হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

রি হাদীস শরীফ পরিপূর্ণ ঈমান ও দৃঢ় বিশ্বাস সহকারে এই দুইটি কথার সাক্ষ্যদানসহ আল্লাহ্র সম্মুখে উপস্থিত হয়, তবে তাহাকে বেহেশত হইতে কখনও বঞ্চিত করা হইবে না। -_- মুসলিম ব্যাখ্যা হাদীসটির মূল বক্তব্য সুস্পষ্ট । ইহার শেষাংশই এখানে প্রধান আলোচ্য বিষয় । ইহাতে নবী করীম (স) আল্লাহ্‌র তওহীদ (একত্ববাদ) ও নিজের নবুয়্যতের সাক্ষ দান করিয়া ঘোষণা করিয়াছেন, যে ব্যক্তিই একান্তিক নিষ্ঠা ও আন্তরিক বিশ্বাস লইয়া এই দু'টি কথার সাক্ষ্য দান করিবে এবং এই ব্যাপারে মন ও মগজে বিন্দুমাত্র সন্দেহ-সংশয়ের প্রশ্রয় না দিবে ও এইরূপ অবস্থায়ই মৃত্যুমুখে পতিত হইবে, সে নিশ্চয়ই বেহেশতবাসী হইবে । কুরআন ও হাদীসের বর্ণনা ভঙ্গির সহিত যাহাদের বিন্দুমাত্র পরিচয় আছে, তাহারা এই রূপ ক্ষেত্রে আল্লাহ্র তওহীদ ও রাসূলের রিসালাতের সাক্ষ্যদানের প্রকৃত তাৎপর্য সহজেই অনুধাবন করিতে পারেন। ইহার প্রকৃত অর্থ হইতেছে নবী করীম (স)-এর উপস্থাপিত ঈমানের দাওয়াতকে স্্দয় মন দিয়া কবুল করা এবং তাহার প্রচারিত দ্বীন-ইসলামকে নিজ জীবনের পরিপূর্ণ ব্যবস্থা হিসাবে গ্রহণ করা । এইজন্য এই দুইটি বিষয়ের সাক্ষ্যদান করিলে-- চিরদিনই মনে 'করা হইয়াছে যে,_ সাক্ষ্যদানকারী ব্যক্তি প্রকৃতপক্ষেই নবী করীম (স)-এর দেওয়া ঈমানের দাওয়াত ও ইসলামকে নিজ জীবনের পূর্ণাঙ্গ ব্যবস্থা রূপে গ্রহণ করিয়াছে। কিন্তু কোন কোন লোক যদি কালেমা ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দান করিয়াও ইসলামকে নিজ জীবনের পরিপূর্ণ আদর্শরূপে গ্রহণ না করে, বরং ইসলাম ভিন্ন অপর কোন মতাদর্শ অনুযায়ী বাস্তব জীবন যাপন করে কিংবা তওহীদ ও রিসালাত ছাড়া কিয়ামত ইত্যাদিকে সত্য বলিয়া বিশ্বাস না করে তবে বেহেশতবাসী হওয়ার সুসংবাদ তাহার জন্য প্রযোজ্য হইবে না। শুধু এই হাদীসই নয়, যে যে হাদীসৈই শুধু এই কালেমা পাঠ করা বা বিশ্বাস করার পরিণাম স্বরূপ বেহেশতবাসী হওয়ার সুসংবাদ উল্লেখিত হইয়াছে, তাহার প্রত্যেকটিরই অর্থ হইতেছে নবী করীম (স)-এর উপস্থাপিত ঈমানের দাওয়াতকে বাস্তবে কবুল করা ও ইসলামকে বাস্তবক্ষেত্রে অনুসরণ করা । আলোচ্য হাদীস হইতে প্রসঙ্গত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। (ক) কোন মহান ব্যক্তি- এমনকি নবী ও রাসূলও যদি কোন বিষয়ে নিজের মত প্রকাশ করেন এবং অপর কোন সচেতন ব্যক্তি যদি উহার ক্রটি লক্ষ্য করেন, তবে সন্ত্রম ও সৌজন্য রক্ষা করিয়া নিজের মত প্রকাশ করা ও সঠিক পরামর্শ দিতে একটুও কুগ্ঠা বোধ না করা একান্তই কর্তব্য । পক্ষান্তরে সেই মহান ব্যক্তিরও তাহা শান্তভাবে শ্রবণ করা, পরামর্শটি সম্পর্কে চিন্তা করা এবং প্রকাশিত মতটি নির্ভুল ও উত্তম মনে হইলে তাহা অকপটে গ্রহণ করা ও নিজের মত প্রত্যাহার করা বাঞ্ছনীয় । (খ) খাদ্য বা প্রভৃতি জাতীয় ও সামধিক বিপদকালে এঁক্যবদ্ধভাবে উহার সম্মুখীন হওয়া এবং খাদ্যসামগ্রী যতটুকু ও যাহা কিছুই বর্তমান আছে, তাহা সমান ভাগে ভাগ করিয়া লওয়া ও তাহাতে 'বরকত' হওয়ার জন্য আল্লাহ্র নিকট দোআ করাই ইসলামী নীতি । অপর মানুষের অভাব-অনটনের প্রতি লক্ষ্য না করিয়া নিজের উদর পূর্ণ করিয়া খাদ্য গ্রহণ করা ইসলামী সমাজের নীতির বিপরীত । www.icsbook.info

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।