হইতে এই কথাই প্রমাণিত এবং মুসলিম সমাজে শুরু হইতে চলিয়া আসা এক স্থায়ী আকীদা । কাজী ইয়ায উক্ত হাদীসের ব্যাখ্যা প্রসঙ্গে বলিয়াছেন £ কালেমায়ে তাইয়্যেবা ও কালেমায়ে শাহাদাতে বিশ্বাসী লোক যদি আল্লাহ্র নাফরমানীর কোন কাজ করে, তবে তাহার পরিণাম কি হইবে, এই সম্পর্কে মতবেধ রহিয়াছে। “মুরজিয়া' নামক দলের ধারণা এই যে, ঈমান থাকিলে নাফরমানীর কোন কাজই একবিন্দু ক্ষতি করিতে পারে না। খাওয়ারিজদের ধারণা; এই গুনাহ www.icsbook.info
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।